ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্যক্তিবিশেষ নয়, সব মানুষের মুখে হাসি ফোটাতে চাই: জ্বালানি প্রতিমন্ত্রী


ব্যক্তিবিশেষ নয়, সব মানুষের মুখে হাসি ফোটাতে চাই: জ্বালানি প্রতিমন্ত্রী

শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মন্তব্য করেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকার সকল জনগণের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘দীর্ঘদিন পর জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে। অতীতে জনগণ অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের মেলবন্ধনে দেখেছে কীভাবে তাদের অর্থ লোপাট হয়েছে। কিন্তু বর্তমান সরকারের সময় জনগণের অর্থ নিয়ে ছিনতাই করার কোনো সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘জনগণের প্রাপ্য অধিকার তাদের বুঝিয়ে দেওয়া হবে এবং আমরা কোনো ব্যক্তিবিশেষ নয়, বরং সমগ্র জনগণের মুখে হাসি ফোটাতে চাই।’

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

আজ শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের রোগীদের জন্য ফ্যান, হুইলচেয়ার ও ট্রলি, পল্লী উদ্যোক্তা ঋণ, শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার সামগ্রী, কৃষি উদ্যোক্তাদের মাঝে প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি, নগদ অর্থ সহায়তা ও শুকনা খাবার বিতরণ করা হয়।

এর আগে, প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পাশাপাশি মুন্সী মেহেরুল্লাহ ময়দানে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং মেলায় শ্রেষ্ঠ স্টল ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

যশোর সদর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও জানালেন, বিএনপি কখনো উন্নয়নে বৈষম্য করে না।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তিনি বলেন, ‘উন্নয়নের ক্ষেত্রে বিএনপি কখনো হিন্দু-মুসলমানের মধ্যে পার্থক্য করে না এবং ধর্মীয় বা রাজনৈতিক বিশ্বাস বিবেচনা করে না। আমাদের যখন অনুদান দেওয়ার দায়িত্ব আসে, তখন একটি অনুদান কারবালা কবরস্থানে এবং অপরটি নীলগঞ্জ মহাশ্মশানে দেওয়া হয়েছে।’

ছবি: বাসস

অতীতে ত্রাণ অথবা কার্ড পাওয়ার জন্য প্রভাবশালী ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরতে হতো উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এই বঞ্চনার সংস্কৃতি বন্ধের উদ্যোগ নিয়েছেন। তিনি সবার জন্য ‘ফ্যামিলি কার্ড’ নিশ্চিত করতে চান। এখানে রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাস বিবেচনায় নিয়ে কেউ কার্ড পাবে আর কেউ পাবে না-এমনটাও হওয়ার কোনো সুযোগ নেই; প্রকৃত যোগ্যরাই এই কার্ড পাবেন।’

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, ’প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার হলো- একটি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। যশোরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে রাজনৈতিক কিংবা সামাজিক শক্তি যত প্রভাবশালীই হোক না কেন- সেটি আমার নিজ দলের কেউ হলেও কোনো আপস করা হবে না। মাদক ও সন্ত্রাস নির্মূল করতে গিয়ে প্রশাসনের যে সকল কর্মকর্তা ব্যর্থ হবেন, আপনাদের নতুন ঠিকানা খুঁজে নিতে হবে।’

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

এ সময় তিনি যশোর সদর উপজেলার প্রতিটি স্কুল ও কলেজে পর্যায়ক্রমে কম্পিউটার ল্যাব আধুনিকায়ন এবং লাইব্রেরিতে নতুন বই সংগ্রহের জন্য পর্যাপ্ত অর্থসহায়তা প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের জন্য ১০০টি ফ্যান, ১০টি করে ট্রলি ও হুইলচেয়ার, প্রতিবন্ধী কেন্দ্রের জন্য ১০টি হুইলচেয়ার, ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব আধুনিকায়নের জন্য ল্যাপটপ, প্রিন্টার ও ফটোকপি মেশিনসহ ডিজিটাল ডিভাইস বিতরণ করা হয়।

এছাড়া ১৭৫ জনের মাঝে ৪ হাজার টাকা করে নগদ সহায়তা, ১০ জনের মাঝে গৃহনির্মাণের চেক, ৫০ জন দরিদ্র ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী, ৩ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ১ লাখ ২৫ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণ এবং ৬ জন কৃষি উদ্যোক্তার মাঝে প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি প্রদান করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবলে ফাইনালে ওঠার লড়াই আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


ফুটবলে ফাইনালে ওঠার লড়াই আগামীকাল

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ অনুষ্ঠিত হয়েছে বালক ও বালিকা বিভাগের চারটি কোয়ার্টার ফাইনাল।

বালক বিভাগে রংপুর ২-১ ব্যবধানে কুমিল্লাকে পরাজিত করে এবং সিলেট ২-০ গোলে খুলনাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে।

অন্যদিকে বালিকা বিভাগে কুমিল্লাকে রংপুর ১-০ ব্যবধানে পরাজিত করেছে এবং অপর কোয়ার্টার ফাইনালে সিলেটকে ৪-০ গোলে পরাজিত করে খুলনা শেষ চারের টিকিট কেটেছে।

আগামীকাল দুই বিভাগের চারটি সেমিফাইনাল একই মাঠে অনুষ্ঠিত হবে। নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী দিনে আর্মি স্টেডিয়ামে ফুটবলের দুটি ফাইনাল অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেড় বছর পর থেকেই বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে মানুষ: পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


দেড় বছর পর থেকেই বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে মানুষ: পানিসম্পদ মন্ত্রী

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির হল রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রায় পাঁচ মাস হয়ে গেছে বিএনপি ক্ষমতায় এসেছে। তিনি উল্লেখ করেছেন, যখন এক-দেড় বছর সময় চলে যাবে, তখন মানুষ তাদের কাছ থেকে জবাবদিহিতার আশা করবে।

মন্ত্রী এ সময় বলেন, সাধারণ মানুষ মূলত এখনও আমাদের কাছে প্রশ্ন করছে না; তারা অপেক্ষা করছে। এখন তারা সহযোগিতা করছেন এবং কাজটি শুরু করতে চান। তবে, সময় গেলে বেশিক্ষণ লাগে না।

শুক্রবার বিকেলে এই মন্তব্যের পাশাপাশি লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির হল রুমে সদর পৌরসভার লামচরি জামে মসজিদ কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আমরা সবাই আশা করেছিলাম, যে সরকারই থাকুক, আমাদের দাবির প্রতি সম্মান দেখানো হবে। নির্বাচনের এক মাসের মাথায় প্রতিশ্রুতি রক্ষা করে কাজ শুরু করেছি। অনেকেই বলতে পারেন, এটি দীর্ঘদিনের পরিকল্পনা। পরিকল্পনা তো অনেক কিছুতেই থাকে, স্বপ্নগুলোও অনেক। কিন্তু বাস্তবায়নটা কোথায় আটকে আছে সেটাকে সঠিকভাবে বুঝে সেই কাজটাকে দৃশ্যমান করে তুলে আনার চেষ্টা চালাতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরবাসীর প্রতি আন্তরিকতা দেখিয়েছেন।

অধিকন্তু, বিকেলে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মন্ত্রী। চরচামিতা এলাকায় তিনি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউছুফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট আবদুল আহাদ শাকিল, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি এবং রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবির প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর অর্থনৈতিক ক্ষ-মতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


নারীর অর্থনৈতিক ক্ষ-মতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।

এ লক্ষ্যে সরকার নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আজ শুক্রবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সংসারে অর্থের প্রয়োজন সবারই রয়েছে। বিশেষ করে সন্তানরা মায়ের কাছেই বেশি আবদার করে। সেজন্য পরিবারে পুরুষের পাশাপাশি নারীদেরও সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সরকার মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাড়ির আঙিনায় অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চাষাবাদের জন্য সরকারি প্রণোদনারও ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সে কারণে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নির্দিষ্ট বিষয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় তিনি সিলেট সদরের শিক্ষার্থীদের কম্পিউটার, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে একটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের প্রতিশ্রুতি দেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শুষ্ক মৌসুমেও কৃষিজমিতে চাষাবাদ নিশ্চিত করতে খাল খনন কার্যক্রম আরও ত্বরান্বিত করতে হবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে কোনো কৃষিজমি অনাবাদি রাখা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত বিশেষ অতিথির বক্তব্য দেন।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মন্ত্রী নগরীর লাক্কাতুরা চা-বাগানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। পরে বিকেলে তিনি উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:২২ পি.এম


২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা’ বাস্তবায়নের বিষয়ে তিনি জানিয়েছেন যে ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে ৩১ কোটি গুণগত ও মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণ হবে। এছাড়া তিনি উল্লেখ করেন যে, পাঠ্যবইয়ের মধ্যে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে এবং কোনো ধরনের বিকৃতি চলবে না।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, ‘আনন্দময় শিক্ষা শুরু হয়ে গেছে। সিক্স থেকে এইট পর্যন্ত আমরা নতুন বই দেখতে পাচ্ছি। কারিগরি শিক্ষা এবং জীবনমুখী শিক্ষা - এসব বিষয়কে সামনে রেখে নতুন বই লেখা হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারিতে আমরা সারা বাংলাদেশে ৩১ কোটি কোয়ালিটি সম্পন্ন বই বিতরণ করব।’ বইয়ের কনটেন্ট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এর মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে থাকবে। কোনো ইতিহাসকে বিকৃত করা চলবে না। ইতিহাস তার আপন গতিতে চলবে।’

শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলায় একটি নিজস্ব টিম থাকবে। সারা বাংলাদেশে ৫টি বিভাগীয় ও ৬৪টি জেলায় এই খেলা শুরু হবে। তিনি আরও বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও কালচার চর্চা করুক। সিলেবাসে খেলাধুলা ও ফ্যামিলি ভ্যালু ইনক্লুড করা হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার আবু নাছির, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%