ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার


চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মুরাদপুর ১নং রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আজ এ তথ্য জানান। 

আরও পড়ুন: নাহিদের অভিযোগ: আগে আ.লীগ, এখন বিএনপি দিচ্ছে প্রশ্রয়

গ্রেপ্তারকৃতরা হলেন মো. কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মো. ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মো. এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মো. ফরহাদ উল্ল্যাহ (১৯), মো. আরাফাত (২০), মো. ইফাত রহমান (১৯), মো. পারভেজ (২৫), মো. হায়দার (১৯), মো. নয়ন হোসেন ইমন (১৭) ও মো. আব্দুল্লাহ আরমান (১৭)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ বলেন, ‘গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোক স্টুডিওর শুটিংয়ে জাদুঘরের বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:২০ পি.এম


কোক স্টুডিওর শুটিংয়ে জাদুঘরের বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘর) ঐতিহাসিক ‘বড় সরদারবাড়ি’ কোক স্টুডিও বাংলার বাণিজ্যিক শুটিংয়ে ব্যবহার করায় স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক শাহেদ কায়েস বলেন, সম্প্রতি চার দিন ধরে বড় সরদারবাড়িতে ‘কোক স্টুডিও বাংলা সিজন ৪’-এর ভিডিও ধারণ করা হয়েছে। এ সময় উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর, ভারী ক্যামেরা ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহারের কারণে ভবনের দেয়াল, অলংকরণ ও নকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় আঙিনার একটি অংশও ভেঙে গেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বড় সরদারবাড়ি সংস্কারের পর ২০১৮ সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। ঐতিহাসিক ও সংবেদনশীল স্থাপনায় বাণিজ্যিক শুটিংয়ের আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘৩০০ বছরের প্রাচীন রাজধানীর এই স্থাপনাটি কোক স্টুডিওর মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার বিষয়টি বিস্ময়কর।’

সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েল ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:২১ পি.এম


দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ

কৃষকদের জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে কৃষিবিদ্যা ও প্রকৃতি সংরক্ষণ, কৃষি বান্ধব ও পরিবেশ সম্মত কৃষি, অ্যাগ্রোইকোলজি, পারমাকালচার, বীজ ও খাদ্য সার্বভৌমত্ব, পরিবেশ সুরক্ষা এবং আদিবাসীদের অধিকারসহ কৃষকদের বিভিন্ন অধিকার ও সমসাময়িক কৃষি সংকট নিয়ে আলোচনা করা হয়।

শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচীতে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী ও কনসালট্যান্ট ড. এম. এ. সোবহান, ন্যাশনাল হকার্স ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা, বীর মুক্তিযোদ্ধা  আবুল হোসেন, স্বাধীন গবেষক ও প্রশিক্ষক মোহাম্মদ  শহিদ উল্লাহ, প্রোগ্রাম অফিসার অরবিন্দু চন্দ্র রায়, এবং বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি শ্রী বিশ্বনাথ সিংহ ও সাধারণ সম্পাদক স্বপন এক্কা, দিনাজপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নেতা রুবেন মুর্মু প্রমূখ।

বক্তারা বলেন, কৃষি শুধু খাদ্য উৎপাদনের বিষয় নয়, এটি কৃষকের জীবন-জীবিকা, পরিবেশ, জীববৈচিত্র্য, বীজের অধিকার এবং খাদ্য সার্বভৌমত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষক কর্মীদের জ্ঞান ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা কৃষিতে রাসায়নিক নির্ভরতা কমিয়ে অ্যাগ্রোইকোলজি ও পরিবেশ বান্ধব কৃষি স¤প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক কর্মীদের কৃষকের অধিকার, ভূমি ও বীজের অধিকার, খাদ্য সার্বভৌমত্ব, পরিবেশ সুরক্ষা এবং অ্যাগ্রোইকোলজি ভিত্তিক কৃষি আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ কৃষক ফেডারেশন ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারন সম্পাদক জায়েদ ইকবাল খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যারিয়ারের শুরুর সেই কঠিন অভিজ্ঞতা জানালেন বলিউড অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


ক্যারিয়ারের শুরুর সেই কঠিন অভিজ্ঞতা জানালেন বলিউড অভিনেত্রী

বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কিছু কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল দিয়া মির্জাকে। সেই অভিজ্ঞতাগুলোই পরবর্তীতে তার শিল্পীসত্তাকে আরও সমৃদ্ধ করেছে বলে মনে করেন অভিনেত্রী। সম্প্রতি ২০০৪ সালের সিনেমা ‘তুমসা নেহি দেখা’-এর একটি গানের শুটিংয়ের স্মৃতি শেয়ার করেছেন তিনি।

ইমরান হাশমির সঙ্গে অভিনীত ‘তুমসা নেহি দেখা’ ছবির ‘মুঝে তুমসে মহব্বত হ্যায়’ গানটির শুটিংয়ে দিয়াকে স্বল্প পোশাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সেটে প্রায় একশো বা তারও বেশি পুরুষ উপস্থিত ছিলেন। তাদের সামনে এমন পোশাকে শুটিং করা তার জন্য ছিল বড় ধরনের চ্যালেঞ্জ।

তবে ঘটনাটিকে শুধু অস্বস্তিকর বা নেতিবাচক অভিজ্ঞতা হিসেবে দেখেন না দিয়া। তার মতে, ওই শুটিং তাকে নিজের শরীর সম্পর্কে আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছিল। একই সঙ্গে অভিনয়ের ক্ষেত্রে নিজের কিছু সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেও অভিজ্ঞতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দিয়ার ভাষায়, সেই অভিজ্ঞতা তাকে এমনভাবে মুক্ত করেছিল, যা তিনি আগে কল্পনাও করতে পারেননি।

হায়দরাবাদের একটি রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা দিয়া মির্জা ২০০১ সালে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। অল্প বয়সেই অভিনয়জগতে পা রাখলেও ক্যারিয়ারের শুরুর পথটা সবসময় সহজ ছিল না।

অভিনেত্রী জানিয়েছেন, সে সময় নিজের শরীর নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন না তিনি। পরিবার ও সামাজিক পরিবেশ থেকে পাওয়া বিভিন্ন ধারণা এবং নিজের সম্পর্কে তৈরি কিছু পূর্বধারণাও তার মধ্যে কাজ করত।

‘তুমসা নেহি দেখা’-এর ওই গানের শুটিংয়ের সময় সেই মানসিক বাধাগুলোর মুখোমুখি হতে হয় তাকে। সেটে বিপুলসংখ্যক পুরুষের উপস্থিতির মধ্যে স্বল্প পোশাকে নাচের দৃশ্য ধারণ করা দিয়ার জন্য সহজ ছিল না। তবে পুরো শুটিং প্রক্রিয়ায় নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরির জন্য কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট ও পুরো টিমকে কৃতিত্ব দিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশন ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


চরফ্যাশন ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চরফ্যাশন থানা পুলিশের একটি অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। চরফ্যাশন থানা পুলিশ এই অভিযানটি পরিচালনা করে।

আজ ২৯ আগষ্ট শনিবার দুপুর সারে ১২ টার দিকে চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডে অবস্থিত বিএড কলেজ সড়কের সুশান্তের চায়ের দোকানের সামনে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন কুলসুমবাগ এলাকার মাহবুবুর রহমানের ছেলে শাহাদাত হোসেন তামিম (২০) এবং অপরজন একই এলাকার নিরব মিয়ার ছেলে বনি আমিন (১৯)।

গ্রেফতারের সময় তাদের কাছে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।

চরফ্যাশন থানার এসআই মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেছে, এমনটি জানিয়েছেন চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, আসামীদেরকে আজ বিকালে চরফ্যাশন চৌকি আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে ভোলা জেল হাজতে প্রেরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%