ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বৃদ্ধ প্রতিবন্ধীর দিকে সহায়তায় হাত বাড়ালেন জেলা প্রশাসক


বৃদ্ধ প্রতিবন্ধীর দিকে সহায়তায় হাত বাড়ালেন জেলা প্রশাসক

সোবহান মিয়া সম্প্রতি তার একমাত্র মেয়ের বিয়ের জন্য অনেক ধারদেনা করতে বাধ্য হন। সেই ধারদেনা পরিশোধের জন্য তার কাছে কোনো অবলম্বন নেই। এই অবস্থায় তিনি জেলা প্রশাসকের সহায়তার আশায় এখানে আসেন।

বৃদ্ধ সোবহান ১৬ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হন। এর ফলে তার দুটি পা বিকল হয়ে যায় এবং তখন থেকেই তিনি কাজ করার সক্ষমতা হারান। এই তথ্য সাংবাদিকদের জানান, নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

জেলা প্রশাসক বৃদ্ধ সুবহানের পরিবারের ভরণপোষণ ও চলাফেরার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তার খোঁজখবর নিয়ে তাৎক্ষণিকভাবে তাকে সহায়তার হাত বাড়িয়ে দেন। জেলা প্রশাসক বৃদ্ধ সোবহানের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় শুকনা খাবার এবং চলাফেরার জন্য একটি হুইলচেয়ার উপহার দেন।

আরও পড়ুন: সিমিন রহমান আদালতে হাজির হননি, সেভেন-আপের বিক্রি অব্যাহত

বৃদ্ধ সোবহান ১২ বছর ধরে একটি পান দোকান পরিচালনা করছেন। দোকানটি কোনো রকমে চলে, তবে বর্তমানে মালপত্রের অভাব রয়েছে। জেলা প্রশাসক তার দোকানের মাল ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এই প্রতিবেদককে বৃদ্ধ সোবহান মিয়া জানান, তার জন্মস্থান বরিশালের গৌরনদী। তিনি চার ভাই তিন বোনের মধ্যে মেজো। তার বাবার নাম গিয়াস উদ্দিন। ছোটবেলায় বাবা মারা যান এবং ১৬ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে তার দুটি পা বিকল হয়ে যায়। পা বিকল হওয়ার পর ভাই-বোন তাকে অবহেলার চোখে দেখে। এই অবস্থায় সোবহান ঘুরতে ঘুরতে নরসিংদীতে চলে আসেন।

নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় অন্বেষা সিনেমা হলের সামনে খোলা আকাশের নিচে দিনযাপন করতে থাকেন সোবহান। কিছুদিন পর ইটাখলায় বিয়ে করেন তিনি। শ্বশুরবাড়ির সামান্য সহায়তায় সিনেমা হলের সামনে একটি পান দোকান দেন সোবহান।

সেই দোকান পরিচালনা করে এবং সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতার অর্থ দিয়ে কোনো রকমে তাদের সংসার জীবন চলে আসছে। এর মধ্যে তাদের একমাত্র মেয়ের বিয়ের বয়স হলে তার বিয়ে দিতে গিয়ে দেনা হয়। ধার পরিশোধ করতে গিয়ে সোবহান হিমশিম খাচ্ছিলেন।

আরও পড়ুন: শেরপুরে ৮৮ দিন গুম ও ৮০৮ দিন কারাভোগের পর নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি

কোন উপায় না দেখে সোমবার সকালে ইজিবাইকে করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বসে পড়েন। জেলা প্রশাসক গাড়ি থেকে নামলেই তার দৃষ্টি আকর্ষণের জন্য সিঁড়ির মাথায় অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে জেলা প্রশাসকের সাক্ষাৎ পান।

সাক্ষাতে তার পরিবারের বিস্তারিত কথা তুলে ধরার পর তাৎক্ষণিক সহায়তা পেয়ে খুশি হন বৃদ্ধ সোবহান। তিনি বলেন, "জেলা প্রশাসক যদি আমাকে আর্থিক সহায়তা না করতেন, তাহলে মেয়ের বিয়ে দেওয়ার সময় যে ধারদেনা হয়েছিল তা পরিশোধ করার কোনো উপায় ছিল না।"

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এ প্রতিনিধিকে জানান, "আমি প্রতিদিনই অফিসে এসে গাড়ি থেকে নেমে আমার অফিসে ঢুকি কিন্তু আজ এই লোকটিকে দেখে কেন জানি মনে হলো একটু ব্যতিক্রম। তাই তার সঙ্গে কথা বলি, তার খোঁজখবর নেই। তখন মনে হলো তাকে তাৎক্ষণিক সাহায্য করা প্রয়োজন এবং সেই দিক বিবেচনা করেই আমি তার একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেছি, কিছু শুকনা খাবারের ব্যবস্থা, দোকানে মালামাল ক্রয় এবং মেয়ের বিয়ের দেনা পরিশোধের জন্য কিছু নগদ অর্থ সহায়তা করেছি।"

আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে কৃষকের জন্য অর্থায়নের অনিশ্চয়তা, সিলেটে প্রতিবাদস্বরূপ সাইকেল র‌্যালি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাহবুবা হাকিম সংসদে টেক্সটাইল খাতের সংকট নিয়ে আমার দেশ-এর প্রতিবেদন উল্লেখ করেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


মাহবুবা হাকিম সংসদে টেক্সটাইল খাতের সংকট নিয়ে আমার দেশ-এর প্রতিবেদন উল্লেখ করেন

দৈনিক আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের রেকর্ড রপ্তানি আয়ের পাশাপাশি বস্ত্র প্রকৌশলীদের দীর্ঘদিনের সংকট ও বঞ্চনার চিত্র জাতীয় সংসদে তুলে ধরেছেন সংসদ সদস্য মাহবুবা হাকিম। তিনি সোমবার জাতীয় সংসদের অধিবেশনে বস্ত্র ও পাটমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই বক্তব্য প্রদান করেন।

সংসদে বক্তব্যের শুরুতে তিনি গত ২৪ অক্টোবর প্রকাশিত ‘তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, তিন মাসেই আয় ছাড়ালো ১০ বিলিয়ন ডলার’ শীর্ষক আমার দেশ পত্রিকার প্রতিবেদনের কথা উল্লেখ করেন।

নিজেকে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিয়ে মাহবুবা হাকিম বলেন, এই শিল্পের শ্রমিকরা ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারব না। তিনি আরও বলেন, বস্ত্র প্রকৌশলীরা ভালো না থাকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৮ সালে সূচিত এই রপ্তানি শিল্প একসময় টিকে থাকতে পারবে না। তাই শ্রমিক ও প্রকৌশলী উভয়ের স্বার্থে দক্ষ জনবলভিত্তিক টেকসই টেক্সটাইল নীতি বাস্তবায়নের প্রস্তাব তিনি দেন।

শ্রমিকের স্বার্থ রক্ষা, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি অব্যাহত রাখতে সরকারের নীতিনির্ধারণী পর্যায়সহ বিএসটিআই, কাস্টমস ও এনবিআরের মতো কৌশলগত খাতগুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সম্পৃক্ত করার দাবি জানান তিনি।

বিসিএস ক্যাডার ও নিয়োগ জটিলতার বিষয়টি তুলে ধরে মাহবুবা হাকিম বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। অথচ বিসিএসে বন, মৎস্য, কৃষি ও পশুসম্পদ ক্যাডার থাকলেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কোনো স্বতন্ত্র ক্যাডার ব্যবস্থা নেই। ২০১৬ সালের টেক্সটাইল ক্যাডার ফাইলের পরবর্তী অগ্রগতি এখনো জানা যায়নি, যদিও গত ১ জুলাই শিক্ষামন্ত্রী বিষয়টিকে যৌক্তিক দাবি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের কথা জানিয়েছিলেন।

সরকারি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেহাল দশার চিত্র তুলে ধরে এই সংসদ সদস্য আরো বলেন, ২০০৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে নেওয়া চারটি বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজসহ দেশের ১১টি সরকারি টেক্সটাইল কলেজে বর্তমানে ভয়াবহ শিক্ষক সংকট চলছে। এসব প্রতিষ্ঠানে ৭১ শতাংশেরও বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি স্বতন্ত্র নিয়োগ বিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে থাকায় এক দশকেরও বেশি সময় ধরে পদোন্নতি জট চলছে। ২০২৬ সালেও বস্ত্র অধিদপ্তর পুরোনো পরিদপ্তরের বিধিতেই পরিচালিত হচ্ছে।

