ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ মান্দা ঋষিপাড়ায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ সহ একজন গ্রেফতার


নওগাঁ মান্দা ঋষিপাড়ায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ সহ একজন গ্রেফতার

নওগাঁর মান্দা উপজেলার ঋষিপাড়ায় চলমান এক ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে মাটির নিচ থেকে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে এবং এ অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপারের নির্দেশনার ভিত্তিতে মান্দা থানার অফিসার ইনচার্জ এবং এস আই আশীষ কুমার সান্যাল এর নেতৃত্বে ২৪ জুলাই ২৬ খ্রিঃ ১৯.৫০ ঘটিকায় মান্দা থানাধীন ০১ নং ভারশো ইউনিয়নের ভারশো ঋষিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামী স্বপন ঋষি(৩৫), পিতা- শ্রী দুলাল ঋষি, সাং ভারশো ঋষিপাড়া, থানার মান্দা, জেলা নওগাঁ।

অভিযানের সময় পুলিশ সদস্যরা মাটির নিচে বিশেষ কৌশল অবলম্বন করে লুকানো ৮০ লিটার ওয়াস চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার করেন। এসব উপকরণ জব্দ তালিকা অনুযায়ী জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

আরও পড়ুন: রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ পদ শূন্য, চিকিৎসাসেবা ব্যাহত

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ নুনিয়াপট্টিতে ও সুইপার কলোনিতে ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫২ এম


নওগাঁ নুনিয়াপট্টিতে ও সুইপার কলোনিতে ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০

২৪-০৭-২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা শহরের নুনিয়াপট্টির সুইপার কলোনির ভিতর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। সুইপার কলোনিতে অভিযানের সময়, অভিযানিক টীম ছনু বাশফোর পিতা শিপুয়া বাশফোর সাং সুইপার কলোনি থানা জেলা নওগাঁ এর গৃহ তল্লাশি করে।

তল্লাশীকালে গ্রেফতার করা হয় আসামি ১। ছনু বাশফোর (২৬) ২। বৈশাক বাশফোর (৩০) পিতা সীতা বাশফোর সাং সুইপার কলোনি ৩। চান মিয়া (৩০) পিতা মোজাফফর গাজী সাং খাস নওগাঁ ৪। তুহিন (২৮) পিতা বাবু @ বাচ্চু মন্ডল সাং বনানী পাড়া কালি তলা ৫। মিনহাজ @ মিম (২৭) পিতা মৃত নুরুল ইসলাম সাং কালী তলা ৬। নাহিদ সুলতান@ জেমস (৩৫) পিতা নজরুল ইসলাম সাং আরজি নওগাঁ দপ্তরি পাড়া ৭। রায়সুল ইসলাম (২২) পিতা আনিছুর রহমান সাং হাট নওগাঁ ৮। সাকিব (২২) পিতা মৃত শাহিন সাং পাটালি মোড় ৯। শান্ত ইসলাম (২৭) পিতা ফজলুর রহমান সাং পাটালী মোড় শাহি মসজিদ ১০। শাহরিয়া হোসেন সিহাব (২২) পিতা আকরাম হোসেন সর্দার সাং হাট নওগাঁ। তাদের সর্ব দের মাদক (গাজা) ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করার অবস্থায় পাওয়া গেছে।

এসময় গাজা সেবনের সরঞ্জামাদি যেমন গাজা কুচি কুচি করে কাটার জন্য ব্যবহার করা কেচি, গাজা খাওয়ার কাজে ব্যবহৃত কলকে, কাগজের তৈরি পাইপ এবং গ্যাস লাইটার পাওয়া যায়। আসামীদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ছাত্র আন্দোলন রুখতে মদের দোকান বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ এম


ভারতে ছাত্র আন্দোলন রুখতে মদের দোকান বন্ধের নির্দেশ

ছাত্র আন্দোলনের কারণে দিল্লিতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এটি মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষাব্যবস্থার দুর্নীতির প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতে রাজধানী দিল্লির সব মদের দোকান সপ্তাহান্তজুড়ে রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দিল্লির মধ্যাঞ্চলে যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণভাবে দিল্লির মদের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত থেকেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাত ৮টার পর দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় অনেক ক্রেতা হঠাৎ করেই বিড়ম্বনায় পড়তে হয়েছে।

দিল্লি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যন্তর মন্তরের চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি পুলিশ বিশেষ তথ্য ও পরামর্শ দিয়েছে। সেই সুপারিশের ওপর ভিত্তি করে সপ্তাহান্ত শেষ না হওয়া পর্যন্ত সব মদের দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তাদের ধারণা, এই পদক্ষেপে ভিড় এবং বিশৃঙ্খলা কমবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

এদিকে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লি কয়েক দিন ধরে উত্তপ্ত রয়েছে। গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘সংসদ অভিমুখে পদযাত্রা’র সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে, যার ফলে বহু শিক্ষার্থী, আন্দোলনকারী এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

কিন্তু বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত বিচার এবং জাতীয় পরীক্ষা সংস্থার ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করার ঘোষণা দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণের দাবিতে বলেন যে তারা অনড় রয়েছেন। এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা চলমান আন্দোলনের কারণে দিল্লিজুড়ে বজায় রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ এম


মুন্সীগঞ্জে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) গভীর রাতে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জামতলী কোবাত শেখের বাড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

আটক হওয়া মো. সিদ্দিক মোল্লা সিরাজদিখান উপজেলার পশ্চিম কোলা এলকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. ইলিয়াস মোল্লাকে (৫০) প্রতিপক্ষের লোকজন মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতাল ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ২০ জুন রাত ৮টা ৫ মিনিটে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে শনিবার (২৫ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জামতলী কোবাত শেখের বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এবং মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে গ্রেফতার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এর আগে এ হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রধান আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০১ এম


নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করবেন। শুক্রবারের প্রাসঙ্গিক বক্তব্যে তিনি হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে এ তথ্য প্রকাশ করেন।

এই একই নৈশভোজে বক্তৃতা করার সময় ট্রাম্প বিরোধী ডেমোক্র্যাট নেতা ও মার্কিন সিনেটর চাক শুমারকে নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে নেতানিয়াহু ওয়াশিংটনে আসলে আমি শুমারকে একটি সুন্দর ফিলিস্তিনি পোশাক পাঠাব, যাতে সে নেতানিয়াহুকে স্বাগত জানাতে পারে।’

ট্রাম্প এর পর বলেন, ‘আমি আগামীকাল তাকে (চাক শুমারকে) একটি সুন্দর ফিলিস্তিনি পোশাক পাঠাব। যাতে আগামী সপ্তাহে বিবি নেতানিয়াহু শহরে আসলে সে তাকে স্বাগত জানাতে পারে।’ এরপর ট্রাম্প আরও বলেন, ‘সে ফিলিস্তিনি হয়ে গেছে।’ এছাড়াও তিনি বলেন, শরিয়া আইন এখন শুমারের ‘নতুন ভিত্তি’।

ট্রাম্পের এ মন্তব্য নতুন বিতর্কের সুত্রপাত ঘটিয়েছে, কারণ এর আগেও তিনি একাধিকবার চাক শুমারকে ‘ফিলিস্তিনি’ উল্লেখ করেছেন। সে সময় যুক্তরাষ্ট্রের মুসলিম ও ইহুদি অধিকারবিষয়ক বিভিন্ন সংগঠন তার সমালোচনা করেছিল।

অধিকারবিষয়ক সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ট্রাম্প ‘ফিলিস্তিনি’ শব্দটি অপমান ও গালির আকারে ব্যবহার করেন। তাদের মতে, এ ধরনের মন্তব্য ফিলিস্তিনিদের প্রতি অসম্মানজনক এবং বিভাজনমূলক।

এদিকে, নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি সোমবার ওয়াশিংটন সফরে যাবেন। সফরের দ্বিতীয় দিন, মঙ্গলবার, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। নেতানিয়াহুর অফিস এটিও জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহামের শেষকৃত্যেও অংশ নেবেন। ট্রাম্প এবং নেতানিয়াহুর বৈঠক এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পাঁচ মাসে পৌঁছেছে। এ প্রেক্ষাপটে দুই নেতার বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইস্যুগুলোর ওপর গুরুত্ব দেওয়া হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%