০৩:২৬ পি.এম
জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে মাহিদ (১৫) নামের এক কিশোর।
শনিবার (৩ অক্টোবর) ভোরে সদর উপজেলার নন্দী-ইটাইল চৌরাপাড়া শ্মশানঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত বাপ্পির ছেলে।
আরও পড়ুন: কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম থেকে যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনের ছাদে ওই যুবক এবং মাহিদ অবস্থান করছিলেন। ভোরের দিকে নন্দী-ইটাইল এলাকায় অসাবধানতাবশত তারা ছাদ থেকে পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু ঘটে। মাহিদ আহত হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, "এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন