ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

লংগদুতে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের উদ্বোধন, প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


লংগদুতে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের উদ্বোধন, প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটির লংগদুতে 'উপজেলা সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম' (FDMS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে উপজেলার সকল সার ডিলার এবং খুচরা বিক্রেতাদের জন্য একটি মতবিনিময় সভা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (২ নভেম্বর) লংগদু উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।

আরও পড়ুন: বিমান বাহিনীর সহায়তায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফলভাবে সম্পন্ন

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ এবং লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া।

সভায় প্রধান অতিথি ইউএনও জাহাঙ্গীর হোসাইন আনুষ্ঠানিকভাবে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম (FDMS)-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনের পর সার ডিলার ও খুচরা বিক্রেতাদের জন্য ডিজিটাল পদ্ধতির ব্যবহারবিধি, স্বচ্ছতার সঙ্গে সার বিতরণ প্রক্রিয়া এবং ডিলারশিপ ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরা হয়, পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মতবিনিময় সভায় উপজেলার সব পর্যায়ের সার ডিলার ও খুচরা বিক্রেতারা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: কেশবপুরে আমন ক্ষেতে ভাইরাসের আক্রমণ, ফলন বিপর্যয়ের আশঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন দেশীয় অস্ত্রসহ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন দেশীয় অস্ত্রসহ আটক

চাঁদপুর, ২ নভেম্বর, ২০২৬ : মতলব উত্তর উপজেলার ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুইজন ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বিকেলে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

গতকাল রোববার রাতের দিকে উপজেলার গাজীর গাছখলা গ্রামে সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়েছিল।

আটককৃতদের মধ্যে রয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মৃত ছামির হোসেনের ছেলে মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের শাহ জাহানের ছেলে মো. সোহেল (২৮)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাদের হাতেনাতে আটক করে।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা তিনটি কাঠের বাটযুক্ত রামদা, একটি তালা কাটার যন্ত্র, চারটি রড এবং চারটি কালো কাপড়ের মুখোশ।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বাসসকে জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে মোটরসাইকেল সংঘর্ষে ২০ বছর বয়সী তরুণ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


পঞ্চগড়ে মোটরসাইকেল সংঘর্ষে ২০ বছর বয়সী তরুণ নিহত

পঞ্চগড়ে দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২০ বছর বয়সী ইয়ানুরের মৃত্যু ঘটেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

দুর্ঘটনাটি সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় সংঘটিত হয়।

নিহত ইয়ানুর পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর পুত্র। আহতদের মধ্যে রয়েছেন বোদা উপজেলার সাতখামার এলাকার সাজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ানুর ও তার ফুফাতো ভাই সাব্বির মোটরসাইকেলে করে দেবীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। অপরদিকে, জীবন ও সাজ্জাদ আরেকটি মোটরসাইকেল নিয়ে দেবীগঞ্জ থেকে বসুনিয়ার হাটের দিকে রওনা হন। উভয় মোটরসাইকেল যখন ধরধরা পুল এলাকায় পৌঁছায়, তখন তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, তাদের অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুরে রেফার করেন। রংপুরে নিয়ে যাওয়ার পথে ইয়ানুরের মৃত্যু ঘটে।

দুর্ঘটনার বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে রংপুরে রেফার করা হয়েছিল। পথে ইয়ানুর নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনার পর থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে উল্লাস করছেন সোনার বাংলার শিক্ষকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে উল্লাস করছেন সোনার বাংলার শিক্ষকরা

ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে তারা বিদ্যালয়ের নির্মাণসামগ্রী কয়েক লাখ টাকার নামমাত্র দামে বিক্রি করেছেন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের অব্যবহৃত ইটের খোয়া ও রড প্রকাশ্য নিলাম ছাড়াই মাত্র ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। অথচ এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ছিল ৫ থেকে ৬ লাখ টাকা। অভিযোগ করা হচ্ছে, বিক্রির অর্থ দিয়ে শিক্ষকদের আনন্দভ্রমণের আয়োজন করা হয়েছে।

গোপনে বিক্রি করা এই অনিয়মের খবর প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের নির্মাণকাজে ব্যবহৃত ইটের খোয়া ও রড বিক্রির ক্ষেত্রে কোনো স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং পরিচালনা কমিটির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির যথাযথ সিদ্ধান্ত ছাড়াই গোপনে মালামাল বিক্রি করা হয়েছে। এমনকি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিকের কাছে এসব মালামাল বিক্রি করা হয়েছে। পরে সাত গাড়ি ইটের খোয়া ও রড তার শ্বশুরবাড়িতে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা কালাম খান বলেন, "বিদ্যালয়ে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মালামাল ছিল। এত মূল্যবান সম্পদ কীভাবে শিক্ষকরা নিজেরাই বিক্রি করলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।" তিনি দাবি করেন, পরিচালনা কমিটির রেজুলেশন এবং প্রকাশ্য নিলামের মাধ্যমে এসব মালামাল বিক্রি করা উচিত ছিল।

মালামাল পরিবহনে নিয়োজিত চালক জানান, তিনি সাত গাড়ি ইটের খোয়া ও কিছু রড মল্লিক মাস্টারের শ্বশুর বাড়িতে নিয়ে গেছেন। মালামালগুলো শ্রীপুরের মুলাইদ এলাকায় নেওয়া হয়। বিদ্যালয়ের এক সাবেক শিক্ষক জানান, বিদ্যালয়ের মালামাল চুরি করে বিক্রি করা হয়েছে বলে তিনি শুনেছেন। বিষয়টি জানতে প্রধান শিক্ষক নুরুল ইসলাম মানিককে ফোন করলে তিনি জানান, রেজুলেশনের মাধ্যমে মালামাল বিক্রি করা হয়েছে।

আবুল কালাম খান জানান, "যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে চুপেচাপে স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মানিক, সিনিয়র শিক্ষক সুলতান ও সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিকের যোগসাজশে বিনা দরপত্র বা উন্মুক্ত ডাক ছাড়াই এসব মালামাল বিক্রি করা হয়েছে।" তিনি অভিযোগ করেন, মুজাহিদুল ইসলাম মল্লিক বিএনপির প্রভাব খাটিয়ে স্কুলে নিজের আধিপত্য দেখায়।

এদিকে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, তারা মসজিদের কাজে ব্যবহারের জন্য বিদ্যালয়ের এসব মালামাল কিনতে চেয়েছিলেন। কিন্তু তাদের কিছু না জানিয়েই শিক্ষকরা মালামাল বিক্রি করে দিয়েছেন। এ ঘটনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনিও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মালামাল ক্রেতা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিক বলেন, "সর্বোচ্চ মূল্য দিয়েই তিনি মালামাল কিনেছেন।" তিনি দাবি করেন, নিয়ম মেনেই ডাকের মাধ্যমে মালামাল বিক্রি করা হয়েছে।

মালামাল শ্বশুরবাড়িতে নেওয়ার অভিযোগও অস্বীকার করে তিনি বলেন, সেগুলো তার নিজের বাড়িতে নিয়েছেন। তবে দরপত্র বা ডাকের কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন অভিযুক্ত শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মানিক বলেন, বিদ্যালয়ের অব্যবহৃত ও অতিরিক্ত মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিধি মোতাবেক বিক্রি করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়নি।

বিদ্যালয় পরিচালনা কমিটি থাকা সত্ত্বেও শিক্ষক স্টাফ মিটিংয়ে প্রতিষ্ঠানের মালামাল ক্রয় বিক্রয় করার কোনো নিয়ম রয়েছে কিনা বা পরিচালনা কমিটির সিদ্ধান্ত ব্যতিত কেন এসব মালামাল বিক্রি করা হয়েছে জানতে চাইলে, প্রধান শিক্ষক কোনো সদুত্তর দিতে পারেননি এবং এ বিষয়টি নিয়ে কোনো সংবাদ প্রকাশ না করতে সাংবাদিককে ম্যানেজের চেষ্টা করেন।

অভিযোগের বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের সম্পদ বিক্রির ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, কত টাকায় মালামাল বিক্রি হয়েছে এবং সেই অর্থের হিসাব কোথায়, এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ী উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জন করেছে নুসরাত জাহান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


গোদাগাড়ী উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জন করেছে নুসরাত জাহান

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এবারের এইচএসসির ফলাফলে জিপিএ ৫ পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী। শনিবার অনলাইনে ফলাফল ঘোষণার পর জানা যায়, এই উপজেলায় একমাত্র সাফল্য অর্জনকারী শিক্ষার্থীর নাম নুসরাত জাহান। নুসরাত জাহান, থানা পাড়ার মিনহাজুল ইসলাম বাবু ও নাসরিন খাতুনের কন্যা, গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।

নুসরাত পূর্বে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে গোদাগাড়ী উপজেলায় প্রথম হয়েছিল। ফলাফলে দারুণ খুশি নুসরাত এবং তার মা-বাবা, কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। নুসরাতের ভবিষ্যৎ স্বপ্ন হলো ডাক্তার হয়ে মানুষের সেবা করা।

এ বছর গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ থেকে ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৯৭ জন উত্তীর্ণ হয়েছে। গোদাগাড়ী উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় ১৪টি কলেজ থেকে ১৮৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪১০ জন উত্তীর্ণ হয়। পাশের হার ২২.৩৭%। জিপিএ ৫ খরা ও ফলাফল বিপর্যয়ে শিক্ষক ও অভিভাবকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান জানিয়েছেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে গোদাগাড়ী উপজেলা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পুরো উপজেলায় একমাত্র শিক্ষার্থী হিসেবে নুসরাত জিপিএ-৫ পেয়েছে।

গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাইনুল ইসলাম বলেছেন, গোদাগাড়ী উপজেলার ১৪টি কলেজের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে একমাত্র নুসরাত জিপিএ-৫ অর্জন করেছে। তার এ অসাধারণ সাফল্যে আমরা আনন্দিত। তিনি আরও বলেন, নানা সংকটের মধ্যেও নুসরাতের এমন সাফল্য এলাকাবাসীকে গর্বিত করেছে। তার এই অর্জন এলাকার অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে এবং স্বপ্নপূরণে সাহস জোগাবে, এমনটাই আশা করি। কলেজের পক্ষ থেকেও দুজনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%