ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ধামরাইয়ে যুবলীগকর্মীকে ধরতে অভিযান, বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ


ধামরাইয়ে যুবলীগকর্মীকে ধরতে অভিযান, বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঢাকার ধামরাইয়ে যুবলীগের এক কর্মীকে ধরার উদ্দেশ্যে বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে না পেয়ে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অভিযানটি অনুষ্ঠিত হয়।

গ্রেপ্তার হওয়া মোহাম্মদ কলিম উদ্দিন (৬০) ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামের বাসিন্দা। জানা গেছে, তার ছেলে ইঞ্জিনিয়ার রিফাত আহমেদ যুবলীগের কর্মী।

কলিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫০) জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জন পুলিশ এসে বাড়ির দরজায় কড়া নাড়ে। পুলিশ নিজেদের পরিচয় দেওয়ার পর তার স্বামী দরজা খুলে দেন। ওই সময় তিনি, তার স্বামী, মেয়ে ও ছেলের বউ বাড়িতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

তিনি বলেন, পুলিশ প্রথমে তার ছেলে রিফাত সম্পর্কে জানতে চায়। তিনি জানান, ছেলে বাড়িতে নেই এবং রাজনীতির কারণে তার সঙ্গে যোগাযোগ নেই। এরপর পুলিশ তার স্বামীকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে থানায় নিয়ে যাওয়ার পর রবিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

হাসিনা বেগম বলেন, আমার স্বামী কৃষক এবং তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার নামে কোনো মামলা নেই। ছেলে রাজনীতি করে বলে আমার স্বামীকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করেছে এবং হয়রানির মধ্যে ফেলে দিয়েছে।

কলিম উদ্দিনের মেয়ে হ্যাপী আক্তার জানান, আমার ভাই রাজনীতি করে, এটি সত্য। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি বাড়িতে আসেন না। তার সঙ্গে আমাদের যোগাযোগও নেই। আমার বাবা কখনো রাজনীতি করেননি। ভাইকে না পেয়ে পুলিশ বাবাকে নিয়ে গেছে। তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো অন্যায় হয়েছে।

জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, কলিম উদ্দিনের ছেলে রিফাত আহমেদ যুবলীগের নেতা। তার নেতৃত্বে কিছুদিন আগে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। কাউলিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি পুলিশ দল রিফাতের বাড়িতে অভিযান চালিয়েছে। তার পুরো পরিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। এই কারণে কলিম উদ্দিনকে পেন্ডিং একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

কলিম উদ্দিনের নামে কোনো মামলা আছে কি না, বা তিনি আওয়ামী লীগের কোনো পদধারী নেতা কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তার নামে কোনো মামলা ছিল না। তিনি আওয়ামী লীগের সমর্থক, এই তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ৪ শিক্ষককে নতুন দায়িত্ব, ৩ জন হলের প্রভোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


বেরোবিতে ৪ শিক্ষককে নতুন দায়িত্ব, ৩ জন হলের প্রভোস্ট

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে চারজন শিক্ষকের। এর মধ্যে তিনজন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের প্রভোস্ট হিসেবে এবং একজনকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান কর্তৃক সই করা পৃথক অফিস আদেশের মাধ্যমে তাদের এই দায়িত্ব প্রদান করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, নতুন দায়িত্ব গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকর হয়েছে।

আদেশ অনুসারে, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদকে বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ টি এম জিন্নাতুল বাশারকে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

এছাড়া, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহসিনা আহসানকে শহিদ ফেলানী হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানাকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি নিজেই ওই পদ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সন্দ্বীপে রাস্তার সংস্কারকাজ বন্ধ

রাস্তার ওপর নির্মাণসামগ্রী, যান চলাচল ব্যাহত; দ্রুত কাজ শুরুর আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


রাস্তার ওপর নির্মাণসামগ্রী, যান চলাচল ব্যাহত; দ্রুত কাজ শুরুর আশ্বাস

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের আদমখাঁ পাড়া এলাকায় রাস্তার সংস্কারকাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সংস্কারকাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পাথর, কণা, বালি, রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। এতে সড়কটির স্বাভাবিক চলাচল ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে। অনেক জায়গায় রাস্তার ওপর নির্মাণসামগ্রী থাকায় কোনো যানবাহনই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার সংস্কারকাজ শুরু হওয়ায় তারা আশাবাদী ছিলেন যে, দ্রুত সড়কটি চলাচলের উপযোগী হয়ে উঠবে। কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তাদের দুর্ভোগ আরও বেড়েছে। রাস্তার ওপর পড়ে থাকা পাথর, বালি ও অন্যান্য নির্মাণসামগ্রীর কারণে পথচারীদের পাশাপাশি মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপর নির্মাণসামগ্রী পড়ে থাকায় নিয়মিত ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল চালক ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানান তারা।

কেন বন্ধ রয়েছে সংস্কারকাজ?

রাস্তার সংস্কারকাজ বন্ধ থাকার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আল আমিন জানান, তাদের বিল সংক্রান্ত সমস্যার কারণে বর্তমানে রাস্তার কাজ বন্ধ রয়েছে। তবে সমস্যাটি দ্রুত সমাধান করে অতি দ্রুত সময়ের মধ্যে পুনরায় কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

নিম্নমানের কাজের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার কথা জানাল এলজিইডি

অন্যদিকে, রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানিয়েছেন উপজেলা এলজিইডির (LGED) প্রকৌশলী সাইফুল ইসলাম। তিনি জানান, কাজের মানের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মন্ত্রণালয় থেকে তাদের শাস্তির আওতায় এনে চিঠি দেওয়া হয়েছে।

প্রকৌশলী সাইফুল ইসলামের বক্তব্যে কাজের মান নিয়ে কর্তৃপক্ষের নজরদারি ও ব্যবস্থা নেওয়ার বিষয়টি উঠে এসেছে। ফলে রাস্তার সংস্কারকাজ পুনরায় শুরু হলে কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

নির্মাণসামগ্রীতে বন্ধ স্বাভাবিক যান চলাচল

এলাকাবাসী জানান, রাস্তার ওপর পাথর, কণা, বালি, রড ও সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী পড়ে থাকায় সড়কের অনেক অংশ ব্যবহার করা যাচ্ছে না। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধের উপক্রম হয়েছে। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাওয়া কিংবা প্রয়োজনীয় যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের দাবি, সংস্কারকাজ যত দ্রুত সম্ভব শেষ করার পাশাপাশি কাজ চলাকালীন রাস্তার ওপর নির্মাণসামগ্রী এমনভাবে রাখা হোক, যাতে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি না হয়।

দ্রুত সমাধান চান এলাকাবাসী

রহমতপুর আদমখাঁ পাড়ার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে সড়কের এমন অবস্থার কারণে তারা ভোগান্তিতে রয়েছেন। একদিকে রাস্তার ওপর নির্মাণসামগ্রী, অন্যদিকে অসম্পূর্ণ সংস্কারকাজ—সব মিলিয়ে প্রতিদিনই তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, বিল সংক্রান্ত জটিলতা কিংবা কাজের মানসংক্রান্ত যে সমস্যাই থাকুক, তা দ্রুত সমাধান করে রাস্তার সংস্কারকাজ সম্পন্ন করা প্রয়োজন। একই সঙ্গে রাস্তার ওপর পড়ে থাকা নির্মাণসামগ্রী সরিয়ে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান করে অসম্পূর্ণ কাজটি শেষ করবে। এতে সন্দ্বীপের রহমতপুর আদমখাঁ পাড়া এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং সড়কটি আবারও স্বাভাবিক যান চলাচলের উপযোগী হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল থেকে

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ

ঝালকাঠির কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বশিরের দখলি জমিতে থাকা টিনের সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার লেবুবুনিয়া গ্রামের নুরুজ্জামান (জামাল) আকনের ছেলে মো. আলামিন আকনের বিরুদ্ধে এই আইনবহির্ভূত কাজের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, কাঠালিয়া উপজেলার লেবুবুনিয়া মৌজার ১৮৬ নং খতিয়ান এবং ০৭ নং দাগে অবস্থিত ১২.৭৬ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে ঘর তুলে ও টিনের দেওয়াল দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন বীর মুক্তিযোদ্ধা মৃত সুলতান আহম্মেদ খানের ছেলে ও বটতলা ক্যাডেট মাদ্রাসার নির্ধারিত স্থানের জমির মালিক উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বশির।
স্থানীয় সূত্র জানায়, বিবাদী মো. আলামিন আকন দলবল নিয়ে বেআইনিভাবে ওই জমিতে গিয়ে বাদানবাদে জড়ান। একপর্যায়ে তিনি জাহিদুল ইসলাম বশিরের বসতঘরের টিনের দেওয়াল ও সীমানা প্রাচীর ভেঙে ফেলেন এবং জোরপূর্বক জমিতে অনুপ্রবেশ করেন।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম বশির তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "আলামিন আকন বেআইনিভাবে আমার দখলি জমির সীমানা প্রাচীর ভেঙে অনুপ্রবেশ করেছে এবং আমাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। আমি এর বিচার চাই এবং এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।"
এ বিষয়ে অভিযুক্ত আলামিন আকনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও এলাকার সচেতন মহল তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে তিন হলে প্রভোস্টসহ চার শিক্ষকের নতুন দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


বেরোবিতে তিন হলে প্রভোস্টসহ চার শিক্ষকের নতুন দায়িত্ব

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) চার শিক্ষক পেলো নতুন দায়িত্ব এর মধ্যে তিনজনকে বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের প্রভোস্ট এবং একজনকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন দায়িত্ব কার্যকর হয়েছে।

আদেশ অনুযায়ী, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদকে বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম. জিন্নাতুল বাশারকে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

এছাড়া, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহসিনা আহসানকে শহিদ ফেলানী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানাকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি ওই পদ থেকে তার পদত্যাগের বিষয়টি মো. মাসুদ রানা নিজেই নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%