ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৪ টন সার উদ্ধার করেছে, যা বৈধ কাগজপত্রহীন ছিল। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার সকালে বিজিবি-২৫ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে সারগুলো উদ্ধার করা হয়।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ টন টিএসপি এবং সাড়ে ১৪ টন ডিএপি সার উদ্ধার করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তিনি আরও বলেন, ট্রাকে থাকা সারের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে সারগুলো নেওয়া হচ্ছিল। সারগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার করা সারসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


কুড়িগ্রামে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযানের সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শাহজালাল বাবু (২৯) এবং জোবায়ের আহমেদ মিঠু (২১)।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কাচাকাটা থানার কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহজালাল বাবু ও জোবায়ের আহমেদ মিঠুকে মাদক পরিবহণ ও ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় অভিযান পরিচালনা করে দুই জন মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শুক্রবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে গাঁজা ভর্তি মাইক্রোবাস, পালিয়ে গেল মাদক কারবারিরা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে গাঁজা ভর্তি মাইক্রোবাস, পালিয়ে গেল মাদক কারবারিরা

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে গাঁজা ভর্তি একটি মাইক্রোবাস পুকুরে ফেলে পালিয়ে গেছে অজ্ঞাতনামা মাদক কারবারিরা। পরে ওই মাইক্রোবাস থেকে ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সকাল ৬টা ১০ মিনিটের দিকে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল।
এ সময় একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি পুকুরে ফেলে চালকসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা পালিয়ে যায়।
পরে পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে ৯টি বস্তায় মোট ২৫২ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজা ও মাইক্রোবাসটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে রেলওয়ে ক্যা‌রেজ ওয়ার্কশপ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণাল‌য়ের স‌চিব মোঃ ফা‌হিমুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


রাজবাড়ীতে রেলওয়ে ক্যা‌রেজ ওয়ার্কশপ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণাল‌য়ের স‌চিব মোঃ ফা‌হিমুল ইসলাম

রাজবাড়ীতে ১০৫ একর জ‌মির উপর রেলওয়ে ক্যা‌রেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য এলাকাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণাল‌য়ের স‌চিব মোঃ ফা‌হিমুল ইসলাম।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় তিনি রাজবাড়ীর বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ খুশি রেলও‌য়ে ময়দান ও খেলার মাঠ পরিদর্শন করেন।

এরপর তিনি আজাদী ময়দা‌নের হোসনেবাগ অ‌ডিট‌রিয়াম, রাজবাড়ী রেলওয়ে স্টেশন এবং ক্যা‌রেজ ওয়ার্কশপের সম্ভাব্য জায়গা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে রাজবাড়ীকে ‘রেলের শহর’ আখ্যায়িত করে রেল সচিব বলেন, রাজবাড়ীতে রেলের প্রচুর জমি ও স্থাপনা রয়েছে। এখানে রেলের জায়গায় স্কুলসহ অনেক স্থাপনা আছে, যার মধ্যে কিছু প্রয়োজনীয়। এই গু‌লো বাদ দি‌য়ে কিছু করা যায় কিনা সেটা দেখা হ‌চ্ছে।

রেলপথ স‌চিব মোঃ ফা‌হিমুল ইসলাম জানান, রাজবাড়ীতে রেলওয়ে খেলার মাঠ উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি প্রকল্প গ্রহণ করেছে, যেখানে রেলওয়ের মালিকানা বজায় রেখে কাজ সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার শিল্প-সংস্কৃতি চর্চা ও জনস্বার্থে একটি ‘কালচারাল কমপ্লেক্স’ করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা চলছে।

তিনি আরও বলেন, রাজবাড়ীতে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ সরকারের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। এই প্রকল্পের জন্য প্রায় ১০৫ একর জমি প্রয়োজন। এ বিষ‌য়ে ২০২৩ সা‌লে রাজবাড়ী‌তে অং‌শিজন‌দের নি‌য়ে সভাও হ‌য়ে‌ছে। এবং এটি আমাদের জন্য খুবই গুরত্বপূর্ণ। বর্তমানে আমরা বি‌নি‌য়োগকারী খুজ‌ছি। ইতিম‌ধে চী‌নের বি‌নি‌য়োগকারীদের সা‌থে কথা হ‌য়েছে। প্রধানমন্ত্রী তার চীন সফ‌রেও এ বিষ‌য়ে আলাপ ক‌রে এনে‌ছেন।

ওয়ার্কশপ নির্মা‌ণের পাশাপা‌শি এখা‌নে শ্রমিক‌দের আবাস‌ন ব‌্যবস্থা নি‌শ্চিত কর‌তে হ‌বে। সে‌ক্ষে‌ত্রে আমাদের রে‌লের জ‌মি লাগ‌বে। ফলে চাইলেই হুটহাট সবখা‌নে আমরা জ‌মি দি‌তে পা‌রি না।

তিনি উল্লেখ করেন, রাজবাড়ী রেলও‌য়ে স্টেশনটিকে উত্তরমুখী থেকে দক্ষিণমুখী করে আধুনিকায়নের একটি প্রস্তাব রয়েছে। তবে এটি রাজস্ব খাতের অর্থ দিয়ে করা সম্ভব নয়, রিমডেলিং কর‌তে এজন্য আলাদা প্রকল্প গ্রহণ করতে হবে। আর রেলের জমিতে অবৈধ উচ্ছেদ কার্যক্রম একটি ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া।

এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফ‌রোজা পারভীনসহ রেলও‌য়ে উর্দ্ধতন কর্মকর্তা, রাজ‌নৈ‌তিক নেতাকর্মীসহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় সুখবর!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় সুখবর!

সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত পে-স্কেল নিয়ে বড় অগ্রগতির খবর পাওয়া গেছে। আগামী সোমবারই (৩১ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে নতুন পে-স্কেল অনুমোদনের জন্য উত্থাপন করা হতে পারে। আর ওইদিন অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের (৩ সেপ্টেম্বর) মধ্যেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। 

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

ওই কর্মকর্তা বলেন, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। নতুন বেতন কাঠামো এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উত্থাপনের প্রস্তুতি চলছে। ওইদিন অনুমোদন হলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

তবে, মন্ত্রিসভায় অনুমোদনের জন্য চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা বৃদ্ধির হার সম্পর্কে জানাতে রাজি হননি অর্থ বিভাগের কর্মকর্তারা।

এর আগে, গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে। 

গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে এখনও কাজ চলছে। কাজ শেষ হলে তা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন করলে শুরু হবে প্রজ্ঞাপন জারির কাজ।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয় গত ২১ এপ্রিল। কমিটির সভাপতি করা হয় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে। ইতোমধ্যে এই কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বলেন, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। দুই ধাপে তা বাস্তবায়িত হবে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

এদিকে চলতি মাসের ১৭ তারিখে সরকারের ১৮০ দিন উপলক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ওই বইয়েও ‘নবম পে–স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শীর্ষক উপশিরোনামে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। 

এতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%