বক্তব্যের শেষে বড় ধরনের কোনো অসন্তোষ সৃষ্টির আগেই টেক্সটাইল প্রকৌশলী ও শিক্ষার্থীদের এসব দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর অনুরোধ জানান সংসদ সদস্য মাহবুবা হাকিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে বিএনপি নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


ফেনীতে বিএনপি নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৪

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে বিএনপি নেতার নেতৃত্বে পর্তুগাল প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রবাসীর বৃদ্ধা মা হাসিনা বেগম, ভাই ইকবাল হোসেন, নবাবপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান বাহাদুর এবং স্থানীয় বাসিন্দা তানভীর আহমেদসহ চারজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের সদস্যরা সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের জন্য অবস্থান করছিলেন। এর আগে রোববার রাতে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীদের মধ্যে তিনজনকে স্থানীয়রা আটক করলেও ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের নেতৃত্বে শতাধিক লোক পাল্টা হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, পর্তুগাল প্রবাসী এমলি খান সবুজ ও শাহজাহান সিরাজের মধ্যে পর্তুগালের ভিসা নিয়ে এক বছরের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে শাহজাহান সিরাজের ছেলে সাখাওয়াত হোসেন শুভর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল এমলি খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।

হামলাকারীরা ওই প্রবাসীর ঘরে থাকা সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার এবং ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয়দের চিৎকার শুনে এসে সাখাওয়াত হোসেন শুভ, তাঁর সহযোগী পুলক এবং ইকবাল হোসেনকে আটক করেন স্থানীয়রা।

এ খবর পেয়ে ফাজিলপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান সিরাজের নেতৃত্বে শতাধিক লোকজন পাল্টা হামলা চালিয়ে স্থানীয়দের হাতে আটক তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়। তবে বিএনপি নেতা শাহজাহান সিরাজ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, "আমার দুই ছেলেকে পর্তুগাল পাঠানোর জন্য এক বছর আগে ২০ লাখ টাকা দিয়েছিলাম। সেই টাকা চাইতে গিয়ে আমার ছেলে ও তার দুই বন্ধু আহত হন। খবর পেয়ে পিতা হিসেবে আমি আমার দুই ছেলেকে ছাড়িয়ে এনেছি।"

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আটক ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, স্কুল ও কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করা হচ্ছে। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’

খেলাধুলার প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসে তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেককে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করতে হবে।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে। এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।

সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিং, লাইব্রেরি পরিদর্শন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের পদযাত্রায় আব্দুল হাই আকবর আলী উচ্চ বিদ্যালয় পরিবারের সংহতি

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের পদযাত্রায় আব্দুল হাই আকবর আলী উচ্চ বিদ্যালয় পরিবারের সংহতি

গাইবান্ধা জেলার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে পায়ে হেঁটে পদযাত্রা কর্মসূচি পালন করছেন বাবা ও ছেলে। ব্যতিক্রমী ও জনগুরুত্বপূর্ণ এই উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে আব্দুল হাই আকবর আলী উচ্চ বিদ্যালয় পরিবার।
রবিবার বার (১৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে বাবা-ছেলের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। এ সময় তারা ‘গাইবান্ধা জেলার বালাসী ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতুর দাবীতে বাবা ছেলের পায়ে হেঁটে ভ্রমণ’ লেখা ব্যানার হাতে নিয়ে এই দাবির প্রতি জোরালো সমর্থন জানান।
সমাবেশে বক্তারা বলেন, বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সাথে রাজধানী ঢাকাসহ পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি এ অঞ্চলের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা অবিলম্বে এই সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি বিশেষ আবেদন জানান।
বিদ্যালয় পরিবারের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আন্দোলনরত বাবা ও ছেলে। তারা বলেন, “আব্দুল হাই আকবর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের এই সম্মান, সহযোগিতা এবং ভালোবাসা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন শক্তি জুগিয়েছে। আমরা পুরো বিদ্যালয় পরিবারের প্রতি অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%