ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে


সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে

সৌদি আরব কর্তৃপক্ষের দ্বারা রেসিডেন্সি, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের মধ্যে ৯ হাজার ৯৯২ জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর গালফ নিউজ।

গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানের ফলে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। সাত দিনের এই অভিযানে মোট ১১ হাজার ৮১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ হাজার ৭৯৩ জন আকামা বা আবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে, ৩ হাজার ৩০৭ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে এবং ২ হাজার ৭১৯ জন শ্রম আইন অমান্যের জন্য গ্রেপ্তার হয়েছেন।

মন্ত্রণালয় জানায়, ভ্রমণ নথি সংগ্রহের উদ্দেশ্যে ১৯ হাজার ৮৯৩ জনকে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া, ৪ হাজার ৯১ জন দেশত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করছেন।

আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

এছাড়া, আইন লঙ্ঘনের অভিযোগে বর্তমানে ৩২ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই সংখ্যার মধ্যে ২৯ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ২ হাজার ২০৫ জন নারী অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনী ১ হাজার ৩৮২ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৮ শতাংশ ইয়েমেনের এবং অবশিষ্ট ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে, দেশ থেকে অবৈধভাবে পালানোর চেষ্টা করার সময় আরো ৩২ জন ধরা পড়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষের মোটরসাইকেলে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষের মোটরসাইকেলে আগুন

পাবনার আতাইকুলা কাছারপুর দাখিল মাদরাসার অধ্যক্ষ হুজ্জাতুল্লাহর মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই ঘটনা ঘটে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে।

রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা মাদরাসা চত্বরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। আগুনের ফলে মোটরসাইকেলটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

অভিযোগ রয়েছে যে, মাদরাসার অধ্যক্ষ হুজ্জাতুল্লাহর কাছে একাধিকবার অভিযুক্ত শিক্ষক নাজমুল হক রিচার্ডের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা দাবি করেছেন যে, অভিযুক্ত শিক্ষক নাজমুল হক রিচার্ডের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। কিন্তু অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তারা অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযুক্ত শিক্ষক নাজমুল হক রিচার্ড পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদরাসার অধ্যক্ষ হুজ্জাতুল্লাহ বলেন, "অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।"

আতাইকুলা থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, "এখনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে হিংস্র কুকুরের তাণ্ডব: বাঁধা দিতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

​জেলা প্রতিনিধি:মিজানুরমিজানুর রহমান প্যাদা

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


পটুয়াখালীতে হিংস্র কুকুরের তাণ্ডব: বাঁধা দিতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

পটুয়াখালী জেলার ১নং পাঙ্গাশিয়া ইউনিয়নের চান্দুখালি গ্রামে একটি হিংস্র কুকুরের কামড়ে অন্তত ৭ থেকে ৮ জন স্থানীয় বাসিন্দা মারাত্মকভাবে আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, এলাকার বাসিন্দা মুজাহার খানের পোষা কুকুরটি দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এবং পথচারীদের ওপর আক্রমণ চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুকুরের অব্যাহত আক্রমণে পথচারী ও এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কোমলমতি শিশুদের রাস্তাঘাটে চলাচল নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিভাবকরা। গ্রামবাসী একাধিকবার কুকুরের মালিক মুজাহার খানকে কুকুরটি শিকল দিয়ে বেঁধে রাখার আকুল আবেদন জানালেও তিনি বিষয়টিকে সম্পূর্ণ উপেক্ষা করে আসছেন।
সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি:
বিষয়টি নিয়ে সরেজমিনে অনুসন্ধান ও সংবাদ প্রকাশের উদ্যোগ নিলে বাধার মুখে পড়েন স্থানীয় এক সংবাদকর্মী। তথ্য সংগ্রহের সময় পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও অটোচালক আলমগীর মাঝি ওই সংবাদকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এ নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ:
পটুয়াখালীর চান্দুখালি গ্রামের সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা হিংস্র কুকুরের আক্রমণ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং হুমকি প্রদানকারী অটোচালক আলমগীর মাঝির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের আশু জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করলেন গোপন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করলেন গোপন তথ্য

ভারতীয় নৌবাহিনীর এক সদস্য পাকিস্তানি এক নারী গোয়েন্দার প্রেমে পড়ে বাহিনীটির ‘গোপন তথ্য’ ফাঁস করে দিয়েছেন। এ ঘটনায় পুলিশ ভারতীয় ওই নৌসেনাকে আটক করেছে।

রোববার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের নৌ প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস অগ্রণী থেকে অন্ধপ্রদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রদীপ মুখার্জিকে গ্রেপ্তার করে। তিনি ওই প্রশিক্ষণ কেন্দ্রে এক সপ্তাহ আগে গিয়েছিলেন।

গ্রেপ্তার হওয়া সেনার নাম প্রদীপ মুখার্জি। ৩১ বছর বয়সী প্রদীপ পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগদান করেন।

টাইমস অব ইন্ডিয়ার একটি পৃথক প্রতিবেদনে জানা যায়, প্রদীপ বিশাখাপত্তমভিত্তিক ইস্টার্ন নেভাল কমান্ডে একজন নাবিক হিসেবে কর্মরত ছিলেন।

সূত্রের তথ্য অনুযায়ী, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন ওই পাকিস্তানি নারী গোয়েন্দা। এরপর তাদের মধ্যে ধীরে ধীরে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। প্রেমের অভিনয় করে বিশ্বাস অর্জনের পর, প্রদীপের কাছ থেকে বিশাখাপত্তম নৌঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর তথ্য, নৌবহর চলাচলের তথ্য এবং অন্যান্য তথ্য হাতিয়ে নেয় ওই পাকিস্তানি নারী।

প্রদীপের কাছ থেকে ওই নারী গোয়েন্দা কতটা তথ্য সংগ্রহ করেছে, তা জানার জন্য তার বিরুদ্ধে তদন্ত চলছে। এছাড়া, তাকে ওই নারী কোনো ধরনের অর্থ দিয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

বাংলাদেশ পুলিশের ৭২ জন নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদরদপ্তর তাদের নির্দেশ দিয়েছে যে, প্রশিক্ষণ শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

শনিবার (৩ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-৩ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়নের তথ্য প্রকাশ করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের নামের পাশে উল্লিখিত পদে বা স্থানে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নথি অনুযায়ী, কর্মকর্তাদের সবাই বর্তমানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বাস্তব প্রশিক্ষণকালীন কর্মস্থলে ছিলেন। প্রশিক্ষণ শেষে তাদের দেশের বিভিন্ন জেলা ও পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এম এম তারিক-উল্লাহকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জামাল হোসেনকে সহকারী পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রাইসুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শাওন রেজাকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শাহেদুল ইসলামকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।

এছাড়া শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোকছেদুল মমিনকে সহকারী পুলিশ সুপার, সিআইডি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আশিকুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আশীষ কুমার বিশ্বাসকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রিয়াজ খানকে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান আমজাদকে সহকারী পুলিশ কমিশনার, কেএমপি, খুলনায় পদায়ন করা হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হাসিবুল হাসান শিপনকে সহকারী পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদকে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু রায়হানকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তানভীর আহমেদকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোতাইনুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আশিককে সহকারী পুলিশ সুপার, এপিবিএন; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল সাদমানকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আসাদ আহমেদ রনিকে সহকারী পুলিশ সুপার, এসআরবি এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মনজুরুল আলমকে সহকারী পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়, রংপুরে পদায়ন করা হয়েছে।

পরবর্তী তালিকায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ সালমান আশিককে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মায়িশা ফান্নানাকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বাপী কুমার দাশকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সরকার ফরহাদ আহমেদকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলামকে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে সহকারী পুলিশ সুপার, এসআরবি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাব্বির হোসেনকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলামকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলামকে সহকারী পুলিশ সুপার, এসআরবিতে পদায়ন করা হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়ামকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিমন বিশ্বাসকে সহকারী পুলিশ সুপার, এসআরবি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. এ বি সিদ্দিককে সহকারী পুলিশ সুপার, এসআরবি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রিদওয়ান-উল-ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাব্বির হোসেনকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুরে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সুমন চন্দ্র ক্ষত্রিয়কে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাব্বির আহমেদকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদেরকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নাভিদ তাসনিমকে সহকারী পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মিয়াজী আলিফ ইমরানকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিটে পদায়ন করা হয়েছে।

তৃতীয় অংশে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন রনিকে সহকারী পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এহসানুল করিমকে সহকারী পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মাহমুদ খানকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জুবায়ের আহমেদকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তাহমিনা বেগমকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা করা হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মাকসুদুল হাসানকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তানভীর আহমেদকে সহকারী পুলিশ সুপার, সিআইডি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মইনুল হোসেন মন্ত্রীকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নাজমুল সাদাতকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সজীব মিয়াকে সহকারী পুলিশ কমিশনার, কেএমপি, খুলনায় পদায়ন করা হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নির্জন সরকারকে সহকারী পুলিশ সুপার, এসআরবি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন হাওলাদারকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাইফুল হককে সহকারী পুলিশ সুপার, এসআরবি এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. লতিফুল হাসান বাঁধনকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিটে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মোহসিন আহমেদকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ফাহিম ফয়সালকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রশান্ত ঘোষকে সহকারী পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আরাফাত হোসেনকে সহকারী পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আহমেদ সাদমান সাকিবকে সহকারী পুলিশ সুপার, এসআরবিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেষ অংশে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তানজিনা সুলতানাকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোছাইন সুমনকে সহকারী পুলিশ সুপার, পিবিআই; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রনি হাওলাদারকে সহকারী পুলিশ সুপার, এসআরবি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পূজা রানী দাসকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ওয়ারুখ ইয়াজদানীকে সহকারী পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়, রাজশাহীতে পদায়ন করা হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. হাদিউল ইসলামকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার নন্দীকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. শাহিন আলম শাওনকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ফারহান হায়দারকে সহকারী পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়, ঢাকা এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রকৃতি ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুরে পদায়ন করা হয়েছে।

সবশেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রূপম দেবনাথকে সহকারী পুলিশ সুপার, পিবিআই; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ত্রয়ী চাকমাকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উল্লিখিত সহকারী পুলিশ সুপাররা সংশ্লিষ্ট জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%