ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা


সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ।

রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, অন্যদিকে দেশের অন্যান্য স্থানে তা প্রায় অপরিবর্তিত থাকবে। একই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: নভেম্বরে তিনটি লঘুচাপ ও দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল, আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আজ ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।

আরও পড়ুন: আগামী তিন মাসে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের সম্ভাবনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক আলোচনা সভা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনাসভা আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বসুন্ধরা শুভসংঘের কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভার আয়োজন করা হয়। আলোচনাসভায় বক্তারা শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষার অধিকার এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সকল সদস্যকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার উপদেষ্টা মো. মছব্বির আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেস ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আতিকুর রহমান আখই, কুলাউড়া প্রেস ক্লাবের সদস্য ময়নুল হক পবন এবং তাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া শাখার সহসভাপতি রফিকুল ইসলাম মামুন, সাইফুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রুমেল, ময়জুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সুলেমান, এবং সাংবাদিক শেখ বদরুল ইসলাম রানা প্রমুখ।

প্রধান অতিথি এম শাকিল রশীদ চৌধুরী মন্তব্য করেন, বর্তমান সময়ে তরুণ ও যুব সমাজের প্রতিনিধিরা যদি সচেতন হন, তবে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, "বসুন্ধরা শুভসংঘের মতো সকল সামাজিক সংগঠনকে এ ধরনের ভালো উদ্যোগের সঙ্গে যুক্ত করা উচিত, যাতে তারা নিজেদের সচেতন রাখার পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে পারে।"

সভাপতি মো. মছব্বির আলী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক, সচেতনতামূলক আলোচনাসভা এবং প্রচার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, "বাল্যবিবাহের কারণে অনেক কিশোরী অল্প বয়সে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে এবং মাতৃ মৃত্যুহার বৃদ্ধি পায়। এই সমস্যা সমাধানে আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।" বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া শাখা এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালে নতুন রাষ্ট্রদূতের সঙ্গে বাংলা প্রেসক্লাবের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


পর্তুগালে নতুন রাষ্ট্রদূতের সঙ্গে বাংলা প্রেসক্লাবের মতবিনিময়

বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব। তারা স্থানীয় সমাজে বাংলাদেশি অভিবাসীদের একীভূতকরণ (ইন্টিগ্রেশন), প্রবাসীদের কল্যাণ এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের নেতারা নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি-দাওয়া, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময়কালে রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের বিভিন্ন সমন্বিত ও ইতিবাচক উদ্যোগের কথা উল্লেখ করেন এবং প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

গুরুত্বপূর্ণ এই সভায় দূতাবাসের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, থার্ড সেক্রেটারি (পলিটিক্যাল অ্যান্ড কনস্যুলার) শাহেদ হোসেন এবং হেড অব চ্যান্সারি এস এম গোলাম সারওয়ার।

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাসেল আহম্মেদ, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, সদস্য মহি উদ্দিন, সাইফুল ইসলাম এবং নোটিসিয়াস বাংলার হেড অব মাল্টিমিডিয়া আর এ ইহসান।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে এবং বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে সামরিক বিমান পাঠালো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে সামরিক বিমান পাঠালো অস্ট্রেলিয়া

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে।

দীর্ঘ সময় ধরে চলা এই দাবানলের ধোঁয়া ও বিষাক্ত কুয়াশা আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। দুই দেশের সরকার জানিয়েছে, এতে জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কয়েক মাস ধরে চলা দাবানলে বিস্তীর্ণ বনভূমি পুড়ে গেছে, যার ফলে সৃষ্ট বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে। বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতেও প্রবাহিত হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইন্দোনেশিয়ার সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান জানিয়েছেন, বৃহস্পতিবার রাজধানী জাকার্তা থেকে সি-১৩০ হারকিউলিস মডেলের একটি সামরিক পরিবহন বিমান পূর্ব কালিমান্তান প্রদেশের উদ্দেশে রওনা হয়েছে। বিমানটি স্থানীয়ভাবে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের অভিযানে অংশ নেবে।

বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির প্রধান ক্রিস্টোমেই সিয়ান্তুরি বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ ও পর্যালোচনা এবং অস্ট্রেলিয়ার কারিগরি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেখা গেছে, পূর্ব কালিমান্তান অঞ্চলে এখনো অনেক এলাকায় আগুন জ্বলছে।’

অস্ট্রেলীয় দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, সি-১৩০ বিমানটি প্রতি উড্ডয়নে ১৫ হাজার লিটার পানি ছিটাতে সক্ষম। এটি দিনে একাধিকবার অভিযান চালিয়ে এক লাখ লিটারেরও বেশি পানি ফেলতে পারবে।

