ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ভান্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে ২১ হাজার টাকা জরিমানা


ভান্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে ২১ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের ভান্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ভিন্ন অপরাধে তিন ব্যক্তিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় ভান্ডারিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভান্ডারিয়া পৌর প্রশাসক হাসিবুল হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ও জনস্বার্থে ভান্ডারিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে নিম্নলিখিত অপরাধে জরিমানা করা হয়।

দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ফুটপাত দখল এবং সিলিন্ডার গ্যাস বিক্রির বৈধ লাইসেন্স না থাকার অপরাধে ফল ব্যবসায়ী আরিফ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ৮৪ শতাংশ জমি দান করেও প্রতিষ্ঠাতার স্বীকৃতি মেলেনি, নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে তদন্তের দাবি

এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে নিজাম সরদার নামের এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪ ধারা মোতাবেক ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে রাস্তায় মাছের নোংরা পানি ফেলে পরিবেশ দূষণ ও জনগণের দুর্ভোগ সৃষ্টির অপরাধে জিহাদ সরদার নামের এক ব্যক্তিকে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৮ ধারার চতুর্থ তফসিলের ১০ নম্বর অনুচ্ছেদের ১০৯ নং ধারা মোতাবেক ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাসিবুল হোসেন জানান যে, জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে ব্যবসা-বাণিজ্য ও যানবাহন পরিচালনার আহ্বান জানান তিনি।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: চসিক মেয়র

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিদ্যুৎ বিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিদ্যুৎ বিল

দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে নতুন মাত্রা আসছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২-এ ২.৪৯ মেগাওয়াট পিক (এমডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন আধুনিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু হওয়ার ফলে বর্তমান সময়ে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। এ কারণে সরকারি ব্যয়ও হ্রাস পাচ্ছে।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লিখিত হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, সোলার সিস্টেমটি উৎপাদিত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত রয়েছে। দিনের বেলায় উৎপাদিত বিদ্যুৎ সার্ভিস এরিয়ার নিজস্ব চাহিদা পূরণের জন্য ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে, এবং রাত বা মেঘলা দিনের বিদ্যুতের সঙ্গে এর সমন্বয় সঠিকভাবে করা হচ্ছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এক বিবৃতিতে বলেন, 'পদ্মা সেতুর মতো জাতীয় স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির সফল প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল বিদ্যুৎ ব্যয় কমাচ্ছে না, বরং পরিবেশ সংরক্ষণে এবং কার্বন নিঃসরণ হ্রাসেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের গ্রিন এনার্জি রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে সেতু কর্তৃপক্ষ অগ্রণী ভূমিকা পালন করে যাবে।'

তিনি আরও বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে এবং পদ্মা সেতুর এ উদ্যোগ সেই প্রচেষ্টারই একটি অংশ।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সার্ভিস এরিয়া-২-এ সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে চলতি জুন মাসে কোনো বিদ্যুৎ বিল আসেনি। তবে, ডিমান্ড চার্জ বাবদ ৭৫ হাজার ৭১৪ টাকা পরিশোধ করতে হয়েছে। আগের মাস মে মাসে ওই এলাকার বিদ্যুৎ বিল ছিল ৫ লাখ ২১ হাজার ৬৪ টাকা।

এছাড়া, মে মাসে সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে ৫৪ হাজার কিলোওয়াট-ঘণ্টা (ইউনিট) বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। একসঙ্গে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে ৩৪ হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে। ফলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নেট সাশ্রয় হয়েছে ২০ হাজার ইউনিট বিদ্যুৎ।

বর্তমানে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ ও ৩-এ মোট ৬ দশমিক ০৩ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। এর মধ্যে সার্ভিস এরিয়া-২-এ নেট মিটারিং কার্যক্রম চালু রয়েছে এবং সার্ভিস এরিয়া-১ ও ৩-এ একই কার্যক্রম বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন বুধবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


সংসদের অধিবেশন বুধবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল, ১০ জুন, বুধবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনের ৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯৭ কোটি ৯১ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


জুনের ৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯৭ কোটি ৯১ লাখ ডলার

চলতি মাসের প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৭ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।

এই হিসাবে দেখা যায় যে, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, চলতি জুন মাসের প্রথম ৮ দিনে দেশের রেমিট্যান্স এসেছে ৯৭ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার।

গত বছরের একই সময়ে পাঠানো হয়েছিল ৯০ কোটি ৭২ লাখ ডলার। অর্থাৎ, বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৭৩ কোটি ৫৮ লাখ ৯০ হাজার ডলার।

এবং বছরের তুলনায় এটি বেড়েছে ১৮ দশমিক ৭৩ শতাংশ।

এর আগে গত মে মাসে দেশের রেমিট্যান্স এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

এটি দেশের ইতিহাসের কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এটি দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

গত ডিসেম্বরে দেশে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বাধিক প্রবাসী আয়ের রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে : চসিক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও খেলাধুলাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নগরজুড়ে খেলার মাঠ, পার্ক ও শিক্ষা অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠের অভাব রয়েছে, সেগুলোর জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেওয়ানহাট কলেজের শিক্ষার্থীদের জন্য রেলের একটি মাঠ সংস্কার করে আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে নগরীর বিভিন্ন এলাকায় মাঠ, পার্ক, ওয়াকওয়ে ও ফ্লাডলাইট স্থাপনের কাজ বর্তমানে চলমান রয়েছে। কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সুতরাং পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও আবর্জনা না ফেলে নগরকে পরিচ্ছন্ন রাখতে হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মাদ খান, নারী নেত্রী ফাতেমা বাদশা। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডির সদস্য ও অন্যান্য সুধীজনরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%