০৮:০৮ পি.এম
সরকার ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক অব্যাহতির সীমা বাড়ানোর পরিকল্পনা করছে। ব্যাংকে জমা রাখা টাকার উপর এই শুল্ক অব্যাহতির ক্ষেত্রে নতুন নিয়ম অনুসারে একটি লোন হিসাবের বিপরীতে শুধুমাত্র একবারই আবগারি শুল্ক কাটার বিধান প্রবর্তন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়টি জানান। এ সময় তিনি উল্লেখ করেন, ‘বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি রয়েছে। আমি ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি প্রদানের স্বার্থে অব্যাহতির সীমা ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করছি।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘এ ছাড়া একটি লোন অ্যাকাউন্টের বিপরীতে শুধুমাত্র একবারই আবগারি শুল্ক কর্তন করার বিধান প্রণয়নের প্রস্তাব করছি।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভার আগে রাজশাহীর মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন