ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা প্রধানমন্ত্রী


নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, স্কুল ও কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করা হচ্ছে। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব মন্তব্য করেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হতে আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’

খেলাধুলার প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসে তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেককে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করতে হবে।

আরও পড়ুন: বিএনপির সমস্যা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে। এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।

সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিং, লাইব্রেরি পরিদর্শন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: হজের বর্ধিত কোটায় নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের পদযাত্রায় আব্দুল হাই আকবর আলী উচ্চ বিদ্যালয় পরিবারের সংহতি

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের পদযাত্রায় আব্দুল হাই আকবর আলী উচ্চ বিদ্যালয় পরিবারের সংহতি

গাইবান্ধা জেলার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে পায়ে হেঁটে পদযাত্রা কর্মসূচি পালন করছেন বাবা ও ছেলে। ব্যতিক্রমী ও জনগুরুত্বপূর্ণ এই উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে আব্দুল হাই আকবর আলী উচ্চ বিদ্যালয় পরিবার।
রবিবার বার (১৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে বাবা-ছেলের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। এ সময় তারা ‘গাইবান্ধা জেলার বালাসী ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতুর দাবীতে বাবা ছেলের পায়ে হেঁটে ভ্রমণ’ লেখা ব্যানার হাতে নিয়ে এই দাবির প্রতি জোরালো সমর্থন জানান।
সমাবেশে বক্তারা বলেন, বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সাথে রাজধানী ঢাকাসহ পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি এ অঞ্চলের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা অবিলম্বে এই সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি বিশেষ আবেদন জানান।
বিদ্যালয় পরিবারের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আন্দোলনরত বাবা ও ছেলে। তারা বলেন, “আব্দুল হাই আকবর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের এই সম্মান, সহযোগিতা এবং ভালোবাসা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন শক্তি জুগিয়েছে। আমরা পুরো বিদ্যালয় পরিবারের প্রতি অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানের দোকানে ব্যর্থ হয়ে ভিক্ষুককে জাল টাকা গছানোর চেষ্টা, আটক ফখরুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


পানের দোকানে ব্যর্থ হয়ে ভিক্ষুককে জাল টাকা গছানোর চেষ্টা, আটক ফখরুল ইসলাম

বাগেরহাটের মোংলায় ফখরুল ইসলাম (৪৫) নামে জাল টাকা কারবারির একটি সদস্যকে আটক করে স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করেছেন।

এ ঘটনা ঘটে সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে পৌর শহরের প্রধান বাজার এলাকায়।

আটক হওয়া ফখরুল ইসলাম (৪৫) পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে পৌর শহরের প্রধান বাজার এলাকার হাবিবুর রহমানের পানের দোকানে ১ হাজার টাকার একটি জাল নোট ভাঙাতে যান ফখরুল। দোকানদার নোটটি জাল বুঝতে পেরে তাকে তা ফেরত দেন। এর কিছুক্ষণ পর ফখরুল বাজারের আব্দুল সাত্তার নামে এক ভিক্ষুককে প্রথমে ২০ টাকা দিয়ে, তার কাছ থেকে ১ হাজার টাকার আরেকটি জাল নোট ভাঙিয়ে নেন। দূর থেকে পান দোকানদার বিষয়টি লক্ষ্য করেন এবং বাজারের লোকজনকে জড়ো করেন। পরে তারা ফখরুলকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাল টাকাসহ তাকে থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফখরুল স্বীকার করেন যে, তিনি মোট ৯ হাজার টাকার জাল নোট ভাঙানোর জন্য ঘুরছিলেন এবং ভোলায় অবস্থানরত মো. আলাউদ্দিন নামে আরেক কারবারি তাকে এই জাল টাকা সরবরাহ করেছেন। তিনি গত কয়েক মাস ধরে নিজ এলাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে এই জালিয়াতি করে আসছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোড়ল আতিকুর রহমান জানান, গ্রেপ্তার ফখরুলের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুরে জাল নোট কারবারের অভিযোগে আরও চারটি মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন হার্ভার্ড অধ্যাপককে ফিরিয়ে এনে অন্য মার্কিন গবেষকদেরও ডাকছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


চীন হার্ভার্ড অধ্যাপককে ফিরিয়ে এনে অন্য মার্কিন গবেষকদেরও ডাকছে

একসময় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং দেশটির জাতীয় বিজ্ঞান একাডেমির সদস্য ছিলেন চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক লিউ জুন। বর্তমানে তিনি চীনে ফিরে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজের দেশে ফিরে আসার পাশাপাশি, যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত চীনা বিজ্ঞানী ও গবেষকদেরও দেশে ফিরিয়ে আনতে তিনি কাজ করছেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গণিত ও বিজ্ঞানের মেধাবীদের চীনে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন।

একসময় উন্নত গবেষণার সুযোগ ও স্বাধীনতার আশায় চীনের মেধাবীরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতেন। তাদের গবেষণা মার্কিন বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে বর্তমানে অনেকেই চীনে ফিরে আসছেন। তারা নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে বেইজিং।

সাম্প্রতিক বছরগুলোতে হার্ভার্ড, ইয়েলসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয় ছেড়ে চীনে ফিরছেন অনেক খ্যাতনামা গবেষক ও বিজ্ঞানী। তাদের মধ্যে রয়েছেন ওপেনএআইয়ের সাবেক গবেষক ইয়াও শুনিয়ু এবং এআই বিশেষজ্ঞ ইয়াং ঝিলিন। প্রিন্সটন ও হার্ভার্ডের গবেষকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে চীনা বংশোদ্ভূত ৬৬৮ জন বিজ্ঞানী মার্কিন প্রতিষ্ঠান ছেড়েছেন।

গবেষকদের অনেকে ব্যক্তিগত কারণে দেশে ফিরলেও চীনের উন্নত সুযোগ-সুবিধা ও আর্থিক প্রণোদনাও তাদের আকৃষ্ট করছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক চাপ ও অভিবাসন নীতির কারণে চীনা গবেষকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের এক সমীক্ষায় দেখা গেছে, চীনা বংশোদ্ভূত বিজ্ঞান ও প্রকৌশলে পিএইচডিধারীদের ৮৩ শতাংশই পড়াশোনা শেষের পাঁচ বছর পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে চীনে গবেষণার সুযোগ ও অর্থায়ন বাড়ায় অনেকেই দেশে ফিরতে আগ্রহী হচ্ছেন। বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় চীনের পাঁচটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থান ষষ্ঠ।

সেটন হল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্গারেট লুইসের মতে, যুক্তরাষ্ট্রে গবেষণার অর্থায়ন কমে যাওয়ার কারণে বিজ্ঞানীরা দেশটিতে যেতে নিরুৎসাহিত হচ্ছেন। এতে বিজ্ঞান ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা কমতে পারে।

হার্ভার্ডের সাবেক গণিতবিদ লিউ ১৯৬৫ সালে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ছিলেন। সাংস্কৃতিক বিপ্লবের সময় তাদের গ্রামে পাঠানো হলে ছেলেকে কষ্ট থেকে দূরে রাখতে লিউকে চীনের আনহুই প্রদেশে দাদা-দাদির কাছে পাঠিয়ে দেন।

দেং জিয়াওপিংয়ের সংস্কারের ফলে লিউ পিকিং বিশ্ববিদ্যালয়ে গণিত পড়ার সুযোগ পান। ১৯৮৫ সালে স্নাতক শেষে সরকারি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে যান। পরে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে পিএইচডি করেন।

তিনি হার্ভার্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। মেশিন লার্নিং নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তিনি ‘প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ অর্জন করেন। যুক্তরাষ্ট্র-চীনের সুসম্পর্কের সময় লিউ চীনের গবেষকদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন। ২০১৪ সালে সিংহুয়া বিশ্ববিদ্যালয় তাকে দেশে ফেরার প্রস্তাব দিলেও সন্তানদের কথা ভেবে তিনি যুক্তরাষ্ট্রে থেকে যান।

তবে ২০২৩ সালে বাবার মৃত্যুর পর মায়ের পাশে থাকতে চীনে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। সিংহুয়া বিশ্ববিদ্যালয় তাকে নতুন পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের প্রধান নিয়োগ দেয়।

লিউয়ের মতে, যুক্তরাষ্ট্রে চীনবিরোধী মনোভাব ও গবেষণায় নানা বিধিনিষেধের কারণে দুই দেশের বিজ্ঞানীদের যৌথ কাজ কঠিন হয়ে পড়েছে। এমনকি হার্ভার্ডের সহকর্মীদের সঙ্গে কয়েকটি গবেষণা প্রকল্পও বাতিল করতে হয়েছে।

চীনে ফিরে লিউ রাজনৈতিক চাপমুক্ত থেকে গবেষণা করছেন। বর্তমানে তিনি ক্যানসার গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রশিক্ষণে কাজ করছেন। তার মতে, মেধায় চীনা শিক্ষার্থীরা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সমকক্ষ হয়ে উঠছে। তবে দুই দেশের ক্রমবর্ধমান দূরত্ব নিয়ে উদ্বিগ্ন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ মাস নিখোঁজ স্কুলছাত্রী আফরোজা উদ্ধার, মা-ছেলেসহ ৩ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


৮ মাস নিখোঁজ স্কুলছাত্রী আফরোজা উদ্ধার, মা-ছেলেসহ ৩ গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলা থেকে আফরোজা সুলতানা (১৬) নামের এক স্কুলছাত্রীকে পুলিশ আট মাস নিখোঁজ থাকার পর উদ্ধার করেছে। এই ঘটনায় এক পরিবারের মা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় কয়রা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম এসব তথ্য প্রকাশ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ মার্চ কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আফরোজা নিখোঁজ হয়। এ ঘটনার পর ২৫ মার্চ তার মা আসমা পারভীন কয়রা থানায় অপহরণের মামলা দায়ের করেন। এরপর থেকে তাকে উদ্ধার করার জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।

তদন্তের সূত্র ধরে প্রথমে খুলনা নগরের গল্লামারি এলাকা থেকে ইউছুপ গাজীকে (২৪) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শরণখোলার খোন্তাকাটা গ্রামে অভিযান চালিয়ে আফরোজাকে উদ্ধার করা হয়। এ সময় ইউছুপ গাজীর ভাই রুবেল গাজী (২৮) ও তার মা আছিয়া খাতুনকেও (২৪) গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার মন্ডল জানান, উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য নেওয়া হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%