প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের কৃতি সন্তান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. মোহসিনকে ভেনিসবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ইতালির ভেনিসের মেস্রে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মো. মোহসিন বাংলাদেশ থেকে স্বপরিবারে বেড়াতে আসার পর ভেনিস ও আশেপাশের শহর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠন ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা ও পরিচিতি পর্বে বাংলাদেশ সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল বাকী রোনাকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার মুরাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ড থেকে আগত হানিফ মো. মুকুল, ইতালির বলোনিয়া শহর থেকে আগত আমিনুল জাঙ্গু।
পরিচিতি পর্ব শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ইতালিতে বসবাসরত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। প্রধান অতিথি অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. মোহসিনকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত সবাই।
এরপর প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সকল কমিউনিটি নেতৃবৃন্দ। প্রধান অতিথি মো. মোহসিন তার বক্তব্যে বলেন, "দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হবে। আপনারা যারা প্রবাসী আছেন, দেশের জন্য আপনাদের অবদানও কম নয়।" সভাশেষে স্থানীয় সাংবাদিকদের বাংলাদেশি পতাকা সম্বলিত ও বাংলাদেশ লেখা মাফলার উপহার হিসেবে প্রদান করেন। পরিশেষে নৈশভোজের আয়োজন করেন প্রধান অতিথির ছোট ভাই মুরাদ হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন