১২:১১ পি.এম
বাংলালিংক-এর মূল কোম্পানি ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান।
এই সাক্ষাৎ এ অনুষ্ঠিত হয় সোমবার (২৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।
আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, বৈঠকে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এর ফলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে স্মার্টফোন পৌঁছে দেওয়ার সুযোগ হবে। পাশাপাশি, ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করার জন্যও প্রধানমন্ত্রীর আহ্বান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন