০২:৫৬ এম
নারী ও পুরুষের মধ্যে আকর্ষণ একটি স্বাভাবিক বিষয়। বৈধ ভালোবাসায় সিক্ত হওয়ার জন্য বিয়েকে হালাল মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দেনমোহর। এটি স্ত্রীর অধিকার এবং ইসলামের বিধান অনুযায়ী স্বামীর জন্য এটি পরিশোধ করা আবশ্যক। দেনমোহর কেবল একটি সংখ্যা নয়; বরং এটি স্বামীর জন্য ওয়াজিব।
ইসলামে দেনমোহরের মূল উদ্দেশ্য হলো নারীর সম্মান ও মর্যাদা প্রদান করা। যখন কোনো পুরুষ তার স্ত্রীকে ঘরে নিয়ে আসবে, তখন তাকে মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হবে। তাকে এমন কিছু উপহার দিতে হবে যা তার মর্যাদা বৃদ্ধি করে। বর্তমান সময়ে দেনমোহরকে উচ্চ মূল্যের হিসেবে ধরা হয়, যার পরিশোধের ইচ্ছা অনেকের থাকে না।
ইসলামে মানুষের সব চাহিদার সুষ্ঠু সমাধান রয়েছে। মহান আল্লাহ নারী ও পুরুষের চরিত্রকে পবিত্র ও নিষ্কলুষ রাখতে বিয়ের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,
আরও পড়ুন: আহমেদ আত-তাইয়েব ২০২৬ সালে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ষষ্ঠ
فَانۡکِحُوۡا مَا طَابَ لَکُمۡ مِّنَ النِّسَآءِ مَثۡنٰی وَ ثُلٰثَ وَ رُبٰعَ ۚ فَاِنۡ خِفۡتُمۡ اَلَّا تَعۡدِلُوۡا فَوَاحِدَۃً তোমরা বিয়ে করো তোমাদের পছন্দের নারীদের থেকে দুজন অথবা তিনজন অথবা চারজন; কিন্তু যদি আশঙ্কা করো যে, তোমরা ভারসাম্যপূর্ণ আচরণ করতে পারবে না, তাহলে মাত্র একজন। (সুরা নিসা, আয়াত: ৩)
দেনমোহর সম্পূর্ণরূপে নারীর অধিকার। এই অধিকার খর্ব করা যাবে না। মহান আল্লাহ বলেন,
وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَ لَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো। যদি তোমরা তাদের দেনমোহর দাও বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা. আয়াত : ৫)
আরও পড়ুন: ফুলবাড়ীর মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন