ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২


প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

নরসিংদীর রায়পুরার ঘটনা, ১৬ বছর বয়সী এক কিশোরী প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা সেই সময়ের ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করেছিল।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন, সোমবার (৩ আগস্ট) অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের পরিচয় হচ্ছে- উপজেলার মরজাল ইউনিয়নের কান্দাপাড়া এলাকার দুই যুবক, দিপু (১৮) ও রাকিব হাসান রুবেল (২০)।

আরও পড়ুন: পূর্ণিমা রাতে ব্রহ্মপুত্রের তীরে লালনের সুরে মুখরিত ময়মনসিংহ

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবকের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর প্রেম ছিল। গত শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বাড়ির পাশে চর মরজাল এলাকার হুমায়ুন মিয়ার বাড়ির সামনের সড়কে যান।

এসময় স্থানীয় চার যুবক আক্কা, দিপু, রাকিব হাসান রুবেল ও জসিম সেখানে উপস্থিত হলে প্রেমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে অভিযুক্তরা কিশোরীকে এমদাদুল হকের পুকুরপাড়ে নিয়ে যায় এবং সেখানে আক্কা ও দিপু তাকে ধর্ষণ করে। অভিযোগ রয়েছে, রাকিব হাসান রুবেল ও জসিম মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে।

পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীর কাছে টাকা দাবি করা হয়।

আরও পড়ুন: কটিয়াদী ও মনোহরদীতে আড়িয়লখাঁ নদে অবৈধ জালের বাঁধ, মৎস্য সম্পদ হুমকির মুখে

ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযানে চার অভিযুক্তের মধ্যে দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেপ্তার করে। অন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগীর মা বলেন, 'আমার মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।'

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, 'ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। চার অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।'

আরও পড়ুন: গোপালগঞ্জে মদপানে অসুস্থ হয়ে ২ যুবকের মৃত্যু, চিকিৎসাধীন ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় ২ দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নেতা গুরুতর আহত!

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫১ এম


নকলায় ২ দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নেতা গুরুতর আহত!

শেরপুরের নকলায় দুই দিনের ব্যবধানে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের দুই সাংবাদিক নেতা গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, নকলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের দিন ও সাপ্তাহিক শীর্ষ খবরের প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন দেলু এবং সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন ও দ্যা ডেইলী মর্নিং গ্লোরির প্রতিনিধি মো. নূর হোসেন।

তাদের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও প্রেসক্লাব পরিবারের সকল সদস্যসহ আহত সাংবাদিক পরিবারের সদস্য ও শুভাকাঙ্খিরা। আহত সাংবাদিক নেতাদের সুস্থতা কামনায় প্রেসক্লাব পরিবারের আয়োজনে পূর্ব খন্দকারপাড়া জামে মসজিদসহ কয়েটি মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল করা হয়েছে। প্রতিটি দোয়া মাহফিলে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন, আহত দুই সাংবাদিক পরিবারের সদস্যরা, সংশ্লিষ্ট মসজিদের ইমাম, মোয়াজ্জেম, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মুসল্লিগন উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দেলু পেশাগত দায়িত্ব পালন শেষে নিজের মোটরসাইকেলে করে নকলা শহরের নিজ বাসায় ফেরার পথে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হন। এতে তার হাত, পা, বুক, পেট, কোমর ও কপালের চামড়া উঠে মারাত্মক ক্ষতের সৃষ্টি হওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরন করতে চাইলেও তার নিজের ও পরিবারের সদস্যদের অনিচ্ছার কারনে নকলা হাসপাতালেই তাকে ভর্তি রাখা হয়।

অন্যদিকে এ ঘটনার ঠিক ২দিন আগে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন তার পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে পায়ে মারাত্মক ভাবে আঘত পান এবং হাত ও পায়ের চামড়া উঠে গিয়ে মারাত্মক ক্ষতের সৃষ্টি হওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। তার চিকিৎসা চলমান রয়েছে। চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবনের পাশাপাশি সে ক্র্যাচে ভর করে সামান্য হাটাহাটির চেষ্টা করলেও কোনক্রমেই তার পায়ের ফুলা কমছেনা।

উপজেলার সুপরিচিত আহত এই দুই সাংবাদিক নেতার দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব পরিবারের আয়োজনে মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল করা হয়। এছাড়া তাদের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন প্রেসক্লাবের পরিবারের সকল সাংবাদিকসহ আহত সাংবাদিক পরিবারের সদস্য ও শুভাকাঙ্খিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতখানে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৩ এম


দৌলতখানে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভোলার দৌলতখানের ৫ আগস্ট অনুষ্ঠানের জন্য জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান।

বক্তব্য রাখেন উপভোলাজেলা বিএনপির সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল কাদের উজ্জ্বল চৌধুরী, আজাহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ তাহের, জয়নুল আবদীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, জুলাই যোদ্ধা রাবিন, দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ উদ্দিন প্রমুখ।

এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মামুনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ সুকেশ ঘরামী, প্রেস ক্লাব সভাপতি জাকির আলম, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জাকিরসহ ২২ জনের জামিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৬ এম


পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জাকিরসহ ২২ জনের জামিন

রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা দুই মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেনসহ মোট ২২ জন অভিযুক্ত জামিন পেয়েছেন।

সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে তাদের জামিনের আদেশ দেওয়া হয়।

জামিন পাওয়া অপর আসামিরা হলেন- মাসুম রহমান, লিটন, চঞ্চল মিয়া, ইসমাইল, রুহুল কুদ্দুছ ওরফে ছাদেক, রায়হান, জুয়েল, শরিফুল ইসলাম, রেজাউল, সিয়ামুজ্জামান সৈকত, আসাদুজ্জামান, সৈয়দ খালেদ মনসুর, মেহেদী হাসান প্রাপ্ত, এইচ এম তারেক রাফি, নাহিদ সরকার, শিমুল মহসীন তালুকদার, লিটন তালুকদার, রাজু চৌধুরী, নূর উদ্দিন সেলিম এবং তানভীর।

গত রোববার (২ আগস্ট) সকালে উত্তরখানের এসটিএস এলাকায় কর্মরত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল। এতে বেশ কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়। যখন পুলিশ সেখানে চলে আসে, তখন তাদের ওপর হামলা ও পুলিশ তাদের কাজে বাধা প্রদান করা হয়।

পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনার পর, উত্তরখান থানায় ডিএনসিসি কর্তৃক মনোনীত ঠিকাদারী প্রতিষ্ঠান উথুপিয়া কনস্ট্রাকশনের সুপারভাইজার আনিসুর রহমান পলাশ ৩৯ জনের নাম উল্লেখসহ আরও ২৫০/৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। অপর মামলাটি করেন উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম, যাতে পুলিশের ওপর হামলা ও কাজে বাধার অভিযোগ ওঠে।

মামলার পরে নেপচুন এক্সেসরিজ লিমিটেডের পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেনসহ ২২ আসামিকে পুলিশ গ্রেফতার করে। আজ, পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় ২২ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার ইন্সপেক্টর ছামিউল হক।

অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার মামলায় আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করেন উত্তরখান থানার এসআই অনুপম দাস।

আদালত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার মামলায় আসামিদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর আসামিদের জামিন চেয়ে শুনানি করেন (বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য) অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম। শুনানি শেষে আদালত আসামিদের জামিনের আদেশ প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৭ এম


পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ নিয়ে থানায় অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত শ্বশুরকে পুলিশ আটক করেছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে আটক করতে সক্ষম হয়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম।

আটক হওয়া ব্যক্তির নাম হল দেলোয়ার হোসেন (৫৫)। তিনি উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার বাসিন্দা, মৃত সিরাজুল ইসলামের ছেলে। দেলোয়ার পেশায় একজন সিএনজিচালিত রিকশাচালক।

মামলার এজাহার থেকে জানা যায়, শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই তাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করে আসছিলেন। ভুক্তভোগী বলেছে, সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনায় গত অনেককাল এই বিষয় প্রকাশ করেননি।

তবে সবশেষ রোববার (২ আগস্ট) রাতে অভিযুক্ত তাকে ধর্ষণ করেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়া ভুক্তভোগী নীরবতা ভেঙে সোমবার রামগড় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম আরও বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে বিকেলে এক নারী তার শ্বশুরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে আটক করা হয়েছে। মামলার কার্যক্রম এখন প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%