১২:১৭ পি.এম
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান শিগগিরই এ পরিকল্পনার বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনার সময় এই মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, এই সংসদ মজলুমদের সংসদ। সুতরাং আমরা প্রত্যাশা করছি, এখানে এমন কোনো আচরণ করা উচিত নয়, যা মজলুম দেশবাসীকে আহত করে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
সরকারি দলের উচিত বিরোধীদলকে সম্মান করার মানসিকতা রাখা। পাশাপাশি বিরোধীদলেরও উচিত সব সঙ্গত ক্ষেত্রে সরকারি দলকে সহযোগিতা করার মানসিকতা রাখা, বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, অতীতে এই সংসদ ব্যক্তিগত তোষামোদে অভ্যস্ত ছিল। ভবিষ্যতে সংসদ এমনটা হওয়া উচিত নয়। অতীতের সংস্কৃতিকে আমাদের অস্বীকার করতে হবে। এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের ক্ষতি হচ্ছে কিনা তা বিরোধীদলকে লক্ষ্য রাখতে হবে।
দেশ থেকে পাচারকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে বাজেটে খুব একটা দিকনির্দেশনা নেই উল্লেখ করে তিনি বলেন, পাচার করা অর্থ ফেরানো গেলে বাজেটের ঘাটতি থাকবে না। শুধু অর্থই নয়, পাচারকারীকেও ফিরিয়ে নিয়ে আসা এবং বিচার করতে হবে।
বিরোধী দলের নেতা আরও বলেন, আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই খারাপ।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন