ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সংবাদপত্রের মালিক পেয়ার মিয়াঁকে ১০ দফা যাবজ্জীবন কারাদণ্ড


সংবাদপত্রের মালিক পেয়ার মিয়াঁকে ১০ দফা যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের একটি আদালত পাঁচ শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে এক সংবাদপত্রের মালিককে ১০ দফায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। ৭৮ বছর বয়সী পেয়ার মিয়াঁ নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ৭৭ লাখ ৬৪ হাজার রুপি জরিমানা আরোপ করা হয়েছে। তার সহযোগী রাবিয়া বিবিকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার মধ্যপ্রদেশের ভোপালের বিশেষ পকসো আদালতের বিচারক কুমুদিনী সিং এ রায় প্রদান করেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাবালিকাদের যৌন নিপীড়নের সাথে সংশ্লিষ্ট আরও কয়েকটি মামলায় পেয়ার মিয়াঁর সহযোগী ও ব্যবস্থাপক ওবায়েসকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অন্য সহযোগী সুইটি বিশ্বকর্মার ২০ বছরের কারাদণ্ড হয়েছে। ভুক্তভোগীদের গর্ভপাত করাতে সহায়তার অভিযোগে চিকিৎসক হেমন্ত মিত্তলকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।

পেয়ার মিয়াঁকে ৮টি দণ্ডে মৃত্যুর আগ পর্যন্ত কারাগারে থাকার নির্দেশ দেয়া হয়েছে, বাকি দুটি দণ্ড যাবজ্জীবন। নাবালিকাদের যৌন নিপীড়নের একই ধরনের ঘটনায় এর আগে আরও চারটি মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন। প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে অসহায় অবস্থায় থাকা মেয়েদের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতেন পেয়ার মিয়াঁ। গৃহকর্মীর কাজ ও মাসে ১০ হাজার রুপি বেতনের প্রলোভন দেখিয়ে তাদের কাছে টানা হতো। তার সহযোগী রাবিয়া বিবি শিশুদের পেয়ার মিয়াঁর কাছে নিয়ে যেতেন। পরে বিভিন্ন সময়ে ও স্থানে তাদের যৌন নির্যাতন করা হতো বলে রাষ্ট্রপক্ষের অভিযোগ।

আরও পড়ুন: কংগ্রেস ভারতকে 'বাংলাদেশ' বানানোর চক্রান্তে লিপ্ত, নির্বাচন ছাড়াই ক্ষমতা দখল করতে চায়

রাষ্ট্রপক্ষের আইনজীবী পি এন সিং রাজপুত জানান, ভুক্তভোগীদের পরিবারের আস্থা অর্জনের জন্য পেয়ার মিয়াঁকে বাবা বলে ডাকতে বলতেন তিনি। পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে তাদের বাড়িতে যেতেন এবং ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতেন। জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নেয়া মামলাটির সূত্রপাত ২০২০ সালের ১১ জুলাই। ওই দিন ভোপালের রাতিবাদ এলাকায় কয়েকজন মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় পুলিশ পায়।

পরবর্তীতে কাউন্সেলিংয়ের সময় তারা জানায়, জন্মদিন উদ্‌যাপনের কথা বলে তাদের দুই দিনের জন্য একটি ফ্ল্যাটে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে তাদের মদ পান করানো হয় এবং পরে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে তারা। পরে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে মদের বোতলসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের নয় দিন পর শ্রীনগর থেকে পেয়ার মিয়াঁকে গ্রেপ্তার করা হয়।

যৌন অপরাধের মামলার বাইরেও পেয়ার মিয়াঁ ও তার পরিবারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করে পরে স্থানীয় ভাষার একটি দৈনিক পত্রিকার মালিক হন পেয়ার মিয়াঁ। ভোপালের বুঢ়ওয়ারা এলাকার হাতিখানা অঞ্চলে তাকে সরকারি বাসভবন বরাদ্দ দেয়া হয়েছিল। এ ছাড়া অন্য সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত তাদের বন্ধুত্ব প্রমাণ করবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত তাদের বন্ধুত্ব প্রমাণ করবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে যে, তারা বাংলাদেশের সরকারের পাশাপাশি ২০ কোটি জনগণেরও বন্ধু। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ এ প্রত্যাশার কথা জানিয়েছেন।

তিনি বুধবার (২৮ অক্টোবর) রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় শ্যামাসুন্দরী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন।

ফরহাদ হোসেন আজাদ উল্লেখ করেন, ‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা শুধু বাংলাদেশের সরকারের নয়, ২০ কোটি জনগণের বন্ধু। গত ১৭ বছর ধরে জনগণের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রতিবেশী দেশের কর্মকাণ্ডে অস্পষ্টতা তৈরি হয়েছে। আমরা আশা করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে যেভাবে ফারাক্কা চুক্তি করেছিলেন, ১২ ডিসেম্বরের পর সেভাবেই চুক্তি নবায়ন হবে।’

তিনি আরও বলেন, ‘ফারাক্কা চুক্তি নিয়ে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে একটি টিম গত জুনে কলকাতায় মিটিং করেছে। আমরা এ বিষয়ে দেশে উচ্চক্ষমতাসম্পন্ন একটি টিম গঠন করেছি। ভারতের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করা হচ্ছে। ভারতীয় রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সময় আমরা বাংলাদেশের পক্ষ থেকে ক্লিয়ার মেসেজ দিয়েছি।’

তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা খুব শিগগিরই ডিপিপি তৈরি করবো। এ ছাড়া চীন, নেদারল্যান্ড, মালয়েশিয়া থেকে পরামর্শকদের মতামত নেওয়া হবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা এমনভাবে বাস্তবায়ন করতে চাই যেন দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা মানুষ শত বছর ধরে এর সুফল পায়।’

রংপুর নগরীর শ্যামাসুন্দরী খালের উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিভাগীয় শহরের খাল, নদী, জলাশয়ের উন্নয়নে নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে আমরা খাল, নদী, জলাশয় খনন ও পুনঃখনন করছি। সেগুলো যেন প্রাণ ফিরে পায় এবং শহরকে দূষণমুক্ত রাখা যায়, সেই চেষ্টা করে যাচ্ছি।’

তিনি জানান, ‘শ্যামাসুন্দরী খালের উন্নয়নে ১৪ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড ও সিটি কর্পোরেশন কাজ করছে। বর্তমানে প্রকল্পটির প্রায় ১৮ ভাগ কাজ শেষ হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে বাকি ৮২ ভাগ কাজ সম্পন্ন হবে। আমি এ খালের উন্নয়ন কার্যক্রম তদারকি করছি।’

খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে পদক্ষেপের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শ্যামাসুন্দরী খালের পাশে যাদের ঘরবাড়ি রয়েছে তারা রাতে খালে ময়লা-আবর্জনা ফেলেন। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি করা হবে এবং প্রয়োজনে সিসিটিভি স্থাপন করে মনিটরিং করা হবে। যারা খালে ময়লা-আবর্জনা ফেলবেন তাদের জরিমানার আওতায় আনা হবে। আমরা শ্যামাসুন্দরী খালের উভয় পাশের হাঁটা-চলার রাস্তা নির্মাণের পরিকল্পনা করেছি। আমার ক্লিয়ার মেসেজ হচ্ছে, শ্যামাসুন্দরী খালের উন্নয়নের পথে বাধা আসলে কোনো ব্যক্তি, দল, মত, ধর্মকে দেখা হবে না। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সেই ব্যক্তি যতই শক্তিশালী হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে নগরবাসী সহযোগিতা করবে বলে আমি প্রত্যাশা করছি।’

প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল আলম নাজুসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলটনের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলটনের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিলটনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমবেত হন। পরে বিকেল ৫টার দিকে যুবনেতা মতিউর রহমান মিলটনের নেতৃত্বে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পরে তারেক উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে এবং রকিবুল হাসান খান রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভালুকার সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল,সাখাওয়াত হোসেন পাঠান,যুবদল নেতা মতিউর রহমান মিলটন ও তাজমুল হক মণ্ডলসহ অন্যান্য নেতারা।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে সামনে রেখে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে ভালুকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের নির্বাচনে স্পষ্ট বার্তা দিল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


ইসরাইলের নির্বাচনে স্পষ্ট বার্তা দিল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো আজ বুধবার (২৮ অক্টোবর) স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইসরাইলের নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, ফিলিস্তিন ও ইসরাইলকে পাশাপাশি দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখার নীতি থেকে ফ্রান্স সরে আসবে।

তিনি ফরাসি চ্যানেল ‘ফ্রান্স ২’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার ক্ষমতায় ফিরুন কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকট জয়ী হন—ফ্রান্সের পররাষ্ট্রনীতি একই থাকবে। বারো জানান, ফ্রান্সের মূল লক্ষ্য দুটি। প্রথমত, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা। আর দ্বিতীয়ত, পারস্পরিক সম্মান ও শান্তির ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন ও ইসরাইল—এই দুটি আলাদা রাষ্ট্র গড়ে তোলা।

গত বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইসরাইলের সঙ্গে ফ্রান্সের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি, ফ্রান্স অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতিগুলোর তৈরি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ইসরাইলের নির্বাচনে এখন পর্যন্ত মোট ভোটের অর্ধেক গণনা শেষ হয়েছে, তবে কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ ব্যাপারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, ইসরাইলের জনগণ যে সরকারকেই বেছে নেবে, তাদের মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাতে হবে।

সূত্র: আল-আরাবিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না

বগুড়ার আলোচিত ‘ভাইরাল’ পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না আদালতের নির্দেশে নিজ জিম্মায় মুক্ত হওয়ার পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামে শ্বশুরবাড়িতে গেছেন।

বুধবার (২৮ অক্টোবর) পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) আদালত চত্বর থেকে তামান্নাকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয় বগুড়া সদর থানা-পুলিশ। পরে আদালতের আদেশ অনুযায়ী তাকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত সোমবার বগুড়ার আদমদীঘি থানা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী তামান্নাকে নিজ জিম্মায় থাকার অনুমতি দেন। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা তাকে গাড়িতে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ তামান্নাকে উদ্ধার করে থানায় নিরাপত্তা হেফাজতে নেয়।

বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানিয়েছেন, আদালত তামান্নাকে নিজ জিম্মায় থাকার নির্দেশ দিয়েছেন। তিনি নিজের ইচ্ছায় চলে যেতে চাইলে সোমবার রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন তাকে সেখানে নিয়ে গেছেন।

তামান্নার বাবা পুলিশ কনস্টেবল (সাময়িক বরখাস্ত) মো. রানা মাসুদের অভিযোগ, গত ২৬ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে তার মেয়ে নিখোঁজ হন। এ ঘটনায় ওই দিনই আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। মামলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মো. শহিদ হোসেনসহ কয়েকজনকে আসামি করা হয়।

মামলার পরবর্তী পর্যায়ে গত ১ মে তামান্না শহিদ হোসেনের সঙ্গে চলে যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তার বাবা পুনরায় অপহরণের অভিযোগ করেন। পরে গোয়েন্দা পুলিশ তামান্নাকে উদ্ধার করে আদালতে হাজির করে। এরপর তাকে রাজশাহীর একটি সেফ হোমে পাঠানো হয়।

তবে তামান্না আদালতে জানান, তাকে কেউ অপহরণ করেনি। তিনি নিজের ইচ্ছায় গিয়েছিলেন। ১৮ বছর পূর্ণ হওয়ায় আদালত তাকে নিজ জিম্মায় থাকার অনুমতি দেন।

ওসি মো. ইব্রাহীম আলী জানিয়েছেন, গত ২৬ অক্টোবর তামান্নার ১৮ বছর পূর্ণ হলে তাকে রাজশাহীর সেফ হোম থেকে বগুড়ার আদালতে আনা হয়। আদালতের কার্যক্রম চলাকালে তার বাবা-মা তাকে নিজেদের জিম্মায় নেওয়ার আবেদন করেন। তবে আদালত সেই আবেদন নাকচ করে প্রাপ্তবয়স্ক তামান্নাকে নিজ জিম্মায় থাকার আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%