০৪:৩১ পি.এম
পাকিস্তানে পোলিওর সংক্রমণ অব্যাহত রয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় ১৩ মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও শনাক্ত হয়েছে। এ ঘটনা ২০২৬ সালে পাকিস্তানে মোট আটজনের শরীরে রোগটি শনাক্ত হওয়ার ঘটনা হিসেবে চিহ্নিত হলো।
রবিবার পাকিস্তানের জাতীয় পোলিও নির্মূল জরুরি কার্যক্রম কেন্দ্র (ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ফর পোলিও ইরাডিকেশন) এই তথ্য প্রকাশ করেছে।
কেন্দ্রটির তথ্য অনুযায়ী, খাইবার জেলায় এ বছর এটি দ্বিতীয়বার পোলিও রোগী শনাক্ত হলো। পুরো খাইবার পাখতুনখোয়া প্রদেশে এটি ষষ্ঠ রোগী শনাক্তের ঘটনা। চলতি বছরে পাকিস্তানে শনাক্ত হওয়া আটজনের মধ্যে ছয়জন খাইবার পাখতুনখোয়া এবং দুজন দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের বাসিন্দা।
আরও পড়ুন: ট্রাম্পের দাবি, ‘যুক্তরাষ্ট্র শয়তানের আবাসস্থল’Ñঅন্যের বক্তব্যে জড়িয়ে সাইয়েদকে ফাঁসানোর চেষ্টা
বিবৃতিতে আরো জানানো হয়েছে যে, এ বছর চার দফা বড় পরিসরে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে সাড়ে চার কোটিরও বেশি শিশুকে একাধিকবার পোলিও টিকা দেওয়া হয়েছে।
এদিকে, সোমবার থেকে রবিবার পর্যন্ত দেশজুড়ে নতুন একটি টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর আওতায় খাইবারসহ ৯৭টি জেলার পাঁচ বছরের কম বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পোলিও একটি অত্যন্ত সংক্রামক রোগ। এটি আক্রান্ত ব্যক্তির স্থায়ী পঙ্গুত্ব এমনকি মৃত্যুর কারণ হতে পারে। তবে সময়মতো টিকা দেওয়ার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
আরও পড়ুন: মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন