প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধা জেলার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে পায়ে হেঁটে পদযাত্রা কর্মসূচি পালন করছেন বাবা ও ছেলে। ব্যতিক্রমী ও জনগুরুত্বপূর্ণ এই উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে আব্দুল হাই আকবর আলী উচ্চ বিদ্যালয় পরিবার।
রবিবার বার (১৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে বাবা-ছেলের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। এ সময় তারা ‘গাইবান্ধা জেলার বালাসী ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতুর দাবীতে বাবা ছেলের পায়ে হেঁটে ভ্রমণ’ লেখা ব্যানার হাতে নিয়ে এই দাবির প্রতি জোরালো সমর্থন জানান।
সমাবেশে বক্তারা বলেন, বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সাথে রাজধানী ঢাকাসহ পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি এ অঞ্চলের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা অবিলম্বে এই সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি বিশেষ আবেদন জানান।
বিদ্যালয় পরিবারের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আন্দোলনরত বাবা ও ছেলে। তারা বলেন, “আব্দুল হাই আকবর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের এই সম্মান, সহযোগিতা এবং ভালোবাসা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন শক্তি জুগিয়েছে। আমরা পুরো বিদ্যালয় পরিবারের প্রতি অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন