প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ গণমিছিলটি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের নেতৃত্বে আয়োজিত হয়, যেখানে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। গণমিছিলে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে চুয়াডাঙ্গা শহরকে প্রকম্পিত করে তুলেন।
গণমিছিলটি বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়। পরে এটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন ছাত্রনেতা আমান উল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম পিটু বলেন, "নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" তিনি দেশের শান্তি-শৃঙ্খলা, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান।
গণমিছিলে নেতৃত্বদানকারী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" তিনি উল্লেখ করেন যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, "কোনো ষড়যন্ত্র কিংবা অপশক্তি যেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি।"
তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে অন্যায়, অনিয়ম ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, সাবেক জেলা ছাত্রদল নেতা নাঈম হাসান ও মাসুদ রানা, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিমন হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য মো. সবুজ মিয়া এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাজন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন