ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে


উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে

উত্তর কোরিয়া পূর্ব উপকূলের সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সোমবার এই তথ্য প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। পিয়ংইয়ং এলাকা থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে বলে জানিয়েছে দেশটির জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)। তবে কতগুলি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

জাপানের কোস্টগার্ডও সোমবার জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে দুটি অজ্ঞাত বস্তু ছোড়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বস্তু দুটি ইতিমধ্যে সাগরে পড়েছে বলে মনে করছে জাপানের কোস্টগার্ড।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার এই বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করছে। সিউল এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ঐতিহাসিক রেকর্ড স্পর্শ

কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যে উত্তর কোরিয়ার এই নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুই দেশই সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অস্ত্র পরীক্ষা চালাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়া পাল্টা পদক্ষেপ হিসেবে এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র জ্যাং দো-ইয়ং বলেছেন, দক্ষিণ কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর শক্তি প্রদর্শনের অংশ হিসেবে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দেশটির প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। দক্ষিণ কোরিয়ার কোনো প্রেসিডেন্টের এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রকাশ্যে অংশ নেওয়ার ঘটনা বিরল।

লি জে মিয়ংয়ের অফিস জানিয়েছে, হাইপারসনিক অস্ত্রটির পূর্ণাঙ্গ উন্নয়ন সম্পন্ন হলে কোরীয় উপদ্বীপের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলা চালানোর সক্ষমতা বৃদ্ধি পাবে দক্ষিণ কোরিয়ার।

আরও পড়ুন: চীনা পণ্যে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন

এর আগে গত ৩ অক্টোবর উত্তর কোরিয়াও একটি মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে।

সীমান্তে মাইন বিস্ফোরণেও উত্তেজনা

গত সপ্তাহে দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিমিলিটারাইজড জোন) মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এ ঘটনার পর সিউল উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে বলা হয়েছে, প্রায় এক বছর আগে উত্তর কোরিয়ার সেনারা সেখানে দুটি মাইন পুঁতেছিল। তবে পিয়ংইয়ং এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বরং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছে দেশটি।

আরও পড়ুন: ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে ইউরোভিশন ২০২৭ থেকে নেদারল্যান্ডসের নাম প্রত্যাহার

সীমান্তে মাইন বিস্ফোরণের আগে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপের পথ তৈরি করতে ‘প্রাথমিক সমন্বয় প্রচেষ্টা’ চালানোর কথা জানিয়েছিল সিউল।

২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ পুনরায় শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

পারমাণবিক কর্মসূচি নিয়ে অনড় কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাঁর দেশের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সক্ষমতা তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। একই সঙ্গে স্থগিত কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছেন তিনি।

আরও পড়ুন: ওলেশস্কিতে যুদ্ধবিরতি: কৃতিত্ব মেলানিয়া ট্রাম্প নাকি পোপের?

২০১৯ সালে কিম জং উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনা আকস্মিকভাবে শেষ হয়ে যায়। এরপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটেনি।

কিমের সরকার এখনও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক’ নীতি পরিত্যাগ করার দাবি জানিয়ে আসছে। পাশাপাশি আলোচনার শর্ত হিসেবে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই বিনিয়োগে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ৩%, সুবিধা পাচ্ছে এশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৩ এম


এআই বিনিয়োগে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ৩%, সুবিধা পাচ্ছে এশিয়া

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা মন্তব্য করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগের ফলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে পৌঁছেছে। এই প্রবৃদ্ধি থেকে এশিয়ার বিভিন্ন অর্থনীতি উল্লেখযোগ্য সুবিধা অর্জন করছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, থাইল্যান্ডের মতো দেশগুলোও রয়েছে, যারা এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করছে।

জর্জিয়েভা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের এই বৃদ্ধির ফলে অর্থনীতিতে চাহিদা এবং বিনিয়োগ—দুটো ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এ কারণে এশিয়ার উন্নত অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি শূন্য দশমিক ৫ থেকে ১ শতাংশের মধ্যে বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি, এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি শূন্য দশমিক ২ থেকে শূন্য দশমিক ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

থাইল্যান্ডের রাজধানীতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে জর্জিয়েভা বলেন, ‘অর্থনীতির এই গতি বৃদ্ধি বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে ধরে রাখতে সাহায্য করছে। যদিও জ্বালানি সরবরাহে সংকটের কারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪৯ পুলিশ সদস্য ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৪ এম


১৪৯ পুলিশ সদস্য ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন

বাংলাদেশ পুলিশের ১৪৯ জন সদস্যকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে তিনটি ক্যাটাগরিতে। রবিবার (১১ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতি কার্যকর হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৯১ জন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে উন্নীত হন। এছাড়াও, ৪৯ জন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে পদোন্নতি লাভ করেন। ৯ জন সার্জেন্ট অব পুলিশকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে উন্নীত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংশ্লিষ্ট পদে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে মিয়ারহাট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি:

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৬ এম


কালকিনিতে মিয়ারহাট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

মাদক ও অনলাইন জুয়ার ছোবল থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত হয়েছে মিয়ারহাট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। জমজমাট এ খেলাকে ঘিরে মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন কয়েক হাজার দর্শক।

গতকাল বিকেলে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় হাওলাদার বাড়ি একাদশ ও ফিনিক্স এফসি সিডিখান একাদশ। নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাওলাদার বাড়ি একাদশ।

সমাজসেবক ও দুবাইপ্রবাসী মিরাজ হাওলাদারের সৌজন্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, তরুণদের মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই তাঁদের এ উদ্যোগ।

খেলা শেষে চ্যাম্পিয়ন হাওলাদার বাড়ি একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়। অন্যদিকে রানার্সআপ ফিনিক্স এফসি সিডিখান একাদশ পায় একটি স্মার্ট টেলিভিশন।

খেলা দেখতে আসা দর্শক ও স্থানীয় বাসিন্দারা এমন আয়োজনের প্রশংসা করেন। তাঁদের মতে, নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করবে এবং মাদক ও অনলাইন জুয়ার প্রবণতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

তরুণ সমাজকে মাঠমুখী করতে এবং এলাকায় খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ১০ম নবীন বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি:

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৪ এম


বেরোবিতে ১০ম নবীন বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) অনুষ্ঠিত ১০ম নবীন বিতর্ক উৎসব-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অর্থনীতি বিভাগের বিতর্ক দল ‘রয়্যাল ইকোনোমিকস’। প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিতর্ক দল ‘ম্যানেজমেন্ট–কাউন্টার পয়েন্ট’।

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা) আয়োজিত এ বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয়ের নবীন বিতার্কিকেরা অংশগ্রহণ করেন। যুক্তি, বিশ্লেষণ ও বাগ্মিতার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা তুলে ধরেন প্রতিযোগীরা।

চ্যাম্পিয়ন দল রয়্যাল ইকোনোমিকসের হয়ে বিতর্কে অংশগ্রহণ করেন অর্থনীতি বিভাগের এনামুল হক শাওন, মুমিনুল ইসলাম বিশাল ও জারিন শাইমা। অন্যদিকে রানার্স-আপ দল ম্যানেজমেন্ট–কাউন্টার পয়েন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোর্তজা মোর্শেদ বাপ্পি, বুসরাত জাহান বন্নী ও মো. সাখাওয়াত হোসেন চৌধুরী।

প্রতিযোগিতায় দলীয় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিও পেয়েছেন নবীন বিতার্কিকেরা। ট্যাব রাউন্ডে যৌথভাবে ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোছা. ঐশী আহমেদ এবং অর্থনীতি বিভাগের এনামুল হক শাওন।

এ ছাড়া ফাইনাল রাউন্ডে অসাধারণ বিতর্ক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের সদস্য এনামুল হক শাওন। এর মধ্য দিয়ে এবারের আসরে ব্যক্তিগত দুটি সম্মাননা অর্জন করেন তিনি।

আয়োজন সম্পর্কে ব্রুডার সভাপতি সামিয়া হক ইরা বলেন, ‘বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা, বিশ্লেষণী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম মাধ্যম। নবীন শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চার আগ্রহ সৃষ্টি এবং তাঁদের মেধা বিকাশের সুযোগ করে দিতেই আমাদের এ আয়োজন। এবারের উৎসবে অংশগ্রহণকারী বিতার্কিকদের উদ্যম ও পারফরম্যান্স আমাদের আশাবাদী করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে নতুন নতুন বিতার্কিক উঠে আসুক। যুক্তি ও মুক্তচিন্তার চর্চার মাধ্যমে ব্রুডা আগামী দিনেও শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাবে।’

ব্রুডার বিতার্কিক মোবাশ্বের বলেন, ‘নবীন বিতর্ক উৎসব নতুন বিতার্কিকদের জন্য নিজেদের দক্ষতা যাচাই ও অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এখানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন যুক্তি উপস্থাপনের কৌশল শেখে, তেমনি ভিন্নমতকে সম্মান করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অবস্থান তুলে ধরার অভ্যাস গড়ে তোলে।’

তিনি আরও বলেন, ‘এবারের প্রতিযোগিতায় নবীনদের অংশগ্রহণ ও যুক্তিনির্ভর উপস্থাপনা ছিল প্রশংসনীয়। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে সুস্থ বিতর্কচর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করি।’

আয়োজক সংগঠন ব্রুডা জানায়, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, সৃজনশীল চিন্তা ও বিতর্কের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর নবীন বিতর্ক উৎসব আয়োজন করা হয়। এবারের দশম আসরেও সেই ধারাবাহিকতায় নতুন বিতার্কিকদের নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%