প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার আতাইকুলা কাছারপুর দাখিল মাদরাসার অধ্যক্ষ হুজ্জাতুল্লাহর মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই ঘটনা ঘটে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে।
রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা মাদরাসা চত্বরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। আগুনের ফলে মোটরসাইকেলটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।
অভিযোগ রয়েছে যে, মাদরাসার অধ্যক্ষ হুজ্জাতুল্লাহর কাছে একাধিকবার অভিযুক্ত শিক্ষক নাজমুল হক রিচার্ডের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা দাবি করেছেন যে, অভিযুক্ত শিক্ষক নাজমুল হক রিচার্ডের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। কিন্তু অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তারা অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযুক্ত শিক্ষক নাজমুল হক রিচার্ড পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদরাসার অধ্যক্ষ হুজ্জাতুল্লাহ বলেন, "অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।"
আতাইকুলা থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, "এখনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন