১২:৫৪ পি.এম
জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ অর্জন করেছেন আটজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। রবিবার সকাল সাড়ে ১০টার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন। নগদ পুরস্কার, ট্রফি এবং সার্টিফিকেট পুরস্কারপ্রাপ্তদের দেওয়া হয়েছে।
পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠানগুলো মেলায় উপস্থিত থাকবে।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেফতার, মামলা ৩৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। ২২ নভেম্বর সকাল ৯টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়।
২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন