ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫৯ জন গ্রেফতার


ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫৯ জন গ্রেফতার

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গতকাল সোমবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সানিউর রহমান (২৩), মো. শাওন খান (২৩), মো. রুবেল (২৮), মো. রমজান আলী (২৬), কুলসুম বেগম (২৭), মো. পারভেজ ওরফে জয় (২০), মো. শরিফুল ইসলাম (২১), মো. শফিক (২২), মো. সোহেল (৩৫), আ. ম সোহেল মোল্লা (৩৫), মো. সজল (৩০), মো. শাকিল আহম্মেদ (২৯), মো. মনির হোসেন (২৫), মোহাব্বত (২৯), মো. শাকিল (২৮), মো. আকাশ (১৯), মো. রাজীব (২৭), মো. সাগর হোসেন (২৭), মো. আয়াতুল্লাহ জিকো (৩৬), মো. তালেব (২২), মো. পারভেজ (২৮), মো. মোবারক হোসেন বাবু (২৮), মো. সুমন (১৮), শফিউল আলম (৩৮), মো. রাজিবুল হক (৪০), মো. সোহেল হাওলাদার (২৭), মো. সাজেদুল (২৫), মো. আকাশ (১৯), মো. তরিকুল হাওলাদার (২৮), মো. শাহআলম (৩০), মো. রেজোয়ান আনছারী (২৬), মো. বালাকুল মিয়া (২৩), মো. বাদশা (২৪), মো. শাহাদত হোসেন (২৮), মো. মনির মিয়া (২৭), মো. মিজানুর রহমান (৩৩), মো. ডালিম (২৬), মো. সাগর (৩৩), ভিকি (২৯), আলিফ আহম্মেদ শেখ তামিম (১৯), মো. ফারুক হোসেন (৩৫), সায়েম (২২), মো. সাব্বির (১৯), মো. রাজু (১৯), মো. ফরহাদ (১৯), মো. মাহিম (১৯), মো. শাকিল (২২), মো. রাব্বি (২০), মো. শেখ রিফাত আহম্মেদ (২৬), মো. উজ্জল (৩৩), মো. হাসনাত আরাফাত আকাশ (১৯), মো. মেহেদী (৫০), মো. তাজুল ইসলাম (২৮), মো. পাপ্পু সর্দার ওরফে মো. পিয়াস ওরফে পাপ্পু (২৮), শামীম (২৫), মো. রফিক (৫০), আলমগীর হোসেন (৫৩), পারভেজ (২০) ও আমজাদ (২৮)।

আরও পড়ুন: সাইবার সিকিউরিটি আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২৯ জন, আদাবর থানা পুলিশ ৯ জন, হাতিরঝিল থানা পুলিশ ৯ জন, তেজগাঁও থানা পুলিশ ৫ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৫ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মকর্তাকে গালিগালাজ, দুই দিনের কর্মবিরতিতে বাকৃবির সংস্থাপন শাখা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


কর্মকর্তাকে গালিগালাজ, দুই দিনের কর্মবিরতিতে বাকৃবির সংস্থাপন শাখা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অত্যাবশ্যকীয় ভাতার আওতা থেকে খামার ব্যবস্থাপনা শাখার কিছু কর্মকর্তা-কর্মচারীর নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলস্বরূপ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে এসে অশালীন ভাষা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সংশ্লিষ্ট কমিটি নিয়ে বিরূপ মন্তব্য করেছেন খামার ব্যবস্থাপনা শাখার পরিচালক মো. জিয়াউর রহমান রেফি। এ বিষয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন সংস্থাপন শাখার কর্মকর্তাবৃন্দ।

অভিযোগের প্রেক্ষিতে শাস্তি দাবি করে দুই দিনের কর্মবিরতি ঘোষণা করেছেন সংস্থাপন শাখার কর্মকর্তাবৃন্দ।

তবে অভিযোগের বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন খামার ব্যবস্থাপনা শাখার পরিচালক। প্রশাসনিক কাজে সংস্থাপন শাখার কর্মকর্তার অপারদর্শিতা নিয়ে পাল্টা অভিযোগ করেছেন তিনি। অত্যাবশ্যকীয় চাকরি হিসেবে চিহ্নিত খামার ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা ও কর্মচারীদের অত্যাবশ্যকীয় তালিকা থেকে বাতিল করায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ রেজিস্ট্রার বরাবর পালটা আবেদন করেছেন বলে জানান তিনি।

সংস্থাপন শাখার কর্মকর্তাদের লিখিত অভিযোগে বলা হয়েছে, খামার ব্যবস্থাপনা শাখার কয়েকজনের নাম অত্যাবশ্যকীয় সুবিধার তালিকা থেকে বাদ পড়ার বিষয়ে জানতে জিয়াউর রহমান রেফি প্রথমে ফোনে এবং পরে বিকেলে রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি উচ্চস্বরে কথা বলেন এবং সংশ্লিষ্ট কমিটি, কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে অশালীন ভাষা ব্যবহার করেন। এ ধরনের আচরণের কারণে সংস্থাপন শাখার কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা দুই দিনের (১ সেপ্টেম্বর ও ২ সেপ্টেম্বর) কর্মবিরতির সিদ্ধান্তের কথাও জানান অভিযোগপত্রে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক স্বপন বলেন, ঘটনার সময় রেজিস্ট্রার ঢাকায় থাকায় আমি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে ছিলাম। বিকালের দিকে পাশের কক্ষ থেকে উচ্চস্বরে কথা বলার শব্দ শুনে সেখানে যাই। গিয়ে জিয়াউর রহমান রেফিকে সংস্থার শাখার কর্মকর্তা মঞ্জুর হোসেন লিটনের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও কটু ভাষায় কথা বলতে দেখি। পরে আমি বিষয়টি নিয়ে বিস্তারিত শুনি।

অত্যাবশ্যকীয় হিসেবে কর্মকর্তা ও কর্মচারী রাখার বিষয়ে তিনি বলেন, সিন্ডিকেট ও অর্থ কমিটির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে আদেশ আসে, রেজিস্ট্রার কার্যালয় তা বাস্তবায়ন করে। কোনো শাখায় জরুরি জনবলের প্রয়োজন হলে লিখিতভাবে জানানো যেতে পারে এবং প্রয়োজন বিবেচনায় সংশ্লিষ্ট কমিটি ও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। এটার জন্য একজন কর্মকর্তার সঙ্গে আরেকজন কর্মকর্তার অশালীন ভাষায় কথা বলা বা গালিগালাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন শাখাপ্রধান যদি অন্য কর্মকর্তার সঙ্গে এরকম আচরণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট কমিটির সভাপতিকে নিয়ে অসম্মানজনক ভাষায় কথা বলেন, তাহলে বিষয়টি দুঃখজনক। প্রশাসনের কাছে আমি এ ঘটনার বিচার দাবি করছি।

অভিযোগের প্রেক্ষিতে খামার ব্যবস্থাপনা শাখার পরিচালক কৃষিবিদ মো. জিয়াউর রহমান রেফি বলেন, ২০১৬ সালে সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে খামার ব্যবস্থাপনা শাখার দুইজন কর্মকর্তা ও তৃতীয় শ্রেণির ৫ জন কর্মচারীকে অত্যাবশ্যকীয় ভাতা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছিল। সেই আদেশ অনুযায়ী তারা এতদিন সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু সংশ্লিষ্ট শাখার পরিচালককে কোনোরকম চিঠি না দিয়েই আজ হঠাৎ এ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। পুরাতন আদেশ আজ থেকে আর কার্যকর হবে না এমন কোনোকিছু নতুন আদেশে উল্লেখ করা হয়নি। যে কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে তাদের উচিত ছিলো সংশ্লিষ্ট শাখায় চিঠি পাঠানো। তারা চিঠি পাঠালে সেটির প্রেক্ষিতে আমরা অফিসিয়াল চিঠি পাঠাতে পারতাম। আগের সিন্ডিকেট অনুমোদন কেন বন্ধ করা হলো, সে বিষয়ে তাকে কোনো চিঠি দেওয়ার হয়নি বলে অভিযোগ করেন তিনি।

খামার ব্যবস্থাপনা শাখায় অত্যাবশ্যকীয় কর্মকর্তা ও কর্মচারীর প্রয়োজনীয় নিয়ে তিনি বলেন, এই শাখায় ছুটির দিনেও কাজ করতে হয়। ধান রোপণসহ বিভিন্ন মৌসুমে প্রতিদিন কাজ করতে হয়। অত্যাবশকীয় ভাতার সুবিধা থেকে শাখার কর্মীদের বাদ দিলে ছুটির দিনে কাজ পরিচালনা করা কঠিন হবে। কর্মচারীরা মাঠে কাজ থাকলেও ছুটির দিনে আর আসবেন না।

এ বিষয়ে রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন বলেন, আগের সিদ্ধান্তটি সিন্ডিকেট অনুমোদিত ছিল এবং সংশ্লিষ্টরা এতদিন সেই সুবিধা পেয়ে আসছিলেন। আগের আদেশ বাতিল বা আর বহাল থাকবে না এমন কিছু নতুন সিদ্ধান্তে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত ছিল। আগের সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিল করতে হলে প্রতিবেদনে বা আদেশে বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা উচিত ছিল।

সংস্থাপন শাখার অভিযোগের বিষয়ে তিনি জানান, তিনি বর্তমানে বিষয়টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নন এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যও নন। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টি দেখবেন। কোনো কর্মকর্তা যদি মনে করলে যে কোনো সিদ্ধান্তের কারণে তিনি বা তার শাখা বঞ্চিত হচ্ছে, তাহলে রেজিস্ট্রারের কাছে আবেদন করতে পারেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কমিটি বা দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো কর্মকর্তা কোনো সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে বিধি অনুযায়ী প্রশাসনিকভাবে প্রতিকার চাইতে হবে। বিশ্ববিদ্যালয়ের বা স্ব স্ব কার্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কোনো আচরণ করা যাবে না।

কর্মকর্তাদের কর্মবিরতির সিদ্ধান্তের বিষয়ে রেজিস্ট্রার বলেন, বিষয়টির বিচার না হওয়া অবস্থায় প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা মতামত ছাড়া একতরফাভাবে কর্মবিরতিতে যাওয়ার সুযোগ নেই। এ ধরনের কর্মবিরতি বিধিবহির্ভূত হতে পারে এবং এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপি

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপি

বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, এমপি। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার এবং মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও স্থানীয় বিএনপি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পূর্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর উদয়ন কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্যের শুরুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, এমপি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহজাদপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, “আজ আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পূর্বেও আমি এই বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি। ফলে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার একটি বিশেষ আত্মিক সম্পর্ক রয়েছে।”

মাননীয় প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ স্থবিরতা কাটিয়ে গত কয়েক মাসে বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘদিন ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা। এ বিষয়েও বর্তমানে অগ্রগতি হয়েছে এবং পরিবেশগত বিষয়ে ইতিবাচক পর্যালোচনা পাওয়া গেছে। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঠক্রমে এই অঞ্চলের ঐতিহ্য ও বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। শাহজাদপুর তাঁতশিল্পের জন্য সুপরিচিত উল্লেখ করে তিনি বলেন, এখানে টেক্সটাইল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা গেলে এ অঞ্চলের ঐতিহ্য ও শিল্পের সঙ্গে শিক্ষার একটি কার্যকর সংযোগ তৈরি হবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়টি বর্তমানে আগের চেয়ে অনেক বেশি গতিশীল হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি শিক্ষার্থীদের ইতিবাচক ও ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখা, ক্যাম্পাসে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার সামগ্রিক পরিবেশ সুন্দর রাখতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি ভালো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা সম্ভব। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল, প্রাণবন্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি ছাত্রদলের বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি ছাত্রদলের বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু, মো. শাহীন আলম, নুরনবী হোসেন, শামীম রেজা, দানিয়েল ইবনে আহম্মদ, মো. মিরাজ উদ্দীন, রাকিবুল হোসেন সেতু, আহ্বায়ক সদস্য বাদশাহ আলমগীর, রাকিবুল ইসলাম, সানাউল্লাহ শেখ ও সাকলাইন হোসেন সাকিবসহ বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে মো. শাহীন আলম বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই সময়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বর্তমানে পরিবেশ বিপর্যয় একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমরা ক্যাম্পাসজুড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছি। পরিবেশ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এগিয়ে আসতে হবে।

 মেজবাউল হক মিজু বলেন, ‘একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার মাধ্যমেই সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। আমরা বাকৃবির শিক্ষার্থী এবং ছাত্রদলের কর্মী হিসেবে দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতেও ভূমিকা রাখে। দেশের যেকোনো পতিত বা খালি জায়গায় নিজেদের পছন্দ অনুযায়ী গাছ লাগাতে হবে। সম্মিলিতভাবে এই উদ্যোগ পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।’
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সভাটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক এবং কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শামসুল ইসলাম মন্ডল, সেক্রেটারি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য মো. জহুরুল আলম, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনকল্যাণমুখী করার উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা সভায় মানবিক সেবায় রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও সম্প্রসারণ করার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%