ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহর নেতৃত্বে বিশাল গণমিছিল


চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহর নেতৃত্বে বিশাল গণমিছিল

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ গণমিছিলটি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের নেতৃত্বে আয়োজিত হয়, যেখানে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। গণমিছিলে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে চুয়াডাঙ্গা শহরকে প্রকম্পিত করে তুলেন।

গণমিছিলটি বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়। পরে এটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন ছাত্রনেতা আমান উল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম প্রমুখ।

আরও পড়ুন: শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ,

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম পিটু বলেন, "নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" তিনি দেশের শান্তি-শৃঙ্খলা, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান।

গণমিছিলে নেতৃত্বদানকারী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" তিনি উল্লেখ করেন যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, "কোনো ষড়যন্ত্র কিংবা অপশক্তি যেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি।"

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে অন্যায়, অনিয়ম ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, সাবেক জেলা ছাত্রদল নেতা নাঈম হাসান ও মাসুদ রানা, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিমন হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য মো. সবুজ মিয়া এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাজন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা।

আরও পড়ুন: পিরোজপুরে বিআরডিবির নৈশপ্রহরীকে তালাবদ্ধ করে দুই গাড়িতে আগুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তরুণ ব্রাজিলিয়ানদের অনেক প্রতিভা আছে’, আশাবাদী আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


‘তরুণ ব্রাজিলিয়ানদের অনেক প্রতিভা আছে’, আশাবাদী আনচেলত্তি

জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের ফুটবলে নতুন প্রজন্মের প্রতিভা নিয়ে আশাবাদী। তিনি তরুণ খেলোয়াড়দের মূল্যায়নের পাশাপাশি একটি ধারাবাহিক, সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সাও পাওলোতে অনুষ্ঠিত ‘সামিট সিবিএফ একাডেমি ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আনচেলত্তি ব্রাজিলের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নিজের আশাবাদের কথা তুলে ধরেন।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শেষ হওয়ার পর নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আনচেলত্তির মতে, আগের প্রজন্মের খেলোয়াড়রা উচ্চমানের প্রতিভার অধিকারী হলেও বিশ্বকাপ জয়ের জন্য সেই প্রতিভাকে কাজে লাগাতে পারেননি।

আনচেলত্তি বলেন, “আমি ভবিষ্যৎ নিয়ে খুবই আত্মবিশ্বাসী। ২০২৬ বিশ্বকাপ শেষ হয়েছে। এটি ছিল উচ্চমানের খেলোয়াড়দের একটি প্রজন্ম, যারা বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের প্রতিভাকে কাজে লাগাতে পারেনি। এখন নতুন যুগ শুরু হয়েছে, নতুন প্রজন্ম এসেছে, যাদের নিয়ে আমি খুবই আশাবাদী।”

নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে সাম্প্রতিক সময়ে কাজ করার অভিজ্ঞতাও ইতিবাচক বলে জানিয়েছেন তিনি। গত কয়েক মাসে বিভিন্ন তরুণ খেলোয়াড়কে দলে সুযোগ দিয়ে তাদের সক্ষমতা ও সম্ভাবনা মূল্যায়ন করেছেন ব্রাজিলের এই কোচ।

তিনি বলেন, ব্রাজিলের তরুণ খেলোয়াড়দের প্রতিভা রয়েছে। তবে সেই প্রতিভার সঙ্গে সুসংগঠিত, ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি কাজের সমন্বয় ঘটানো জরুরি।

“তরুণ ব্রাজিলিয়ানদের প্রতিভা আছে, অনেক প্রতিভা আছে। আমাদের যা করতে হবে, তা হলো এই প্রতিভার সঙ্গে সুসংগঠিত, ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি কাজের সমন্বয় ঘটানো” বক্তব্যে বলেন তিনি।

সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোতে ফলাফল নিয়ে সমালোচনা হলেও তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ ও মূল্যায়নই ছিল দলের অগ্রাধিকার বলে জানিয়েছেন আনচেলত্তি। আগামী মার্চে খেলোয়াড়দের মূল্যায়ন আরও পরিপূর্ণ করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

ব্রাজিলের ফুটবলে নতুন প্রজন্মকে সামনে রেখে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির প্রাথমিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে আনচেলত্তির এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সাও পাওলোতে অনুষ্ঠিত ‘সামিট সিবিএফ একাডেমি ২০২৬’-এ ফুটবল ব্যবস্থাপনা, ব্যবসা, উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার অংশ হিসেবে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের বক্তব্যও বিশেষ গুরুত্ব পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ ব্যাংক ও ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


গ্রামীণ ব্যাংক ও ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

যুক্তরাষ্ট্র বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা এবং সাবেক প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে।

দেশটি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বাংলাদেশি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমরা সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং বাংলাদেশের আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারকে সমর্থন করি।”

এর আগে, গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার বিষয়ে ওয়াশিংটনের অবস্থান জানার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কাছে প্রশ্ন রেখেছিল সংবাদমাধ্যমটি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের জবাব আসার সময় গ্রামীণ ব্যাংকের যেসব শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার সংখ্যা ১০০ এর বেশি হয়ে যায়।

জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর গ্রামীণ ব্যাংক বা ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনা আলাদাভাবে উল্লেখ করেনি। এছাড়া, এসব সহিংসতার জন্য দায়ীদের বিষয়েও কোনো মন্তব্য করা হয়নি।

গ্রামীণ ব্যাংক দরিদ্র নারীদের আর্থিক সেবা প্রদানের পাশাপাশি ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃৎ হিসেবে পরিচিত। ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে প্রতিষ্ঠানটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন হাসান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন হাসান মাহমুদ

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে নিয়োগ দিয়েছে।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তার বদলির মাধ্যমে প্রেষণে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে রেলপথ মন্ত্রণালয়ে সংযুক্ত অবস্থা থেকে বদলি করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, হাসান মাহমুদ বর্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল পদে বদলির আদেশের অপেক্ষায় রয়েছেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনিসে প্রকৌশলী মোহসিনকে সংবর্ধনা, উন্নয়ন নিয়ে বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


ভেনিসে প্রকৌশলী মোহসিনকে সংবর্ধনা, উন্নয়ন নিয়ে বক্তব্য

মানিকগঞ্জের কৃতি সন্তান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. মোহসিনকে ভেনিসবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ইতালির ভেনিসের মেস্রে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মো. মোহসিন বাংলাদেশ থেকে স্বপরিবারে বেড়াতে আসার পর ভেনিস ও আশেপাশের শহর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠন ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভা ও পরিচিতি পর্বে বাংলাদেশ সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল বাকী রোনাকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার মুরাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ড থেকে আগত হানিফ মো. মুকুল, ইতালির বলোনিয়া শহর থেকে আগত আমিনুল জাঙ্গু।

পরিচিতি পর্ব শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ইতালিতে বসবাসরত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। প্রধান অতিথি অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. মোহসিনকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত সবাই।

এরপর প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সকল কমিউনিটি নেতৃবৃন্দ। প্রধান অতিথি মো. মোহসিন তার বক্তব্যে বলেন, "দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হবে। আপনারা যারা প্রবাসী আছেন, দেশের জন্য আপনাদের অবদানও কম নয়।" সভাশেষে স্থানীয় সাংবাদিকদের বাংলাদেশি পতাকা সম্বলিত ও বাংলাদেশ লেখা মাফলার উপহার হিসেবে প্রদান করেন। পরিশেষে নৈশভোজের আয়োজন করেন প্রধান অতিথির ছোট ভাই মুরাদ হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%