ইন্দোনেশিয়ায় নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত রড ব্রেজিয়ার বলেন, দুই দেশ দীর্ঘদিনের বন্ধু। তিনি ২০২০ সালে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল মোকাবিলায় ইন্দোনেশিয়ার সহায়তার কথাও স্মরণ করেন।

অস্ট্রেলিয়া অগ্নিনির্বাপণ অভিযানে সহায়তার জন্য একটি সেসনা সাইটেশন উড়োজাহাজও পাঠাচ্ছে, যা মূল বিমানকে পথ দেখানোর কাজ করবে। পাশাপাশি পাইলট, উড়োজাহাজের কর্মী ও প্যারামেডিকসহ ২০ সদস্যের একটি দলও পাঠানো হচ্ছে।

আগামী ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাত দিন এ বিমান অভিযান চলার কথা রয়েছে।

বন উজাড়ের ওপর নজরদারিকারী সংস্থা নুসান্তারা অ্যাটলাসের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে এসব দাবানলে ১৯ লাখ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, এ বিপুল বনভূমি ধ্বংসের অন্যতম কারণ হলো জমি পরিষ্কারের জন্য গাছপালা কেটে আগুন ধরিয়ে দেওয়ার প্রচলিত পদ্ধতি। কাঠ, পাম অয়েল ও খনি ব্যবসার সম্প্রসারণের সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের সম্পর্ক রয়েছে।

বিষাক্ত ধোঁয়ার কারণে সৃষ্ট শ্বাসকষ্ট ও অন্যান্য তীব্র শ্বাসতন্ত্রের সমস্যায় ইন্দোনেশিয়ায় চার লাখের বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন বলে বুধবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে গত সেপ্টেম্বরে পশ্চিম কালিমান্তান অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য জাপানও প্রায় ৩৫০ জন সেলফ-ডিফেন্স ফোর্সের সদস্য ও তিনটি হেলিকপ্টার পাঠিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া সিনেটে রুওয়া রোমানের ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া সিনেটে রুওয়া রোমানের ইতিহাস

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিক রুওয়া রোমান। তিনি ৭ নম্বর সিনেট ডিস্ট্রিক্টের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী আয়াজ শেখকে পরাজিত করে এই ইতিহাস সৃষ্টি করেছেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, রোমান প্রায় ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী আয়াজ শেখ ৩৪ শতাংশ ভোট অর্জন করেছেন। এর মাধ্যমে রোমান জর্জিয়া অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে জায়গা করে নিলেন।

রোমান ২০২২ সালে জর্জিয়ার রাজনীতিতে প্রবেশ করেন। ওই বছর, তিনি অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের ৯৭ নম্বর আসনে নির্বাচিত হয়ে প্রথম মুসলিম নারী এবং প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়ার আইনসভায় প্রবেশ করেন।

২০২৪ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পর, তিনি ২০২৬ সালে অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।

জর্ডানের আম্মানে জন্মগ্রহণকারী রোমান একটি ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সদস্য। আট বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে জর্জিয়ায় চলে আসেন। তার ফিলিস্তিনি পরিচয় রাজনৈতিক অবস্থান এবং জনপরিসরে অধিকার আদায়ের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০২৪ সালের আগস্টে শিকাগোয় অনুষ্ঠিত ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বক্তব্য দেওয়ার উদ্যোগের মাধ্যমে রোমান জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন। গাজা যুদ্ধ, যুদ্ধবিরতির আহ্বান এবং ইসরাইলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধের দাবির বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য ন্যাশনাল আনকমিটেড মুভমেন্ট তাকে মনোনীত করেছিল।

কিন্তু কনভেনশনের আয়োজকেরা তাকে প্রতিনিধিদের সামনে বক্তব্য দেওয়ার অনুমতি দেননি। এ ঘটনায় আন্দোলনের সদস্য ও সমর্থকদের মধ্যে সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে রোমান প্রকাশ্যে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তা অব্যাহত রাখার বিরোধিতা করেছেন।

ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন রোমান। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি পরিচয়ের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে, এমন প্রচলিত ধারণার বিরোধিতা করেছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে, ২০২৬ সালের নির্বাচনে জর্জিয়ার গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন রোমান। তবে পরে তিনি গভর্নর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে মনোযোগ দেন। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের রান-অফ নির্বাচনে ৬০ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে মনোনয়ন নিশ্চিত করেন তিনি। এরপর সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী আয়াজ শেখকে পরাজিত করেন।

রোমানের এই বিজয় জর্জিয়ায় ফিলিস্তিনি-আমেরিকানদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে ২০২২ সালে অঙ্গরাজ্যের আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%