ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত


সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা, ৩ নভেম্বর, ২০২৬ : সাতক্ষীরায় স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং বিভিন্ন সামাজিক অপরাধ দমনের উদ্দেশ্যে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির, ট্রাফিক ইন্সপেক্টর এডমিন গৌরাঙ্গ পাল প্রমুখ।

আরও পড়ুন: কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, ৫ লাখ টাকা জরিমানা

অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলের জন্য পুলিশ ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত প্রগতিশীল সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীর আঙিনায় স্থাপন করা ২৫০টি স্বয়ংক্রিয় ছাতা মুসল্লি ও দর্শনার্থীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা প্রদান করার পাশাপাশি স্থাপত্য ও প্রকৌশলশৈলীর একটি অনন্য নিদর্শন হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তি এবং নান্দনিক নকশার সমন্বয়ে নির্মিত এসব ছাতা আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকরীভাবে পরিচালিত হয়।

মসজিদে নববীর চারপাশের আঙিনায় স্থাপিত ছাতাগুলো মোট ১ লাখ ৪৩ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। এই ছাতাগুলোর নিচে একসঙ্গে ২ লাখ ২৮ হাজারের বেশি মুসল্লি ছায়া ও সুরক্ষা পেতে সক্ষম হন।

এছাড়া, তীব্র রোদ থেকে রক্ষার পাশাপাশি বৃষ্টির সময়ও ছাতাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলোর নিচে একটি বড় পরিসরের আচ্ছাদিত জায়গা তৈরি হওয়ায় মুসল্লিরা বৃষ্টিতে ভিজে যাওয়ার হাত থেকে সুরক্ষিত থাকেন। পাশাপাশি, ছাতার সঙ্গে যুক্ত পানি নিষ্কাশনব্যবস্থা আঙিনায় পানি জমতে বাধা দেয় এবং পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়তা করে।

উন্নত স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় এই ছাতাগুলো। নির্দিষ্ট যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সূর্যোদয়ের সময় এগুলো খুলে যায় এবং সূর্যাস্তের আগে বন্ধ হয়ে যায়। আবহাওয়া এবং আঙিনার প্রয়োজন অনুযায়ী ছাতার কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব।

এই ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে তাপমাত্রা কমানোর জন্য বিশেষ প্রযুক্তি। ছাতার দুই পাশে মোট ৪৩৬টি মিস্টিং ফ্যান বা সূক্ষ্ম জলকণা ছড়ানোর পাখা স্থাপন করা হয়েছে। প্রতিটি ফ্যানে ১৬টি করে নজল রয়েছে, যার মাধ্যমে পরিশোধিত পানি ছিটিয়ে আশপাশের পরিবেশকে ঠান্ডা রাখা হয়।

এছাড়া, পুরো এলাকায় আলো নিশ্চিত করতে এক হাজারের বেশি লাইট স্থাপন করা হয়েছে। ছাতাগুলোর কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ রয়েছে। সেখানে মুসল্লির সংখ্যা, আঙিনার প্রয়োজন এবং আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুরো ব্যবস্থার কার্যক্রম সমন্বয় করা হয়।

এসব ছাতা শুধু স্থাপত্যের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মুসল্লিদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং ইবাদতের উপযোগী পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুর সীমান্তে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


মহেশপুর সীমান্তে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী চাপাতলা গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুসমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাপাতলা গ্রামে ইসমাইলের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আলম জানান, লাশের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। লাশের পরিচয় শনাক্ত ও সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম চলছে।

এদিকে সীমান্তবর্তী এলাকার ধানক্ষেতে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই নারীর পরিচয় কী এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানতে পুলিশি তদন্তের অপেক্ষায় স্থানীয়রা।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের দাবি, ‘যুক্তরাষ্ট্র শয়তানের আবাসস্থল’Ñঅন্যের বক্তব্যে জড়িয়ে সাইয়েদকে ফাঁসানোর চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ট্রাম্পের দাবি, ‘যুক্তরাষ্ট্র শয়তানের আবাসস্থল’Ñঅন্যের বক্তব্যে জড়িয়ে সাইয়েদকে ফাঁসানোর চেষ্টা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদের বিরুদ্ধে সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, আল-সাইয়েদ ‘উগ্রপন্থী’ মসজিদগুলোতে গিয়ে নির্বাচনী প্রচারের জন্য স্বাক্ষর সংগ্রহ করেছেন।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ঐ মসজিদগুলোতে যুক্তরাষ্ট্রকে ‘শয়তানের আবাসস্থল’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে তার এই অভিযোগের পক্ষে কোনো বিস্তারিত তথ্য বা সংশ্লিষ্ট মসজিদগুলোর বক্তব্য উপস্থাপন করা হয়নি।

২০২৬ সালের মার্চে ডেট্রয়েটের ইসলামিক সেন্টারে রমজানের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আল-সাইয়েদ। সেখানে তিনি মিশিগানের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহের উদ্দেশ্যে উপস্থিত ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। এ তথ্য ‘জাস্ট দ্য নিউজ’ এর ভিডিও পর্যালোচনার মাধ্যমে প্রকাশিত হয়েছে।

‘মিডল ইস্ট ফোরাম’ নামক একটি গবেষণা সংস্থা মিশিগানের বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের বক্তব্য ও ধর্মীয় অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করেছে। সংস্থাটির দাবি, এসব প্রতিষ্ঠানের কয়েকজন বক্তা যুক্তরাষ্ট্রকে ‘শয়তানের আবাসস্থল’ হিসেবে উল্লেখ করেছেন এবং ইসরাইল ও ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক বক্তব্য দিয়েছেন। তবে উল্লেখ্য, এসব বক্তব্য সংশ্লিষ্ট বক্তাদের; আল-সাইয়েদের নিজের বক্তব্য নয়।

আল-সাইয়েদের প্রচার কার্যক্রম নিয়ে সমালোচনা থাকলেও, তার পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে জাস্ট দ্য নিউজের কাছে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তিনি মুসলিম ব্রাদারহুড বা উগ্র ইসলামপন্থার সঙ্গে পারিবারিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: জাস্ট দ্য নিউজ ও মিডল ইস্ট ফোরাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ সংসদের মেয়াদকালে বাস্তবায়িত হবে ই-পার্লামেন্ট প্রকল্প: আশরাফউদ্দিন নিজান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ত্রয়োদশ সংসদের মেয়াদকালে বাস্তবায়িত হবে ই-পার্লামেন্ট প্রকল্প: আশরাফউদ্দিন নিজান

ত্রয়োদশ জাতীয় সংসদের মেয়াদকালেই ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা শেষে তিনি এ তথ্য জানান। এ সভায় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

আশরাফ উদ্দিন নিজান উল্লেখ করেন, সংসদকে যুগোপযোগী করার লক্ষ্যে ই-পার্লামেন্টে রূপান্তর একটি দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। সরকার কাগজবিহীন কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই প্রকল্প বাস্তবায়ন করতে চায়।

তিনি আরও জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিকদের সরাসরি অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। ফলে যেকোনো আইন পাস হওয়ার আগে নাগরিকরা স্বতন্ত্র মতামত দিতে পারবেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে বিভিন্ন খাতে কোটি কোটি টাকা সাশ্রয় হবে।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান জানান, প্রকল্পের আওতায় বেশ কয়েকটি সাবকমিটি কাজ করবে। ই-পার্লামেন্ট বাস্তবায়নে এস্তোনিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের অভিজ্ঞতা গ্রহণ করা হবে। এসব দেশ ই-পার্লামেন্ট কার্যক্রমে অনেক এগিয়ে রয়েছে।

কমিটির সদস্য এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, প্রকল্প বাস্তবায়নে সাইবার নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি জানান, সাইবার সিকিউরিটি ইস্যু নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে এবং এই প্রকল্প বাস্তবায়নে সাইবার নিরাপত্তা নিশ্চিতে ইউএনডিপিসহ অন্যান্য সহযোগীরা সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

এদিকে, ই-পার্লামেন্ট বাস্তবায়নে অভিজ্ঞতা অর্জনের জন্য বেলজিয়ামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ অংশ নেবে বলে জানিয়েছেন কমিটির সদস্য এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে যাদের বিভিন্ন প্রযুক্তিভিত্তিক কাজ দেয়া হয়েছিল, তারা সেগুলো সম্পূর্ণভাবে সম্পন্ন করেনি। এখন নতুন করে সরকারকে সেসব কাজ সম্পন্ন করতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%