ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার


পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ নিয়ে থানায় অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত শ্বশুরকে পুলিশ আটক করেছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে আটক করতে সক্ষম হয়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম।

আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত

আটক হওয়া ব্যক্তির নাম হল দেলোয়ার হোসেন (৫৫)। তিনি উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার বাসিন্দা, মৃত সিরাজুল ইসলামের ছেলে। দেলোয়ার পেশায় একজন সিএনজিচালিত রিকশাচালক।

মামলার এজাহার থেকে জানা যায়, শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই তাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করে আসছিলেন। ভুক্তভোগী বলেছে, সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনায় গত অনেককাল এই বিষয় প্রকাশ করেননি।

তবে সবশেষ রোববার (২ আগস্ট) রাতে অভিযুক্ত তাকে ধর্ষণ করেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়া ভুক্তভোগী নীরবতা ভেঙে সোমবার রামগড় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম আরও বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে বিকেলে এক নারী তার শ্বশুরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে আটক করা হয়েছে। মামলার কার্যক্রম এখন প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার সুরক্ষা আইনে এবার গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৯ এম


সাইবার সুরক্ষা আইনে এবার গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের নামে এবার সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে। মূলত এই মামলা করা হয়েছে প্রধানমন্ত্রি তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগে। সোমবার (৩ আগস্ট) বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে এই মামলাটি করেছেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্বতঃসিদ্ধভাবে মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বিকেল ৩টার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে এইচএস মাফতুন আহমেদ খান রুবেল ফেসবুকে একটি পোস্ট দেখে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সেটি মুছে ফেললেও, এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে মানহানি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে, বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান এবং দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরে থানায় মামলা করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।’ এদিকে পোস্টটি ঘিরে গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে অব্যাহতি দিয়েছে এনসিপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত এরদোয়ানের, লোহিত সাগরে হুতিদের হামলার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:০১ এম


সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত এরদোয়ানের, লোহিত সাগরে হুতিদের হামলার নিন্দা

লোহিত সাগরে হুতিদের হামলা এবং নৌ-অবরোধের হুমকি সামনে রেখে বাণিজ্যিক জাহাজগুলো দিশেহারা হয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে একের পর এক সুপারট্যাঙ্কার পথ বদলাচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি আরবের পাশে দাঁড়িয়ে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান এই পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক নৌ-প্রতিরক্ষা জোট গঠনকে স্বাগত জানিয়ে এর সাফল্য কামনা করেছেন তুর্কী প্রেসিডেন্ট। এ সময়, দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করেন।

এরদোয়ানের ফোনালাপটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইয়েমেনের হুতিদের হুমকিতে এডেন উপসাগরে অন্তত ছয়টি সৌদি সুপারট্যাঙ্কার চলার পথ পরিবর্তন করেছে। এশিয়া থেকে ফিরতি খালি ট্যাঙ্কারগুলো লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালি এড়িয়ে, এখন জোটবদ্ধভাবে দক্ষিণ আফ্রিকার দিকে এগোচ্ছে।

সম্প্রতি, সৌদি আরবের ওপর নৌ-অবরোধ ঘোষণা করে ইরানপন্থি হুতিরা তাদের জাহাজে হামলা শুরু করেছে। এর ফলে, লোহিত সাগরে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। হুতিদের দাবি, ইয়েমেনে খোদ হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর ওপর সৌদি আরব যে অবরোধ আরোপ করে রেখেছে, মূলত তারই প্রতিক্রিয়া হিসেবে এই হামলা করছে তারা।

আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জাররাহ জাবের আল আহমাদ আল সাবাহের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কূটনৈতিক সূত্রের বরাতে খবরটি জানা গেলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গণঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে

বরিশালে ‘রহমাতুল্লাহ সমাজকল্যাণ সংস্থা’র সেলাই মেশিন বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:০১ এম


বরিশালে ‘রহমাতুল্লাহ সমাজকল্যাণ সংস্থা’র সেলাই মেশিন বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে স্মরণসভা, দোয়া মাহফিল ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বরিশাল নগরীর বিডিএস ভবনের মিলনায়তনে ‘রহমাতুল্লাহ সমাজকল্যাণ সংস্থা’ (আরএসএস) এর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বিপুলসংখ্যক অসহায় ও সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। তিনি বলেন, সবার আগে বাংলাদেশকে সামনে রেখে বর্তমান সরকার দেশের সাধারণ মানুষকে স্বাবলম্বী করে তুলতে চায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পিছিয়ে থাকা নারী জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে, তা বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে নতুনভাবে সাজানোর যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের ভালো উদ্যোগগুলো যারা বানচাল করতে চায়, তারা সমাজ ও গণতন্ত্রের শত্রু।

এদিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফার আলোকে দেশের পিছিয়ে পড়া নারী সমাজ ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত দিনে আমরা আন্দোলন-সংগ্রাম করে যেভাবে সফল হয়েছি, ঠিক একইভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নও বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও বীর নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন এবং বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. আমিনুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রহমাতুল্লাহ সমাজকল্যাণ সংস্থার উদ্যোক্তা নাজমুস সাকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারিক সুলাইমান ও ইলিয়াস আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গণগবেষণার ফলাফল বিষয়ক আলোচনা সভা

কলাপাড়ায় মেগা প্রকল্প বাস্তবায়নে কৃষি পেশায় ভয়াবহ সংকট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৩ এম


কলাপাড়ায় মেগা প্রকল্প বাস্তবায়নে কৃষি পেশায় ভয়াবহ সংকট

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নে স্থাপিত মেগাপ্রকল্পের কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে কৃষি পেশায় ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। কৃষিজমি ও উন্মুক্ত জলাশয় হারিয়ে যাওয়ার ফলে এই এলাকার জনগণকে তাঁদের চিরাচরিত স্বাধীন পেশা ছাড়তে বাধ্য হতে হয়েছে। বর্তমানে কোনো উপায় না পেয়ে এই মানুষগুলো স্বল্প আয়ের শ্রমজীবী হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন। তাও খুব অনিশ্চিত হয়ে পড়েছে। ধানখালী ইউনিয়নের পরিবেশগত ও আর্থ-সামাজিক জীবনযাত্রার ওপর মেগা উন্নয়ন প্রকল্পের প্রভাব নিয়ে অনুষ্ঠিত গণগবেষণায় এ চিত্র ফুটে উঠেছে। স্থানীয় জনগণের নিজস্ব উদ্যোগে পরিচালিত গণগবেষণার তথ্যের ভিত্তিতে ‘আমাদের মাটি, আমাদের জীবন’ শীর্ষক একটি গণগবেষণাপত্রে এই সংকটের চিত্র উল্লেখ করা হয়েছে।

স্থানীয় উন্নয়ন সংস্থা প্রান্তজনের বাস্তবায়নে এবং প্রকাশিত এই গণগবেষণায় একশন এইড বাংলাদেশ সহায়তা করেছে। গবেষণায় বলা হয়েছে, চিরায়ত স্বাধীন পেশা কৃষিতে সংকট সৃষ্টি হয়েছে। মেগাপ্রকল্প বাস্তবায়নের অঞ্চলটি নিয়ে ৪৫৭ জন উত্তরদাতার ওপর পরিচালিত জরিপে বলা হয়েছে, সেখানে কৃষি ছিল প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি। জরিপে অংশ নেয়া ১৬১ জন কৃষক জানিয়েছেন, তারা এই মেগা প্রকল্প বাস্তবায়নের পূর্বে পেশায় সচল ছিলেন এবং ছিলেন স্বাবলম্বী। কিন্তু মেগা প্রকল্পের বাস্তবায়নের পর কৃষি পেশায় টিকে আছেন মাত্র ৫১ জন। অন্যদিকে বাকি ১১০ জন পেশা হারিয়েছেন। এই মানুষগুলো সরাসরি তাঁদের আয়ের মূল উৎস এবং স্বাধীন পেশা কৃষিকাজ হারিয়েছেন।

জরিপে উত্তরদাতাদের মধ্যে গৃহিনীর সংখ্যা ৯৮ জন থেকে বেড়ে ১৫২ জন হয়েছে। কিন্তু যাঁদের সংখ্যা বেড়েছে, তাঁরা আগে কৃষিকাজ করতেন। একইভাবে, প্রকল্পের আগে উত্তরদাতাদের মধ্যে ৪৯ জন দিনমজুর ছিলেন, পরে তাঁদের সংখ্যা বেড়ে ৭১ জন হয়েছে। কর্মসংস্থানের অভাবে বেকার ৭ জনের জায়গায় বেড়ে ৩২ জন হয়েছে। প্রকল্প বাস্তবায়নের পরে এসব পরিবারের আর্থিক স্বচ্ছলতায় ধ্বস নেমেছে এবং সামাজিক সংকট বেড়ে গেছে। ঐ নির্দিষ্ট জনগণ প্রকল্পের আগে ভালো বা খুব ভালো আছেন বলে জানিয়েছিলেন ৬৭ দশমিক ৮৪ শতাংশ। তবে প্রকল্প বাস্তবায়নের পরে ভালো বা খুব ভালো আছেন বলে মতামত দিয়েছেন মাত্র ১০ দশমিক ০৭ শতাংশ। ৭১ দশমিক ৩৩ শতাংশ বলেছেন, বর্তমানে তাঁদের খারাপ বা খুব খারাপ অবস্থা। একই সঙ্গে পরিবেশগত বিপর্যয় এবং বহুমাত্রিক ঝুঁকি, সুপেয় পানির সংকট এবং জলাশয়ের মরণদশা, বিশুদ্ধ বায়ুর অভাব, ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র এবং বাস্তুসংস্থানের সংকট বেড়ে চলেছে। বলা হয়েছে, বাস্তুতন্ত্র ভেঙে পড়েছে। মেগা প্রকল্পের আগে ধানখালীর নদী কিংবা খালে ইলিশসহ ত্রিশের অধিক প্রজাতির মাছ পাওয়া যেত যা এখন নাই বললেই চলে। একইভাবে মাটির লবণাক্ততা বৃদ্ধি, জনস্বাস্থ্য সংকট, বহুমাত্রিক রোগবালাই, এবং নারীদের ওপর লিঙ্গভিত্তিক প্রভাব তুলে ধরা হয়েছে। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই গণগবেষণা মেগা প্রকল্প বাস্তবায়ন এলাকায় পরিচালিত হয়েছে। এর প্রভাবকে জীবনমুখী পর্যবেক্ষণের ফলাফল হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষণায় ধানখালীর ৮টি ওয়ার্ডের প্রথম পর্যায়ে ৪৫৭টি ও দ্বিতীয় পর্যায়ে ৩৯৬টি পরিবারের ওপর বিস্তারিত সামাজিক ও পরিবেশগত জরিপ চালানো হয়েছে। এছাড়া উঠান বৈঠক ও মূল তথ্যদাতার সাক্ষাৎকার সংগ্রহ করা হয়েছে।

সোমবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘পায়রা’ অনুষ্ঠিত গণগবেষণার ফলাফল বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের কার্যনির্বাহী সদস্য মেজবাহউদ্দিন মাননু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টেনমং, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোকসেদুল আলম, সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আরিফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার, কলাপাড়া থানার এসআই আব্দুল হামিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণগবেষক মেহেদী হাসান এবং হালিমা আয়েশা। বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন একশন এইড বাংলাদেশের এসোসিয়েট প্রোগ্রাম অফিসার মারজিয়া জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রান্তজনের মাঠ সমন্বয়কারী সাইফুল্লাহ মাহমুদ। এই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ, সরকারি কর্মকর্তাবৃন্দ, গণগবেষকবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এ বিষয়ে উল্লেখ্য, কলাপাড়ার ধানখালীতে ১৩২০ মেগাওয়াট পায়রা (বিসিপিসিএল) এবং একই উৎপাদন ক্ষমতার পটুয়াখালী (আরএনপিএল) দুটি বিদ্যুত প্লান্ট সচল রয়েছে। আরো একটি (আশুগঞ্জ) বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। এসব জমি অধিগ্রহণের ফলে সরাসরি অন্তত ৬৮৫ পরিবার গৃহহারা হয়েছে। ফলে এসব পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া পরোক্ষভাবে অন্তত দেড় হাজার কৃষক ও জেলে পরিবার কর্মসংস্থান হারিয়েছে এবং ক্ষতির কবলে পড়েছে। বর্তমানে প্রকল্প এলাকার মানুষ এসব ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সামাজিক আন্দোলন করছেন। তাঁরা সরকারের এবং প্রকল্প সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%