ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতের ঘটনায় জামায়াতের শোক


কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতের ঘটনায় জামায়াতের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজারের ‘টুপটুপ রিসোর্টে’ ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে পর্যটকদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে। শনিবার, দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতির মাধ্যমে এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী সাতজনের মৃত্যু ঘটেছে এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, "আমি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত।"

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, কক্সবাজারের উখিয়ার এই ঘটনার নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছেন। তিনি মহান আল্লাহর কাছে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় উৎসবে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ: খোকন তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


ধর্মীয় উৎসবে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ: খোকন তালুকদার

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়েছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেছেন, ধর্ম যার যার, তবে উৎসব সবার। শারদীয় উৎসবে কেউ পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা সজাগ রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় খোকন তালুকদার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কারে অংশ নেন। নিজ হাতে হাসপাতালের বিভিন্ন স্থান ও টয়লেট পরিষ্কার করেন তিনি। পরে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

খোকন তালুকদার বলেন, “আমরা নিজেদের ঘরবাড়ি যেভাবে পরিষ্কার রাখি, সরকারি স্থাপনা ও হাসপাতালকেও নিজেদের সম্পদ মনে করে সেভাবে পরিষ্কার রাখতে হবে। হাসপাতালের যে জনবল রয়েছে, তা দিয়ে পুরো হাসপাতাল পরিষ্কার রাখা সম্ভব নয়। তাই নিজেদের উদ্যোগেও এসব স্থান পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে।”

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, “আমি মনে করি, সমাজের প্রত্যেকটি মানুষ শারদীয় উৎসবে আনন্দের সঙ্গে অংশ নেবেন। ধর্ম যার যার থাকতে পারে, কিন্তু এই শারদীয় উৎসবে আঘাত আসবে—এমন মানসিকতা মাদারীপুর-৩ আসনের মানুষের নেই। কেউ পরিকল্পিতভাবে কোনো ঘটনা ঘটিয়ে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করলে, সে বিষয়ে প্রশাসন ও আমরা দলীয় নেতাকর্মীরা সজাগ রয়েছি।”

হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান শেষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে হাসপাতালসংলগ্ন রাজদি খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ভেকু দিয়ে খালের ময়লা-আবর্জনা অপসারণের কার্যক্রম চালানো হয়। খালটি দখলমুক্ত ও পরিষ্কার রাখার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবির জনসংযোগ উপপরিচালক বাপাজস'র সাধারণ সম্পাদক নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

মাভাবিপ্রবি প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


মাভাবিপ্রবির জনসংযোগ উপপরিচালক বাপাজস

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী) বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন সুমন সভাপতি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সভা শেষে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সাংবাদিকতা, প্রকাশনা, শিক্ষকতা ও প্রাতিষ্ঠানিক জনসংযোগ কার্যক্রমে দীর্ঘ ৩৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সামছুল আলম শিবলী ২০০৫ সালের ১৭ অক্টোবর মাভাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি প্রায় ১৭ বছর সাংবাদিকতা, তিন বছর প্রকাশনা সম্পাদনা এবং ছয় বছর শিক্ষকতায় যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি সহকারী পরিচালক ও উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপপরিচালক পদে কর্মরত রয়েছেন।
সামছুল আলম শিবলীর সাংবাদিকতা জীবনের সূচনা ছাত্রাবস্থায়। ১৯৮৮ সালে নবম শ্রেণিতে অধ্যয়নকালে জাতীয় দৈনিক ইনকিলাব-এর সম্পাদকীয় পাতার চিঠিপত্র কলামে লেখালেখির মাধ্যমে তাঁর সাংবাদিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। পরবর্তী সময়ে দৈনিক জনতা, দৈনিক মুক্তকণ্ঠসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেন। গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেছেন। তিনি গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে ৭ বছর সাংবাদিকতা করেছেন এবং সাংবাদিক সমিতির নেতৃত্ব দিয়েছেন।
শিক্ষাজীবন ও পেশাগত দক্ষতা উন্নয়নেও তাঁর রয়েছে ধারাবাহিক অগ্রযাত্রা। তিনি ধর্মতত্ত্বে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি আইন বিষয়ে স্নাতক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দ্বিতীয় স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন শেষে সম্প্রতি চূড়ান্ত ফলাফলে দুইটি সেমিস্টারে প্রথম শ্রেণিতে প্রথম এবং দুইটি সেমিস্টারে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। সাংবাদিকদের সম্পর্কে গণমানুষের ভাবনা শিরোনামে তার গবেষণাও রয়েছে। এ ছাড়া সাংবাদিকতা, গণমাধ্যম, জনসংযোগ ও তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ২৫টির বেশি প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট ছিলেন , বাংলাদেশ জনসংযোগ সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এবার সংগঠনটির নেতৃত্বে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামছুল আলম শিবলী বলেন, “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘ কর্মযাত্রা আমার জীবনের এক অনন্য অধ্যায়। জনসংযোগবিদ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে উপলব্ধি করেছি, জনসংযোগ কেবল সংবাদ প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আস্থা, সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন। নতুন দায়িত্বে বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার করে তোলা এবং সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করতে চাই।”
উল্লেখ্য, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ দপ্তরে কর্মরত কর্মকর্তাদের পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২০২০ সালে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) যাত্রা শুরু করে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিএমইউজের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিএমইউজের মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), ফেনী জেলা কমিটি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় ফেনী প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিএমইউজে, ফেনী জেলা কমিটির সভাপতি মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ সাংবাদিক নেতারা বক্তব্য দেন।

এ সময় বক্তব্য রাখেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মনির হোসেন, বিএমইউজে ফেনী জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান পলাশ, সহদপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, সিনিয়র সদস্য আলাউদ্দিন সবুজ, আমির হোসেন তানভীর, প্রচার সম্পাদক আরাফাত হোসেন এবং সদস্য এসএইচ খোকনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে নেত্রকোনার কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ নিহত হন। তিনি একটি বেসরকারি আইপি টিভিতে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতেন। তাঁর বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

মানববন্ধন থেকে বিএমইউজে নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত সব দুর্বৃত্ত ও মূল পরিকল্পনাকারীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং মফস্বলসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিকদের পক্ষ থেকে সারাদেশে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন থেকে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলার ফলে অন্তত আটজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। হামলার ফলে দুটি শপিং সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) সংঘটিত ওই হামলায় ইউক্রেনের অন্তত নয়টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্বাঞ্চলীয় শহর খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, হামলার ফলে তিনটি জেলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ১২ জন।

দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্কে দুজন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন।

পোল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলের গভর্নর রোমান রোমানিউক জানিয়েছেন, একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিয়েভ থেকে পোল্যান্ডমুখী কোভেল শহরে একটি কাস্টমস টার্মিনালে ড্রোনের আঘাতে অন্তত ১০টি ট্রাকে আগুন ধরে যায়।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দ্র কোভাল জানিয়েছেন, রিভনে ড্রোন হামলায় একটি বড় শপিং সেন্টারসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার হামলার পর শুক্রবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখের বেশি মানুষের কাছে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

তিনি আরও জানান, ভোলিন অঞ্চলে প্রায় ৩ লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল; এর মধ্যে অন্তত ১ লাখ পরিবারের কাছে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%