প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার সকাল ১০টায় প্রকাশ হয়েছে। এর সাথে বিভিন্ন বোর্ড থেকে পুনঃনিরীক্ষণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, ১১ আগস্ট থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
এই প্রক্রিয়ার জন্য, শিক্ষার্থীদেরকে https://rescrutiny.eduboardresults.gov.bd -এ গিয়ে নির্ধারিত স্থানে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে। এরপর বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পরে মোবাইল ফোন নম্বর প্রদান করতে হবে।
পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ হলে নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠানো হবে।
পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীরা বিষয় ভিত্তিক ফলাফল দেখতে পাবেন। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে।
পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি-এর পরিমাণ দেখা যাবে। শিক্ষার্থীরা বিকাশ, নগদ, সোনালী সেবা-এর মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো ওপরে দেওয়া পোর্টালের ‘হেয়’ বাটনে ক্লিক করে দেখা যাবে।
ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। ফি দিয়ে একবার আবেদন জমা দেওয়ার পরে যদি আরও বিষয় যুক্ত করতে চাই, তাহলে একইভাবে তা করা যাবে। তবে নতুনভাবে মোবাইল ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
এ ছাড়া, ফি পরিশোধের আগেই আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে, ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনো ফি দেওয়া হয়নি) প্রত্যাহার করে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
কিন্তু একবার ফি জমা দেওয়ার পর আবেদনকৃত বিষয়গুলো বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।
ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন