প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালী জেলার ১নং পাঙ্গাশিয়া ইউনিয়নের চান্দুখালি গ্রামে একটি হিংস্র কুকুরের কামড়ে অন্তত ৭ থেকে ৮ জন স্থানীয় বাসিন্দা মারাত্মকভাবে আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, এলাকার বাসিন্দা মুজাহার খানের পোষা কুকুরটি দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এবং পথচারীদের ওপর আক্রমণ চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুকুরের অব্যাহত আক্রমণে পথচারী ও এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কোমলমতি শিশুদের রাস্তাঘাটে চলাচল নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিভাবকরা। গ্রামবাসী একাধিকবার কুকুরের মালিক মুজাহার খানকে কুকুরটি শিকল দিয়ে বেঁধে রাখার আকুল আবেদন জানালেও তিনি বিষয়টিকে সম্পূর্ণ উপেক্ষা করে আসছেন।
সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি:
বিষয়টি নিয়ে সরেজমিনে অনুসন্ধান ও সংবাদ প্রকাশের উদ্যোগ নিলে বাধার মুখে পড়েন স্থানীয় এক সংবাদকর্মী। তথ্য সংগ্রহের সময় পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও অটোচালক আলমগীর মাঝি ওই সংবাদকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এ নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ:
পটুয়াখালীর চান্দুখালি গ্রামের সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা হিংস্র কুকুরের আক্রমণ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং হুমকি প্রদানকারী অটোচালক আলমগীর মাঝির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের আশু জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন