ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করবে বাংলাদেশ-মালয়েশিয়া


২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করবে বাংলাদেশ-মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়া একত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, জ্বালানি, প্রতিরক্ষা, শিক্ষা এবং ডিজিটাল অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত রয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এমবিএফটিএ) সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে উভয় দেশ।

সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের উপলক্ষে প্রকাশিত বাংলাদেশ ও মালয়েশিয়ার ৩৩ দফা যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে যৌথ একটি বিবৃতি প্রকাশ করা হয়।

আরও পড়ুন: অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এতে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এমবিএফটিএ) নিয়ে চলমান আলোচনার অগ্রগতিকে স্বাগত জানানো হয়েছে এবং ২০২৭ সালের মধ্যে চুক্তিটি চূড়ান্ত করার বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়েছে।

দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করতে ‘মালয়েশিয়া-বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল’ গঠনের অগ্রগতির বিষয়টিও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপ শ্রম সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। দুই দেশের নেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে সম্পৃক্ততা অব্যাহত রাখার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।

আরও পড়ুন: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে : তারেক রহমান

তারা বিদ্যমান দ্বিপাক্ষিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায় নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা উঠে ধরেছেন। এ প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে অমীমাংসিত যৌথ কমিশন বৈঠক (জেসিএম) ও দ্বিপাক্ষিক আলোচনা (বিসি) দ্রুত পুনরায় চালুর বিষয়ে সম্মতি জানিয়েছেন।

ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টরে সহযোগিতার ব্যাপারে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফিনটেক, সাইবার নিরাপত্তা, ডিজিটাল গভর্ন্যান্স এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি করতে বাংলাদেশ ও মালয়েশিয়া সম্মত হয়েছে। বাংলাদেশে প্রযুক্তি পার্ক, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ডিজিটাল অবকাঠামো খাতে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

এছাড়া সেমিকন্ডাক্টর শিল্পে মালয়েশিয়ার অভিজ্ঞতা এবং বাংলাদেশের দ্রুত বিকাশমান তথ্যপ্রযুক্তি ও প্রকৌশল খাতকে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ উন্নয়নে একটি সমন্বিত কাঠামো গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন মালয়েশিয়া সফরে যান। সোমবার তিনি মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা করছেন। আগামী ২৬ জুন চীন সফর শেষে তিনি দেশে ফিরবেন।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন জানানো হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন জানানো হবে

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও আটটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩০ জুন তারিখ নির্ধারণ করেছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। প্যানেলের অন্যান্য সদস্য হিসেবে ছিলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও অন্যান্য প্রসিকিউটর।

এদিকে ১৪ মে ইনুর বিরুদ্ধে যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। এরপর ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন।

মামলাটির একমাত্র আসামি হাসানুল হক ইনু। বর্তমানে তিনি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। বহু নিরীহ মানুষ আহত হন। এ পরিস্থিতিতে ইনুর বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করে প্রসিকিউশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরওয়ের কাছে ৪ গোল খাওয়া ইরাককে নিয়েই কেন এতো ভয় পাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


নরওয়ের কাছে ৪ গোল খাওয়া ইরাককে নিয়েই কেন এতো ভয় পাচ্ছে ফ্রান্স

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার (২২ জুন) ‘গ্রুপ আই’-এর ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ইরাকের মুখোমুখি হচ্ছে। নিউ ইয়র্কে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দিদিয়ের দেশমের দল। কিলিয়ান এমবাপে সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন। আজ বোস্টনের মাঠে ইরাকের বিপক্ষে আরেকটি জয় পেলেই ফরাসিদের শেষ ৩২ বা নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়ে যাবে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশে বড় কোনো ওলটপালট বা পরীক্ষা-নিরীক্ষার পক্ষে নন ফরাসি কোচ। নকআউটের পথে এগিয়ে যাওয়ার জন্য দলের জয়ের এই ছন্দ এবং ভারসাম্য ধরে রাখতে কেবল কিছু ছোটখাটো পরিবর্তন আনতে পারেন তিনি।

বড় বড় টুর্নামেন্টগুলোতে স্কোয়াডের স্থিতিশীলতা বজায় রাখার জন্য দেশমের সুনাম রয়েছে। সেনেগালের বিপক্ষে প্রথমার্ধে রক্ষণভাগে কিছুটা দুর্বলতা দেখা গেলেও, বিরতির পর লেস ব্লুজরা অনন্য উচ্চতায় পৌঁছায়। তাই বিশ্বকাপের অন্যতম ফেভারিট এই দলের ভারসাম্য নষ্ট করতে চান না কোচ।

ইরাক ম্যাচের একাদশে মাঠের বাম প্রান্তে সবচেয়ে বড় পরিবর্তনটি দেখা যেতে পারে। আক্রমণভাগে ডেসিরে ডুয়ের পরিবর্তে শুরুর একাদশে তরুণ ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে সুযোগ দেওয়া হতে পারে। অন্যদিকে, লেফট ব্যাক পজিশনে থিও হার্নান্দেজের জায়গায় সুযোগ পেতে পারেন অভিজ্ঞ লুকাস দিনিয়ে।

মাঝমাঠেও একটি পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। গত কয়েকদিনে ২৫ বছর বয়সী মিডফিল্ডার মানু কোনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে দেশম। চলতি সপ্তাহের অনুশীলনে কোনেকে আদ্রিয়েন রাবিয়তের সাথে জুটি বেঁধে খেলতে দেখা গেছে, যা ইঙ্গিত করে যে আজ তাঁর কাঁধে শুরুর একাদশের দায়িত্ব আসতে পারে। তবে মাঝমাঠ ও বাম প্রান্তে কিছুটা বদল এলেও দলের মূল মেরুদণ্ডে কোনো পরিবর্তন আসবে না। আক্রমণভাগে কিলিয়ান এমবাপের সাথে থাকছেন মাইকেল অলিস এবং উসমান দেম্বেলে।

ইরাককে নিয়ে সতর্ক থাকছেন সালিবা। প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া ইরাকের জন্য টুর্নামেন্টে টিকে থাকতে ইতিবাচক ফলাফল পাওয়া ছাড়া উপায় নেই। গত দুটি বিশ্বকাপের ফাইনাল খেলা শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে কাজটা তাদের জন্য অত্যন্ত কঠিন। তবে প্রতিপক্ষ কাগজে-কলমে পিছিয়ে থাকলেও বিন্দুমাত্র আত্মতুষ্টিতে ভুগছে না ফরাসি শিবির।

পিঠের ব্যথা সামলে ওঠা ফ্রান্সের তারকা সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা শনিবার এক সংবাদ সম্মেলনে ইরাককে নিয়ে সতর্ক করে বলেন, “আমরা নরওয়ের বিপক্ষে তাদের খেলার কিছু ভিডিও দেখেছি এবং আমার মনে হয়েছে তারা যথেষ্ট ভালো দল। ম্যাচটি মোটেও সহজ হবে না। সাধারণ মানুষ হয়তো ভাবছে ইরাকের বিপক্ষে খেলা মানেই আমরা অনায়াসে ৩ পয়েন্ট পেয়ে যাব, কিন্তু মাঠের লড়াইটা মোটেও তেমন হবে না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জরিপ: ৯২ শতাংশ ইসরায়েলির মতে, ইরানের কাছে পরাজিত হয়েছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


জরিপ: ৯২ শতাংশ ইসরায়েলির মতে, ইরানের কাছে পরাজিত হয়েছেন নেতানিয়াহু

ইরানের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েল কী অর্জন করেছে, সেটি নিয়ে ইসরায়েলের ভেতরেই এখন প্রশ্ন উঠছে। নতুন একটি জরিপে উন্মোচিত হয়েছে দেশের জনগণের মধ্যে হতাশা এবং অসন্তোষের চিত্র।

জরিপ অনুযায়ী, ৯২ শতাংশ ইসরায়েলি মনে করেন যে এই যুদ্ধে ইরানই বিজয়ী হয়ে উঠেছে। এর সাথে অধিকাংশ মানুষের বিশ্বাস হচ্ছে যে যুদ্ধটি ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে এবং সরকারের ঘোষিত লক্ষ্যও আদ্যপান্ত পূরণ হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষদিকে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন বাহিনীকে নিয়ে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করেন, তখন লক্ষ্য ছিল স্পষ্ট। এই অভিযানের আওতায় ছিল তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচি ধ্বংস করা এবং ইরানের সরকারকে কঠোর বিপর্যয়ের মুখে ফেললে।

তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে, কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা চুক্তির আলোচনা চলছে, যা সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে। এই পরিস্থিতি ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধের ফলাফল নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে।

হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের তত্ত্বাবধানে পরিচালিত জরিপে দেখা গেছে, ৮৩ শতাংশ ইসরায়েলি মনে করেন যে এই সামরিক অভিযান দেশটির দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে। এদিকে ৮৬ শতাংশ মানুষ যুদ্ধের মোট ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মত হচ্ছে, এই জনমত ইসরায়েলের রাজনৈতিক এবং সামরিক নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগের প্রতিফলন। তাদের অনেকেই বিবেচনা করছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের এই ফলাফল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আঞ্চলিক প্রভাবকে কমিয়ে দিতে পারে।

জরিপে আরও দেখা গেছে, ৭২ দশমিক ৫ শতাংশ ইসরায়েলি নেতানিয়াহুর সাফল্যের দাবিকে অস্বীকার করেছেন। নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল এই যুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং দেশের অস্তিত্বগত সংকট দূর হয়েছে।

অন্যদিকে, প্রায় ৮৮ শতাংশ উত্তরদাতার মতে, ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্জনে পূর্ণমাত্রায় ব্যর্থ হয়েছে অথবা কেবল আংশিক সফল হয়েছে। ৫৬ শতাংশ মানুষের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর ভূমিকা দুর্বল ছিল।

যুদ্ধের ফলাফল নিয়ে অসন্তোষ থাকলেও দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পক্ষে জনসমর্থন খুব বেশি দেখা যাচ্ছেনা। বিষয়টি এখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

ইরান তার পক্ষে বলেছে যে, ইসরায়েল যতদিন লেবাননে হামলা চালাবে এবং দক্ষিণ লেবাননের ভেতরে সেনা মোতায়েন রাখবে, ততদিন স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয়।

অন্যদিকে, জরিপ অনুযায়ী, ৪৮ শতাংশ ইসরায়েলি লেবাননে চলমান সামরিক অভিযানকে সমর্থন করছেন। ইসরায়েলের দাবি হচ্ছে, ইরান-সমর্থিত রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহকে লক্ষ্য করেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। এমনকি এর ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেও অনেকে সমর্থন অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন।

গত ১৭ থেকে ২০ জুন পর্যন্ত হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের সহযোগিতায় ‘আগাম ইনস্টিটিউট’ এই জরিপ পরিচালনা করে। এতে ১৭ বছর বা তার বেশি বয়সী তিন হাজার ৬৪৪ জন ইসরায়েলি নাগরিক অংশগ্রহণ করেন। জরিপ পরিচালনাকারীদের মত অনুযায়ী, ৯৯ শতাংশ আত্মবিশ্বাসের স্তরে এই জরিপের সম্ভাব্য ত্রুটির মাত্রা ছিল ২ দশমিক ২ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হানজালারা হায়েনা হয়ে উঠলে, থামানোর ওষুধও আমরা জানি: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


হানজালারা হায়েনা হয়ে উঠলে, থামানোর ওষুধও আমরা জানি: রাশেদ খান

মানুষখেকো হানজালারা যদি হায়েনা হয়ে উঠতে চায়, তবে হায়েনাকে থামানোর জন্য ওষুধ আমরা জানি, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, যেদিন আমি কোর্টে হাজিরা দিতে যেতাম, সে সময় দুই দিনের বৈরাগী এসব হানজালারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হাজিরা দিত এবং হাসিনার জিকির করত। সোমবার, নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্যটি করেন। রাশেদ খান আরও বলেন, ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছিল তারা আন্দোলনে নেই। আবার তারা নাকি এখন বাঘের সঙ্গে থাকতে চায়। আন্দোলনের আগে এ বিপ্লবী হুংকার আমি শুনিনি। তখন এরা বিড়াল হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বসে থাকত। এখন এরা বিএনপির কর্মীকে খেয়ে ফেলতে চায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বেশি মেকি হুংকার দিলে ফ্যাসিস্টদের সঙ্গে বিচরণের অপরাধে প্রকৃত বাঘ এদের কলিজাও ছিঁড়ে খেতে দ্বিধা করবে না। আমরা কিন্তু গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে উড়ে আসা বসন্তের কোকিল নই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%