১২:১৯ পি.এম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনাসভা আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বসুন্ধরা শুভসংঘের কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভার আয়োজন করা হয়। আলোচনাসভায় বক্তারা শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষার অধিকার এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সকল সদস্যকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার উপদেষ্টা মো. মছব্বির আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেস ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আতিকুর রহমান আখই, কুলাউড়া প্রেস ক্লাবের সদস্য ময়নুল হক পবন এবং তাজুল ইসলাম।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে বিএনপির র্যালি, অংশগ্রহণের আহ্বান জামাল আহমদের
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া শাখার সহসভাপতি রফিকুল ইসলাম মামুন, সাইফুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রুমেল, ময়জুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সুলেমান, এবং সাংবাদিক শেখ বদরুল ইসলাম রানা প্রমুখ।
প্রধান অতিথি এম শাকিল রশীদ চৌধুরী মন্তব্য করেন, বর্তমান সময়ে তরুণ ও যুব সমাজের প্রতিনিধিরা যদি সচেতন হন, তবে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, "বসুন্ধরা শুভসংঘের মতো সকল সামাজিক সংগঠনকে এ ধরনের ভালো উদ্যোগের সঙ্গে যুক্ত করা উচিত, যাতে তারা নিজেদের সচেতন রাখার পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে পারে।"
সভাপতি মো. মছব্বির আলী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক, সচেতনতামূলক আলোচনাসভা এবং প্রচার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, "বাল্যবিবাহের কারণে অনেক কিশোরী অল্প বয়সে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে এবং মাতৃ মৃত্যুহার বৃদ্ধি পায়। এই সমস্যা সমাধানে আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।" বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া শাখা এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখতে চায়।
আরও পড়ুন: মধুপুরে টনসিল অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন