ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

টাঙ্গাইলের নাগরপুরে সড়কের বেহাল দশা, দু-র্ভোগে দুই গ্রামের শত শত মানুষ


টাঙ্গাইলের নাগরপুরে সড়কের বেহাল দশা, দু-র্ভোগে দুই গ্রামের শত শত মানুষ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের গোটাবাগ মোহাম্মদের বাড়ি থেকে নবদিয়া গ্রামের আব্দুর রহমানের বাড়ি পর্যন্ত সড়কটি সংস্কার করা হলেও পিচ ঢালাই না হওয়ার কারণে দুই গ্রামের শত শত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় তিন মাস আগে সড়কটিতে খোয়া ফেলে প্রাথমিক কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করেছে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সড়কটিতে পিচ ঢালাইয়ের কাজ শুরু করা হয়নি। এদিকে, টানা বৃষ্টির ফলে সড়কের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু স্থানে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে, সড়কটি বর্তমানে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।

সড়কের বেহাল অবস্থার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ১৩৬ নম্বর নবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লুৎফর বিন সুলতান স্কুল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থীরা। প্রতিদিন ঝুঁকি নিয়ে কাদাযুক্ত ও ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে।

আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে, তবে তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটির পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ভুক্তভোগী এলাকাবাসী আশা করছেন, দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন: ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোল্ট্রি খামারিদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোল্ট্রি খামারিদের মানববন্ধন

গাজীপুরে শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছেন খামারিরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এতে প্রায় আধা ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে।

খামারীরা জানান, সম্প্রতি পোল্ট্রি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানগুলো কোনো কারণ ছাড়াই বস্তা প্রতি ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ছোট খামারিদের লোকসান গুনতে হচ্ছে। এদিকে ডিমের দামও প্রতিনিয়তই কমছে। এতে প্রান্তিক খামারিরা আর্থিক ক্ষতির মুখে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছেন। পোল্ট্রি খামারের বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও একই রেট চালু করাসহ বিএসটিআই কর্তৃক অভিযানকে হয়রানি উল্লেখ করে তা বন্ধের দাবি জানান খামারিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈক চাপ ও সম্ভাব্য কড়া অবরোধের ঘোষণায় এশিয়ার শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধের আবহ ও নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যে টানা দুই দিন দরপতনের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক বাজার সূচকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে প্রতি বেড়ে ৯২ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৩৮ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, তেহরানের অর্থনৈতিক খাত পুরোপুরি অবরুদ্ধ করার লক্ষ্যে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ঘোষিত ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ সংক্রান্ত বার্তা তেলের বাজারে সরাসরি প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন করে বাধার সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় সতর্কতা অবলম্বন করছেন জ্বালানি খাতের বিনিয়োগকারীরা।

আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবরোধ ও বিধিনিষেধ আরও কঠোর করা হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ঘাটতি প্রকট রূপ নিতে পারে। ফলে আসন্ন দিনগুলোতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশে গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ বলেন, বর্তমানে প্রয়োজন অনুযায়ী সহজে গ্যাস পাওয়া যাচ্ছে না এবং এর দামও অনেক বেশি চাওয়া হচ্ছে। চলমান সংকটের বিষয়টি সরকারও গুরুত্বের সঙ্গে দেখছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

তার ভাষ্য, গ্যাস পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে প্রায় দুই বছর সময় প্রয়োজন হতে পারে। তবে এর অর্থ এই নয় যে, এই সময়জুড়ে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে। বরং ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সময়কালের প্রসঙ্গ টেনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ওই সরকারের দুই বছরে দেশের স্থলভাগে নতুন করে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি ওই সময়ে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মতো পরিস্থিতির মুখোমুখিও হতে হয়নি বলে উল্লেখ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেকর্ডের হাতছানি ম্যানইউর তরুণ প্রতিভা জেজে গ্যাব্রিয়েলের সামনে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


রেকর্ডের হাতছানি ম্যানইউর তরুণ প্রতিভা জেজে গ্যাব্রিয়েলের সামনে

ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ প্রতিভাবান জেজে গ্যাব্রিয়েল ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকের দ্বারপ্রান্তে রয়েছেন। ১৫ বছর বয়সী এই বিস্ময়বালক যদি ক্লাবের সিনিয়র দলে অভিষিক্ত হন, তাহলে তিনি একটি অনন্য রেকর্ড স্থাপন করবেন।

গ্যাব্রিয়েল সামনে ৭০ বছর পুরোনো একটি রেকর্ড ভাঙ্গার সুযোগ পেতে যাচ্ছেন। অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সিনিয়র দলে সুযোগ পাওয়া সময়ের ব্যাপার মাত্র।

 

গ্যাব্রিয়েল গত সোমবার রাতে ইপ্সউইচ টাউনকে ৫-০ গোলে পরাজিত করার ম্যাচে অনূর্ধ্ব-২১ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক ম্যাচে একটি দুর্দান্ত গোল করেছেন।

এছাড়া তিনি দুটি অ্যাসিস্টও প্রদান করেছেন। মূল দলের কোচ মাইকেল ক্যারিক গ্যালারিতে বসে ম্যাচটি পর্যবেক্ষণ করছিলেন।

এই প্লেমেকার প্রাক-মৌসুমে সিনিয়র দলের সাথে অনুশীলন করেছেন। ১লা আগস্ট স্টকহোমে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ২-১ গোলের জয়ে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন।

 

গত সপ্তাহে গ্যাব্রিয়েল অ্যাকাডেমির সাথে অনুশীলনে ফিরে এসেছেন। কারণ ইউনাইটেডের মূল দলের স্কোয়াড বর্তমানে পূর্ণাঙ্গ রয়েছে। সেখানে কেবল মেসন মাউন্ট এবং ম্যানুয়েল উগার্তে ইনজুরির কারণে দলের বাইরে আছেন।

তবে আশা করা হচ্ছে, মাইকেল ক্যারিকের অধীনে গ্যাব্রিয়েল আরও বেশি খেলার সুযোগ পাবেন। ইউনাইটেড চায় যে তার বয়স ১৬ বছর হলে সে একটি প্রাক-চুক্তি স্বাক্ষর করুক।

 

অন্যদিকে, যদি জেজে গ্যাব্রিয়েল ডেভিড গ্যাস্কেল ৭০ বছর পুরোনো রেকর্ডটি ভাঙতে চান, তবে তাকে অবশ্যই ২০২৬ সালের অক্টোবরের আগে প্রথম দলে মাঠে নামতে হবে। ১৯৫৬ সালে গ্যাস্কেল ১৬ বছর ১৯ দিন বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক করেছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%