ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

হাইতির বিপক্ষে নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত করল মরক্কো


হাইতির বিপক্ষে নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত করল মরক্কো

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতির বিপক্ষে ৪-২ গোলের নাটকীয় জয় পেয়েছে মরক্কো। ম্যাচের শুরুতেই মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় হাইতি। মরক্কো গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ালে হাইতির গোলরক্ষক প্লাসিদে দুর্দান্ত কয়েকটি সেভ করে দলের সুবিধার দিকে অগ্রসর করেন। প্রথমার্ধের শেষ দিকে আশরাফ হাকিমি গোল করে সমতা ফেরান। কিন্তু ইসিদোর প্রায় ৩০ মিটার দূর থেকে অসাধারণ একটি গোল করে আবারও হাইতিকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে সাইবারি গোল করে ২-২ সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে মরক্কো পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এবং একের পর এক আক্রমণে হাইতির রক্ষণভাগকে চাপের মুখে ফেলে। শেষ ১৫ মিনিটে বদলি হিসেবে নামা রাহিমি মরক্কোকে এগিয়ে দেন এবং ম্যাচের শেষ দিকে ইয়াসিন গেসিমের জন্য আরেকটি সুযোগ তৈরি করেন। রাহিমিই সুযোগ কাজে লাগিয়ে মরক্কোর চতুর্থ গোল করেন। ম্যাচের শেষে, অতিরিক্ত সময়ে হাইতির দাকেন্স নাজনের শট অসাধারণ ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক বোনো। জয় পেয়েও মরক্কো গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে পারে না। ফলে তাদের মেক্সিকোর মনতেরেতে যেতে হবে নকআউট পর্বের জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইমস হায়ার র‌্যাংকিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৬:৫০ এম


টাইমস হায়ার র‌্যাংকিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি গত বছরের তুলনায় প্রায় ৬০০ ধাপ এগিয়ে ৪০১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে।

২৪ জুন প্রকাশিত র‍্যাংকিংয়ে দেখা গেছে, ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১০০১-১৫০০ ব্যান্ডে। তবে এবার তা উন্নীত হয়ে ৪০১-৬০০ ব্যান্ডে পৌঁছেছে।

এই মাপকাঠিতে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা ও সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করে টাইমস হায়ার এডুকেশন। এবছর বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের এক হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের আওতায় আনা হয়েছে।

এই অর্জনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এই অগ্রগতি শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি উল্লেখ করেন, শিক্ষা, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক কর্মকাণ্ড আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ করে ‘পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস’ সূচকে বিশ্বের ২৪তম স্থান অর্জন করা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন। জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন, সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়নে অবদান রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়াও উল্লেখ্য যে, জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো সমাজে এবং অর্থনীতিতে কী ধরনের ইতিবাচক প্রভাব ও অবদান রাখছে, তা মূল্যায়নের মাধ্যমে প্রতিবছর এই বৈশ্বিক তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা হওয়ার জল্পনায় সিলমোহর, বড় সিদ্ধান্তও জানালেন সমান্থা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৭:০২ এম


মা হওয়ার জল্পনায় সিলমোহর, বড় সিদ্ধান্তও জানালেন সমান্থা

‘মা ইনতি বঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে অভিনেত্রী মা হওয়ার কথা স্বীকার করেন।

অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় সিলমোহর দিলেন সমান্থা রুথ প্রভু। কিছু দিন আগে এক অনুষ্ঠানে যান তিনি। সেই অনুষ্ঠানে তাঁর স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আসে। এর পরে সমান্থারের এক ঘনিষ্ঠ সূত্র জানান, সত্যিই অভিনেত্রী মা হতে চলেছেন। অবশেষে বুধবার সংবাদমাধ্যমের সামনেই স্বীকার করে নেন সমান্থা যে, তিনি মা হতে চলেছেন।

‘মা ইনতি বঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে অভিনেত্রী মা হওয়ার কথা স্বীকার করেন। পাশাপাশি এ-ও জানান, এই মুহূর্তে যে কাজগুলো হাতে রয়েছে, সেগুলি শেষ করার পরে তিনি কিছুদিনের জন্য বিরতি নেবেন। সমান্থা বলেন, “এর পর আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আমাকে কিছুদিনের বিরতি নিতে হবে। আমাকে মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। তার পরে আমি আবার আমার ভক্তদের জন্য নতুন ছবি নিয়ে ফিরব।”

কিছু দিন আগে সেই অনুষ্ঠানে দেখা যায়, সমান্থার পরনে ছিল আসমানি রঙের টি-শার্ট ও জিন্স। সেই ভিডিয়ো দেখে নেটপাড়ার একটি বড় অংশ শুভেচ্ছা জানাতে শুরু করেন সমান্থাকে। তাঁদের দাবি, সমান্থার স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। কেউ লেখেন, ‘‘আমি খুশিতে কাঁদছি।’’ কেউ লেখেন, ‘‘সমান্থা এ বার প্রাণভরে আনন্দে থাকুক।’’ যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত সমান্থা কোনও মন্তব্য করেননি। যদিও শোনা যাচ্ছে, চলতি বছর ডিসেম্বর মাসে নাকি ভূমিষ্ঠ হতে পারে রাজ ও সমান্থার প্রথম সন্তান। এর পরে সমান্থারের এক ঘনিষ্ঠ সূত্র খবরে সিলমোহর দেন। সেই সূত্র বলেছিলেন, “সমান্থা এখন গর্ভাবস্থার প্রথম তিন মাসে রয়েছেন। এই খবর নিয়ে তিনি এবং তাঁর স্বামী খুবই খুশি। বিশেষ করে সমান্থা, কারণ তিনি সবসময়ই মা হতে চেয়েছিলেন।” খুব সচেতন ভাবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান।

নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভোগেন সমান্থা। তার পাশাপাশি শারীরিক অসুস্থতায়ও ভোগেন তিনি। ২০২৫ সালের ১ ডিসেম্বর রাজ নিদিমোরুর সঙ্গে কোয়েম্বত্তূরে ছিমছাম ভাবে বিয়ে সারেন সমান্থা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন নির্মাতাদের পাশে প্রিয়াঙ্কা, জানালেন বড় পরিকল্পনার কথা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৭:০৫ এম


নতুন নির্মাতাদের পাশে প্রিয়াঙ্কা, জানালেন বড় পরিকল্পনার কথা

সম্প্রতি প্রযোজক হওয়া নিয়ে নিজের মতামত জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি উল্লেখ করেন, নতুন এবং প্রতিভাবান নির্মাতাদের সাহায্য করার জন্যই তিনি নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন।

বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি প্রযোজক হওয়া নিয়ে তিনি নিজের মতামত প্রদান করেছেন। অভিনেত্রী বলেন, নতুন এবং প্রতিভাবান নির্মাতাদের সাহায্য করার জন্যই তিনি প্রযোজনা সংস্থা স্থাপন করেছেন। পাশাপাশি, প্রিয়ঙ্কা স্পষ্ট জানান, আমেরিকায় নিজের কর্মজীবনে আরও উন্নতি করতে চান।

বুধবার এক আলোচনাসভায় প্রিয়ঙ্কা জানান, তার কাজের প্রয়োজন মানুষের কাছে তুলে ধরার। এই উদ্দেশ্যে নেটমাধ্যমের সাহায্য নিতে হবে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘অবসেশন’-এর উল্লেখও তিনি করেন। প্রিয়ঙ্কা বলেন, “আমার মনে হয়, আপনার যদি ভাল কোনও ভাবনা থাকে, তাহলে সেটি শুট করে ইউটিউবে তুলে ধরুন। সেটি ‘অবসেশন’-এর মতো সফল ছবিও হয়ে উঠতে পারে।”

বলিউডের ‘দেশি গার্ল’ আরও বলেন, “বিনোদন জগতে কাজ করার জন্য এখন দারুণ সময়। কারণ এখনকার দিনে ভাবনাই সবচেয়ে বড় সম্পদ।” প্রিয়ঙ্কা জানান, আগে বিষয়টি এত সহজ ছিল না। তিনি যখন চলচ্চিত্র জগতে প্রবেশ করেন, তখন তাঁর কোনো পরিচিতির অভাব ছিল। তাঁর কথায়, “আমার বাবা-মা দু’জনেই চিকিৎসক ছিলেন। তাই চলচ্চিত্র জগতে কীভাবে এগোতে হয়, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। তখন এই জগতে প্রবেশ করা খুব কঠিন ছিল।”

প্রিয়ঙ্কা জানিয়েছেন, কর্মজীবনের গোড়ার দিকে তাঁকে বলা হয়েছিল যে, ভারতীয় চলচ্চিত্রগুলি কখনও হলিউডের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় হবে না। কারণ সেগুলো ইংরেজি ভাষায় তৈরি হয় না। অভিনেত্রী বলেন, “আমাদের ছবি হিন্দি, তেলুগু, মরাঠি বা অন্য ভাষায় তৈরি হয়। তাই সবাই সেগুলো বুঝবে না, এমনটাই বলা হত।”

সম্প্রতি ‘সিটাডেল’-এর সাফল্যের পরে তিনি পরিষ্কারভাবে বলেন যে, হলিউডের কাজকে তিনি আরও বড় পর্যায়ে নিয়ে যেতে চান। তাঁর কথায়, “হিন্দি ছবিতে আমি সেরা পরিচালক ও অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। নানা ধরনের গল্প ও চরিত্রে অভিনয় করেছি। কিন্তু আমেরিকাতে ইংরেজি ভাষার কাজের ক্ষেত্রে এখনও তেমন সুযোগ পাইনি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৭:১৬ এম


ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, প্রাণহানির আশঙ্কা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী কারাকাসের পশ্চিম এলাকায় এই ভূমিকম্পটি আঘাত হানে। এর ফলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ছবি : বিবিসি

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%