ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কক্সবাজারে সেতুর সংযোগ সড়ক নির্মাণে ১.৮৯ একর জমি অধিগ্রহণ অনুমোদন


কক্সবাজারে সেতুর সংযোগ সড়ক নির্মাণে ১.৮৯ একর জমি অধিগ্রহণ অনুমোদন

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী খালের ওপর নির্মাণাধীন সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য ১ দশমিক ৮৯৪৭ একর জমি অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমোদন প্রদান করেছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-২ শাখা গত ১৫ অক্টোবর এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে পূর্বে ২০২১ সালের ১১ মার্চ দেওয়া ৩ দশমিক ১৫৬৭ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় কক্সবাজার সদর উপজেলার রশিদনগর আরএইচডি-খুরুশকুল জিসি সড়ক, ভারুয়াখালী বাজার হয়ে যাওয়ার পথে ভারুয়াখালী খালের ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

সড়কটির ৪ হাজার ৭০০ মিটার চেইনেজে ৩৯২ মিটার দীর্ঘ প্রি-স্ট্রেসড কংক্রিট (পিসি) গার্ডার সেতুটি নির্মাণের কাজ চলছে। সেতুটির পরিচিতি নম্বর ৪২২২৪২০০৪। সেতুটির অ্যাপ্রোচ বা সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সেতুর সংযোগ সড়ক নির্মাণের উদ্দেশ্যে ২০২১ সালের ১১ মার্চ জারি করা আদেশে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ও তেতৈয়া মৌজায় মোট ৩ দশমিক ১৫৬৭ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছিল।

তবে, নির্মাণাধীন সেতুর সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণের কার্যক্রম পরিচালনার সময় জমির দাগ ও পরিমাণ নিয়ে জটিলতা দেখা দেয়।

এই কারণে, এলজিইডি ৩ দশমিক ১৫৬৭ একরের পরিবর্তে ১ দশমিক ৮৯৪৭ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ জানায়।

আরও পড়ুন: কুমিল্লার আদালতে মহিলা আ.লীগ নেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, আটক

এ বিষয়ে এলজিইডি ২০২৬ সালের ২১ মে স্থানীয় সরকার বিভাগে একটি চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে আগের প্রশাসনিক আদেশ বাতিল করে নতুন জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-২ শাখার সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কক্সবাজার সদর উপজেলায় সেতুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য মোট ১ দশমিক ৮৯৪৭ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো।

এ-সংক্রান্ত আদেশের অনুলিপি কক্সবাজারের জেলা প্রশাসক, এলজিইডির প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক এবং কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ৫ জনের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবিরতি ঘোষণা, জানাল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবিরতি ঘোষণা, জানাল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মানবিক সহায়তা পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন, যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। তার উদ্যোগের ফলে ইউক্রেনের রুশ নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় দেশ। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) হোয়াইট হাউসের একটি বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রাশিয়া ও ইউক্রেন ওলেশকিতে সাময়িকভাবে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখতে রাজি হয়েছে। এর ফলে শহরটিতে মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হবে এবং নির্ধারিত নিরাপদ পথ দিয়ে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।

দক্ষিণ ইউক্রেনের এই শহরটি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সেখানে খাদ্যসংকট বর্তমানে আরও তীব্র হয়ে উঠেছে।

মেলানিয়া ট্রাম্প তার বিবৃতিতে উল্লেখ করেছেন, ওলেশকির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। শহরটি যুদ্ধের সম্মুখসারিতে থাকায় সেখানে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। শহরে যারা এখনো বসবাস করছেন, তাদের অধিকাংশই বয়স্ক নাগরিক। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা, ওষুধ, খাবার ও বিশুদ্ধ পানির প্রয়োজন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে রুশ বাহিনীর হাতে আটক ইউক্রেনীয় শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায়ও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মেলানিয়া ট্রাম্প। এবার ওলেশকিতে মানবিক সহায়তা পৌঁছানো এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যে তার উদ্যোগে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা করার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা করার অনুমোদন

খুলনা, ২৩ অক্টোবর, ২০২৬ : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলমসহ ৮ জনের বিরুদ্ধে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার খুলনা দুদকের উপ পরিচালক মামুনুর রশীদ চৌধুরী এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।

এর আগে, গত সোমবার কমিশন থেকে মামলার অনুমতি প্রদান করা হয়।

মামলায় অভিযুক্ত প্রধান প্রকৌশলী সাবিরুল আলম ছাড়া অন্য অভিযুক্তরা হলেন- খান লিমিটেডের চেয়ারম্যান ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের লিড পার্টনার মো. আতাউর রহমান, ঠিকাদারি কোম্পানি মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের পার্টনার শেখ মাহাবুব রহমান, কেডিএ’র সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) মো. আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস এবং উপ সহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।

দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয় ঠিকাদার মাহাবুব ব্রাদার্স লিমিটেডকে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য কার্যাদেশ প্রদান করা হয়েছিল। কিন্তু প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী সড়কটি নির্মাণ না করে সরকারের কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি একনেকের সভায় ঐ সড়ক নির্মাণে দীর্ঘ ১৩ বছরের নজিরবিহীন বিলম্বের কারণে ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন।

খুলনা দুদকের উপ পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বলেন, কমিশন মামলা করার জন্য অনুমতি দিয়েছে। তবে এখনো মামলা দায়ের করা হয়নি। শিগগিরই মামলা দায়ের করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১২

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার থানার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস বিপরীত দিক থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

জাহেদুল ইসলাম আরও বলেন, হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

এর আগে, গত ২০ অক্টোবর বড়াইগ্রামে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ১২ জন নিহত হন। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। ওই দিন ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে দু'টি বাসের সংঘর্ষে একজন হেলপার নিহত, আহতরা হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


নাটোরে দু

নাটোর, ২৩ অক্টোবর, ২০২৬ : জেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানার মোড়ে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখী সংঘর্ষের ফলে একজন হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৫ টায় সংঘটিত এই দুর্ঘটনাটি ঘটে।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বাসস’কে জানিয়েছেন, ঢাকাগামী দেশ ট্রাভেলস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম পরিবহনের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তাবাসসুম পরিবহনের হেলপার মিঠুন (৪০) নিহত হন। নিহত মিঠুন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাট এলাকার বাসিন্দা ছিলেন।

নাটোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক আখতার হামিদ খান বাসস’কে জানান, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%