প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে গাঁজা ভর্তি একটি মাইক্রোবাস পুকুরে ফেলে পালিয়ে গেছে অজ্ঞাতনামা মাদক কারবারিরা। পরে ওই মাইক্রোবাস থেকে ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সকাল ৬টা ১০ মিনিটের দিকে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল।
এ সময় একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি পুকুরে ফেলে চালকসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা পালিয়ে যায়।
পরে পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে ৯টি বস্তায় মোট ২৫২ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজা ও মাইক্রোবাসটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন