প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে নতুন মাত্রা আসছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২-এ ২.৪৯ মেগাওয়াট পিক (এমডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন আধুনিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু হওয়ার ফলে বর্তমান সময়ে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। এ কারণে সরকারি ব্যয়ও হ্রাস পাচ্ছে।
মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লিখিত হয়েছে।
সেতু কর্তৃপক্ষ জানায়, সোলার সিস্টেমটি উৎপাদিত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত রয়েছে। দিনের বেলায় উৎপাদিত বিদ্যুৎ সার্ভিস এরিয়ার নিজস্ব চাহিদা পূরণের জন্য ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে, এবং রাত বা মেঘলা দিনের বিদ্যুতের সঙ্গে এর সমন্বয় সঠিকভাবে করা হচ্ছে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এক বিবৃতিতে বলেন, 'পদ্মা সেতুর মতো জাতীয় স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির সফল প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল বিদ্যুৎ ব্যয় কমাচ্ছে না, বরং পরিবেশ সংরক্ষণে এবং কার্বন নিঃসরণ হ্রাসেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের গ্রিন এনার্জি রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে সেতু কর্তৃপক্ষ অগ্রণী ভূমিকা পালন করে যাবে।'
তিনি আরও বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে এবং পদ্মা সেতুর এ উদ্যোগ সেই প্রচেষ্টারই একটি অংশ।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সার্ভিস এরিয়া-২-এ সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে চলতি জুন মাসে কোনো বিদ্যুৎ বিল আসেনি। তবে, ডিমান্ড চার্জ বাবদ ৭৫ হাজার ৭১৪ টাকা পরিশোধ করতে হয়েছে। আগের মাস মে মাসে ওই এলাকার বিদ্যুৎ বিল ছিল ৫ লাখ ২১ হাজার ৬৪ টাকা।
এছাড়া, মে মাসে সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে ৫৪ হাজার কিলোওয়াট-ঘণ্টা (ইউনিট) বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। একসঙ্গে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে ৩৪ হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে। ফলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নেট সাশ্রয় হয়েছে ২০ হাজার ইউনিট বিদ্যুৎ।
বর্তমানে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ ও ৩-এ মোট ৬ দশমিক ০৩ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। এর মধ্যে সার্ভিস এরিয়া-২-এ নেট মিটারিং কার্যক্রম চালু রয়েছে এবং সার্ভিস এরিয়া-১ ও ৩-এ একই কার্যক্রম বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন