প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে অংশগ্রহণ করেছে নির্বাচনি এলাকার ১৫৩ জন কৃতী শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক।
'জার্নি টু পার্লামেন্ট' কর্মসূচির আওতায় সোমবার বিকেলে শিক্ষার্থীরা এই সুযোগ পেয়েছে। শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা প্রদান করা এবং উচ্চশিক্ষা ও নেতৃত্ব বিকাশে উদ্বুদ্ধ করার জন্য এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি গ্যালারিতে বসে সরাসরি সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি কিছু মাদরাসার শিক্ষার্থীও উপস্থিত ছিল।
এদিকে, রাষ্ট্র পরিচালনার জন্য এ আইনসভা সরাসরি দেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সংসদীয় কার্যক্রম সরাসরি দেখার এই অভিজ্ঞতা তাদের আগামী দিনের পথচলায় দারুণ অনুপ্রেরণা প্রদান করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন