ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন যে, দেশে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ইতোমধ্যে যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি এসব মন্তব্য করেছেন, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে। ওই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে এই তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, 'উগ্রবাদ দমন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সদা তৎপর রয়েছে।' পুলিশের নিরাপত্তা জোরদারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'এটি পুলিশের একটি নরমাল প্র্যাকটিস। টহল বা ডিউটির সময় কেউ যেন আন-অ্যাটেন্ডেড না থাকে—তার জন্য নিয়মিতই সতর্ক করা হয়। একে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।'

নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর সক্রিয়তায় কড়া সতর্কতা অবলম্বন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জানান, 'তারা মাঝেমধ্যে বিদেশ থেকে সামাজিক মাধ্যমে উঁকিঝুঁকি মারা ছাড়া মাঠে কোনও প্রভাব ফেলার সামর্থ্য রাখে না।' তিনি বলেন, 'এনসিপির ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।' রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারের আওতায় পড়ে।

আরও পড়ুন: ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত তাদের বন্ধুত্ব প্রমাণ করবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবস্থিত মসজিদ সমূহের সন্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে সংসদ সদস্য আবুল হোসেন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করা প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সন্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদান প্রসঙ্গে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান আয়োজন করেন।

মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাকেরগঞ্জ পৌরসভা ও উপজেলা ১৪টি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নুর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির হাওলাদার প্রমূখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি আবুল হোসেন খান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানিত করার বিষয়ে অনেক ভাবেন। তিনি বলেন, তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করেই সরকার থেকে বেতন দেয়ার ঘোষণা দিয়েছেন। সেজন্যই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সন্মানিত ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সমাজে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের ভূমিকা অপরিসীম। সমাজের বিশৃঙ্খলা রোধে তারা জনসাধারণকে সচেতন করতে ব্যাপক দায়িত্ব পালন করতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।

আজ (মঙ্গলবার) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

সেমিনারে বিশেষ বক্তা ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. রোয়ান উদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম।

ড. ওবায়দুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের দীর্ঘদিনের বঞ্চনা ও গণতান্ত্রিক আকাক্সক্ষার বহিঃপ্রকাশ। এই আত্মত্যাগের ইতিহাস ভুলে গেলে চলবে না।

তিনি আরও বলেন, গত দেড় দশকে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের নানা ধরনের হয়রানি ও চাপের মুখে পড়তে হয়েছে।

ঢাবি উপাচার্য বলেন, নীতির প্রশ্নে আপস না করায় তাকেও নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। তবে সহকর্মীদের সহযোগিতা ও ন্যায়বিচারের প্রতি আস্থার কারণে তিনি দৃঢ় থাকতে পেরেছেন।

অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, গণতন্ত্রের মৌলিক ভিত্তি হলো সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রতি শ্রদ্ধা এবং আইনের শাসন প্রতিষ্ঠা। কিন্তু দীর্ঘদিন ধরে দেশে একক সিদ্ধান্তের সংস্কৃতি, নির্বাচন ব্যবস্থার প্রতি অনাস্থা এবং জনগণের মতামতকে উপেক্ষা করার প্রবণতা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে। সেই বাস্তবতা থেকেই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সাহস, আত্মত্যাগ এবং জনগণের অংশগ্রহণ দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উপাচার্য আরও বলেন, জুলাইয়ের স্মৃতি কেবল একটি আনুষ্ঠানিকতা হয়ে থাকলে চলবে না। এই চেতনা আমাদের রাষ্ট্র, সমাজ এবং শিক্ষাঙ্গনে ধারণ করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ, বৈষম্য কিংবা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করার অন্যতম পূর্বশর্ত।

সাম্প্রতিক নির্বাচনী অভিজ্ঞতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি ভবিষ্যতেও শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের উদ্যোগে আজ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান মূল আলোচক হিসেবে বক্তব্য দেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

পরে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন স্বাগত বক্তব্য দেন।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন বিবিএ ৩২তম ব্যাচের শিক্ষার্থী রুবায়েত ফেরদৌস রনিল।

দর্শন বিভাগের উদ্যোগে কলাভবনের ২০২৮ নম্বর কক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

দর্শন বিভাগের জুলাই স্মৃতি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন, অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, অধ্যাপক আ খ ম ইউনুস, ড. আহম্মদ উল্লাহ, মুহাম্মদ ওয়াহিদুল আলম, অরুনা খাতুন জিনিয়া, খন্দকার তোফায়েল আহমেদ, তাপসী রাবেয়া ও হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পৃথক কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ, শেখ মুজিবুর রহমান হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশেই বসছে পোশাক খাতের প্রযুক্তি ও উদ্ভাবনের বড় প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


দেশেই বসছে পোশাক খাতের প্রযুক্তি ও উদ্ভাবনের বড় প্রদর্শনী

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে প্রতিযোগিতামূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই করে তুলতে বাংলাদেশের টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) যৌথ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা)’ নামের আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে তারা। এজন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই দুই সংগঠনের মতে, দেশের প্রধান রফতানি আয়ের উৎস, অর্থাৎ টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও শক্তিশালী, উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন শিল্পে রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে শিল্পের সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতেও সহায়ক হবে।

দেশি-বিদেশি খ্যাতিসম্পন্ন প্রদর্শনী আয়োজনকারী প্রতিষ্ঠানের সহায়তায় এ প্রদর্শনীতে অত্যাধুনিক টেক্সটাইল ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, এআই প্রযুক্তি, অটোমেশন, ফ্যাশন ট্রেন্ড, প্রযুক্তি হস্তান্তর, নেটওয়ার্কিং, টেকসই ও সর্বাধুনিক শিল্প প্রযুক্তি তুলে ধরা হবে। সমঝোতা স্মারকের আওতায় প্রদর্শনীর সার্বিক পরিচালনা, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি যৌথ আয়োজক কমিটি গঠন করা হবে। এতে বিটিএমএ ও বিজিএমইএ থেকে পাঁচজন করে সমান প্রতিনিধিত্ব থাকবে।

বিটিএমএ ও বিজিজিএমইএ আশাবাদী যে, যৌথ ব্যবস্থাপনায় ‘বিটমা’ আয়োজনটির মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের সমন্বয়ের মাধ্যমে দেশের শিল্পখাতের বৈশ্বিক অবস্থান আরও দৃঢ় হবে।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান মন্তব্য করেন, এই উদ্যোগ কেবল একটি যন্ত্রপাতির প্রদর্শনী আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি বিটিএমএ এবং বিজিএমইএর জন্য দেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাতের বৃহত্তর স্বার্থে একটি দীর্ঘমেয়াদি প্ল্যাটফর্ম তৈরি করবে।

তিনি আরও বলেন, ‘এই প্রদর্শনী কেবল উন্নত যন্ত্রপাতি কেনার সুযোগই নয়, বরং এটি দেশের অর্থনৈতিক স্বার্থ এবং এই খাতের টেকসই উন্নয়নে বিজিএমইএ এবং বিটিএমএর যৌথভাবে কাজ করার একটি দারুণ সুযোগ সৃষ্টি করবে।’

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, দেশের বস্ত্র ও পোশাক খাতকে শক্তিশালী করার অভিন্ন লক্ষ্য নিয়ে বিটিএমএ এবং বিজিএমইএ বিগত প্রায় এক দশক ধরে একসঙ্গে কাজ করে আসছে। এই প্রদর্শনীর মাধ্যমে উদ্যোক্তারা বিদেশ সফর না করেই আন্তর্জাতিক বাজারের সর্বশেষ প্রযুক্তি সরাসরি দেখার সুযোগ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।

আজ (মঙ্গলবার) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এই আহ্বান জানান।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

সেমিনারে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. রোয়ান উদ্দিন খান। স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম।

ড. ওবায়দুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের দীর্ঘদিনের বঞ্চনা এবং গণতান্ত্রিক আকাক্সক্ষার একটি বহিঃপ্রকাশ। এই আত্মত্যাগের ইতিহাস ভুলে যাওয়া উচিত হবে না।

তিনি আরও বলেন, গত দেড় দশকে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশেও ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হয়রানির ও চাপের মুখোমুখি হতে হচ্ছে।

ঢাবি উপাচার্য বলেন, নীতির প্রশ্নে আপস না করায় তাকেও নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। তবে অন্যান্য সহকর্মীদের সহযোগিতা এবং ন্যায়বিচারের প্রতি আস্থার কারণে তিনি দৃঢ় থাকতে পেরেছেন।

অধ্যাপক ওবায়দুল ইসলাম মন্তব্য করেন, গণতন্ত্রের মৌলিক ভিত্তি হলো সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রতি শ্রদ্ধা এবং আইনের শাসন প্রতিষ্ঠা। কিন্তু দীর্ঘদিন ধরে দেশে একক সিদ্ধান্তের সংস্কৃতি, নির্বাচন ব্যবস্থার প্রতি অনাস্থা এবং জনগণের মতামতকে উপেক্ষা করার প্রবণতা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে। এই বাস্তবতার প্রেক্ষাপট থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সাহস, আত্মত্যাগ এবং জনগণের অংশগ্রহণ দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উপাচার্য আরও বলেন, জুলাইয়ের স্মৃতি কেবল একটি আনুষ্ঠানিকতা হয়ে থাকতে পারে না। এই চেতনাকে আমাদের রাষ্ট্র, সমাজ এবং শিক্ষাঙ্গনে ধারণ করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ, বৈষম্য কিংবা স্বৈরাচার উপস্থিত হতে না পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করার অন্যতম পূর্বশর্ত।

সাম্প্রতিক নির্বাচনী অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে তিনি ভবিষ্যতেও শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের উদ্যোগে আজ আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান মূল আলোচক হিসেবে বক্তব্য দেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

পরে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন স্বাগত বক্তব্য দেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন বিবিএ ৩২তম ব্যাচের শিক্ষার্থী রুবায়েত ফেরদৌস রনিল।

দর্শন বিভাগের উদ্যোগে কলাভবনের ২০২৮ নম্বর কক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

দর্শন বিভাগের জুলাই স্মৃতি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খান, অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, অধ্যাপক আ খ ম ইউনুস, ড. আহম্মদ উল্লাহ, মুহাম্মদ ওয়াহিদুল আলম, অরুনা খাতুন জিনিয়া, খন্দকার তোফায়েল আহমেদ, তাপসী রাবেয়া এবং হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ, শেখ মুজিবুর রহমান হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল পৃথক কর্মসূচি পালন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%