০৯:২৫ পি.এম
ঝালকাঠির কাঁঠালিয়ায় ইলিশ সম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। আজ ১৪ অক্টোবর ২০২৬ দিনব্যাপী পরিচালিত এই অভিযানে প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল-এর উপস্থিতিতে উদ্ধারকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন সুরক্ষা ও অভয়াশ্রম রক্ষায় ঝালকাঠির নদীগুলোতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে নদীপথের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
জাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি অভিযানকালে উদ্ধার হওয়া প্রায় ১২ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল জানান, "ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ ও জাটকা রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং ইলিশের প্রজনন নিরাপদ রাখতে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার
অভিযান পরিচালনাকালে স্থানীয় মৎস্য দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন