প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেস অনেক দিন যাবৎ আর্সেনাল কোচ মিকেল আর্তেতার রাডারের মধ্যে ছিলেন। অবশেষে চলতি গ্রীষ্মকালীন দলবদলে গিমারেসকে দলে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন তিনি। উভয় পক্ষের সঙ্গে চুক্তি হয়েছে চার বছরের জন্য।
গিমারেসকে দলে ভেড়াতে আর্সেনালকে বেশ বড় অঙ্কের অর্থ খসাতে হয়েছে। নিউক্যাসল ইউনাইটেডকে দিতে হয়েছে ৭৫ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১২,৪৭ কোটি টাকারও বেশি। আর্তেতা মনে করেন, এই মিডফিল্ডারের অন্তর্ভুক্তি দলে নতুন কিছু উন্মোচন করবে।
ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে কেন এত আগ্রহী ছিলেন, তা ব্যাখ্যা করে আর্তেতা বলেন, ‘আমার মনে হয়, সে নিজেকে একজন যোদ্ধা হিসেবে বর্ণনা করে। আমার কাছে, সে একজন যোদ্ধা, তবে তার অসাধারণ দক্ষতা, অন্তর্দৃষ্টি, নেতৃত্বগুণ ও ব্যক্তিত্বও রয়েছে। এসব বিষয় আমাদের সাহায্য করবে এবং দলের মধ্যে সত্যিই নতুন কিছু উন্মোচন করবে।’
আর্তেতা যোগ করেছেন, ‘তাকে পেয়ে আমি দারুণভাবে খুশি। বিশেষ করে অনুশীলন মাঠে আসার পর থেকেই সে যে শক্তি দেখিয়েছে, তার ফুর্তি এবং এখানে আসার আকাঙ্ক্ষা, সেই সঙ্গে ক্লাবের জন্য বড় ইতিহাস গড়ার ইচ্ছা; এসব আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আমাদের ঠিক এই ধরনের উচ্চাকাঙ্ক্ষাই প্রয়োজন।’
গিমারেস ২০২২ সালের জানুয়ারিতে অবনমনের শঙ্কায় থাকা নিউক্যাসলে যোগদান করেছিলেন। পরে সাবেক কোচ এডি হাওয়ের অধীনে দলের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ব্রাজিলিয়ান। ২০২৫ সালের কারাবাও কাপ ফাইনালে লিভারপুলকে পরাজিত করার পর নিউক্যাসলের হয়ে সাত দশকের মধ্যে প্রথম অধিনায়ক হিসেবে কোনো বড় ঘরোয়া ট্রফি তুলে ধরেন গিমারেস।
এছাড়া, ২০২৩ ও ২০২৫ সালে নিউক্যাসলের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তবে, গত মৌসুমে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের অবস্থান নেমে যায় ১২ নম্বরে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন