প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের নামে এবার সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে। মূলত এই মামলা করা হয়েছে প্রধানমন্ত্রি তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগে। সোমবার (৩ আগস্ট) বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে এই মামলাটি করেছেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্বতঃসিদ্ধভাবে মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বিকেল ৩টার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে এইচএস মাফতুন আহমেদ খান রুবেল ফেসবুকে একটি পোস্ট দেখে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সেটি মুছে ফেললেও, এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে মানহানি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে, বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান এবং দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরে থানায় মামলা করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।’ এদিকে পোস্টটি ঘিরে গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে অব্যাহতি দিয়েছে এনসিপি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন