প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা দুই মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেনসহ মোট ২২ জন অভিযুক্ত জামিন পেয়েছেন।
সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে তাদের জামিনের আদেশ দেওয়া হয়।
জামিন পাওয়া অপর আসামিরা হলেন- মাসুম রহমান, লিটন, চঞ্চল মিয়া, ইসমাইল, রুহুল কুদ্দুছ ওরফে ছাদেক, রায়হান, জুয়েল, শরিফুল ইসলাম, রেজাউল, সিয়ামুজ্জামান সৈকত, আসাদুজ্জামান, সৈয়দ খালেদ মনসুর, মেহেদী হাসান প্রাপ্ত, এইচ এম তারেক রাফি, নাহিদ সরকার, শিমুল মহসীন তালুকদার, লিটন তালুকদার, রাজু চৌধুরী, নূর উদ্দিন সেলিম এবং তানভীর।
গত রোববার (২ আগস্ট) সকালে উত্তরখানের এসটিএস এলাকায় কর্মরত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল। এতে বেশ কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়। যখন পুলিশ সেখানে চলে আসে, তখন তাদের ওপর হামলা ও পুলিশ তাদের কাজে বাধা প্রদান করা হয়।
পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনার পর, উত্তরখান থানায় ডিএনসিসি কর্তৃক মনোনীত ঠিকাদারী প্রতিষ্ঠান উথুপিয়া কনস্ট্রাকশনের সুপারভাইজার আনিসুর রহমান পলাশ ৩৯ জনের নাম উল্লেখসহ আরও ২৫০/৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। অপর মামলাটি করেন উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম, যাতে পুলিশের ওপর হামলা ও কাজে বাধার অভিযোগ ওঠে।
মামলার পরে নেপচুন এক্সেসরিজ লিমিটেডের পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেনসহ ২২ আসামিকে পুলিশ গ্রেফতার করে। আজ, পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় ২২ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার ইন্সপেক্টর ছামিউল হক।
অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার মামলায় আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করেন উত্তরখান থানার এসআই অনুপম দাস।
আদালত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার মামলায় আসামিদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর আসামিদের জামিন চেয়ে শুনানি করেন (বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য) অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম। শুনানি শেষে আদালত আসামিদের জামিনের আদেশ প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন