১১:২৫ এম
গত সাত বছর ধরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার হ্রাস পাচ্ছে। চলতি বছরে এসএসসি পরীক্ষার ফলাফল সর্বনিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছেছে।
এক বছরের ব্যবধানে এই বোর্ডের পাসের হার ৮ দশমিক ৯৮ শতাংশ কমে ৫৮ দশমিক ০৫ শতাংশে অবস্থান করছে। পাসের হারের পাশাপাশি জিপিএ ৫ এর সংখ্যা কমে গেছে।
সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৪ জন গ্রেপ্তার
প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, চলতি বছরে এই বোর্ডে পরীক্ষার পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশে এসে দাঁড়িয়েছে।
গত বছরের পাসের হার ছিল ৬৭.০৩ শতাংশ। গত বছরের তুলনায় চলতি বছরে পাসের হার ৮ দশমিক ৯৮ শতাংশ কমেছে।
ফলাফল পর্যালোচনা করে দেখা যাচ্ছে, রংপুর বিভাগের আটটি জেলার মোট এক লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। জিপিএ ৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন।
এদের মধ্যে ৭ হাজার ১৫২ জন ছাত্রীর এবং ৬ হাজার ৪৮৭ জন ছাত্রের অন্তর্ভুক্তি রয়েছে। শতভাগ পাস করেছে ২৮৩টি বিদ্যালয়। অন্যদিকে, ১৮টি বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
আরও পড়ুন: চিরিরবন্দরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন