ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

সাংবাদিক আলিফ হত্যা প্রতিবাদে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন


সাংবাদিক আলিফ হত্যা প্রতিবাদে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মধ্যনগর বাজারের শহীদ মিনারের সামনে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন - সাংবাদিকেরা জাতির বিবেক এবং সংবাদ পত্র জাতির দর্পণ কাজেই সাংবাদিকদের উপর হামলা ও হত্যা বাঙালি জাতি কখনো বরদাশত করবেনা। সাংবাদিক লুৎফজ্জামান আলিফকে যারা নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং দ্রুত অপরাধিদের গ্রেফতার করে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি জানাই। বক্তারা সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এই হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির, সাইদুর রহমান জিয়া ও সার্জেন্ট মো. আব্দুল মুসাব্বির, সাধারণ সম্পাদক মো. আল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, আজকের খবরের মধ্যনগর উপজেলা প্রতিনিধি মো. আসরাফ উদ্দিন হিল্লোল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা, সাংবাদিক শিহাব মিয়া সদস্য বাছির আহম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি বেসরকারি আইপিটিভি রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন। অন্যদিকে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদের সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। পরপর এসব ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাদুকাটা খুলতেই ফিরল শ্রমিকদের কর্মচাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক

‎সুনামগঞ্জ প্রতিনিধি :: মোহাম্মদ নূর

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


যাদুকাটা খুলতেই ফিরল শ্রমিকদের কর্মচাঞ্চল্য

‎অ্যাঙ্কর ইন:
‎
‎দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর দুটি বালুমহাল চালুর উদ্যোগে স্বস্তি ফিরেছে হাজারো শ্রমিকের জীবনে। আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে নদীকেন্দ্রিক শ্রমজীবী মানুষের মধ্যে। একই সঙ্গে বালুমহাল দুটির বিপরীতে সরকার পেয়েছে ৪২ কোটি ৬৬ লাখ টাকারও বেশি রাজস্ব। তবে নিয়ম মেনে বালু উত্তোলন এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন।
‎
‎ভয়েস ওভার:
‎
‎প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সুনামগঞ্জের যাদুকাটা নদী। এই নদীকে ঘিরেই জীবিকা নির্বাহ করেন হাজারো শ্রমিক। নদীতে বালু উত্তোলন বন্ধ থাকায় দীর্ঘদিন কর্মহীনতার চাপে ছিলেন অনেক শ্রমজীবী মানুষ। বালুমহাল দুটি আবার চালুর উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন তারা।
‎
‎সুনামগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে গত ১৯ অক্টোবর জারি করা পৃথক চিঠিতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহালের সীমানা নির্ধারণ করে ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠানকে সরেজমিনে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎বালুমহাল দুটির ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান তাহিরপুরের মেসার্স তাহিয়া স্টোন ক্রাশার। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. নাছির মিয়া। ধার্য ইজারামূল্য, আয়কর ও ভ্যাটসহ বালুমহাল দুটির বিপরীতে সরকারি কোষাগারে জমা হয়েছে ৪২ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৪২২ টাকা।
‎
‎সট: শ্রমিক
‎
‎বালুমহাল চালু হওয়ায় আবারও কাজের সুযোগ তৈরি হয়েছে শ্রমিকদের। তাদের প্রত্যাশা, নিয়মিত কাজের মাধ্যমে পরিবারের ভরণপোষণ নিশ্চিত করতে পারবেন তারা। কর্মসংস্থানের সুযোগ ফিরে পাওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন শ্রমিকেরা।
‎
‎সট: রিপামনি দেবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহিরপুর
‎
‎তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানান, বালুমহাল দুটি চালু হওয়ায় শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে। ইজারাদার নিয়মনীতি মেনেই কার্যক্রম পরিচালনা করছেন কি না, তা প্রশাসন পর্যবেক্ষণ করছে। কেউ আইনবহির্ভূতভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎সট: মো. নাছির মিয়া, স্বত্বাধিকারী, মেসার্স তাহিয়া স্টোন ক্রাশার
‎
‎ইজারাদার মো. নাছির মিয়া বলেন, যাদুকাটা নদী নিয়ে বিদ্যমান আইনি জটিলতা নিরসনের পর শ্রমিকেরা নিয়ম মেনে বালু উত্তোলনের সুযোগ পাচ্ছেন। শ্রমিকদের কর্মসংস্থান সচল রাখা এবং তাদের মুখে হাসি ফোটানোই তাদের প্রত্যাশা। প্রশাসনের পক্ষ থেকে বালুমহালের সীমানাও নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
‎
‎ভয়েস ওভার / আউট্রো:
‎
‎যাদুকাটা নদীর বালুমহাল দুটি চালুর ফলে একদিকে যেমন শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়েও যুক্ত হয়েছে ( ৪২ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৪২২ টাকা । এখন শ্রমিকদের জীবিকা সচল রাখার পাশাপাশি আইন মেনে বালু উত্তোলন, নদীর স্বাভাবিক পরিবেশ রক্ষা এবং সরকারি রাজস্বের স্বার্থ নিশ্চিত করাই সংশ্লিষ্ট সবার জন্য গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়া থানা পুলিশের সফল অ-ভিযান: উ-দ্ধার ৮ মোবাইল, আইফোনসহ ৪টি হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


কুলাউড়া থানা পুলিশের সফল অ-ভিযান: উ-দ্ধার ৮ মোবাইল, আইফোনসহ ৪টি হস্তান্তর

মৌলভীবাজারের কুলাউড়ায় হারানো ও চোরাই যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সফল অভিযান পরিচালনা করেছে কুলাউড়া থানা পুলিশ। অভিযানে মোট ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মালিক শনাক্ত করে আইফোনসহ ৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, হারানো ও চোরাই যাওয়া মোবাইল ফোন উদ্ধারে পরিচালিত অভিযানে মোট ৮টি ফোন উদ্ধার করা হয়। পরে মালিকানা যাচাই ও প্রকৃত মালিক শনাক্তের মাধ্যমে ৪টি মোবাইল ফোন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া বাকি মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকদের প্রয়োজনীয় প্রমাণপত্রসহ কুলাউড়া থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
কুলাউড়া থানা পুলিশের এ উদ্যোগে হারানো মোবাইল ফিরে পাওয়ার ক্ষেত্রে ভুক্তভোগীদের জন্য আশার সঞ্চার হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া সম্পদ উদ্ধারে পুলিশের তৎপরতার বিষয়টিও উঠে এসেছে।

উদ্ধার হওয়া মোবাইলের মালিকদের প্রতি পুলিশের অনুরোধ: যাঁদের মোবাইল ফোন হারিয়েছে বা চুরি হয়েছে, তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র ও মালিকানার প্রমাণসহ কুলাউড়া থানায় যোগাযোগ করুন।

যোগাযোগ: ডিউটি অফিসার, কুলাউড়া থানা
মোবাইল নম্বর: ০১৩২০১১৯৮৮৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া ট্রাম্পের দূতের সফরের পর ৭৪ বছর বয়সি মার্কিনিকে মুক্তি দিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


রাশিয়া ট্রাম্পের দূতের সফরের পর ৭৪ বছর বয়সি মার্কিনিকে মুক্তি দিল

স্টিফেন হাবার্ড নামের এক মার্কিন নাগরিক মুক্তি পেয়েছেন, যিনি ইউক্রেনে ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে লড়াই করার অভিযোগে রাশিয়ায় চার বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সেন্ট পিটার্সবার্গ সফরের পর মুক্তি পান।

মিশিগানের অবসরপ্রাপ্ত শিক্ষক হাবার্ডকে মার্কিন পররাষ্ট্র দফতর ‘অন্যায়ভাবে আটক’ ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২০ অক্টোবর) জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হাবার্ডের মুক্তির বিষয়টি উত্থাপন করেছেন।

বৈঠকের পর, উইটকফ হাবার্ডের মুক্তির জন্য পুতিনকে ধন্যবাদ জানান। বৈঠক চলাকালীন, পুতিন জানান, হাবার্ড সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে অবস্থান করছেন, যেখানে বুধবার (২১ অক্টোবর) উইটকফ অবতরণ করেন।

উইটকফের মস্কো সফরের আগে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন যে, বিশেষ দূতের এই সফরের উদ্দেশ্যগুলোর মধ্যে ‘অন্যায়ভাবে আটক’ মার্কিন নাগরিক হাবার্ডের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, যা আমেরিকানদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অব্যাহত অঙ্গীকারেরই প্রতিফলন।

সিএনএন জানায়, হাবার্ড ইংরেজি শিক্ষক হিসেবে বিদেশে কয়েক দশক কাটিয়েছেন। ২০১৪ সালে তিনি পূর্ব ইউক্রেনের ইজিউম শহরে চলে যান, যেখানে ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সময় শহরটি রুশ বাহিনীর দখলে চলে যায়।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রুশ কৌঁসুলিরা অভিযোগ করেছেন যে হাবার্ড মাসে প্রায় ১,০০০ ডলারের চুক্তিতে ইজিউমে যুদ্ধ করেছিলেন। তবে তার বোন প্যাট্রিসিয়া হাবার্ড ফক্স-এর দাবি, এই অভিযোগ মিথ্যা।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলছিটির তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


নলছিটির তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্বোধন

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে খয়রাবাদ সেতুর নিকটবর্তী তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। এই উদ্যোগটি পর্যটন বিকাশ, স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায়, পর্যটন কেন্দ্রের নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার মন্তব্য করেন, "দপদপিয়ার তিন নদীর মোহনা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান। পরিকল্পিতভাবে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এলাকার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।" তিনি আরও বলেন, "এছাড়া স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।" তিনি পর্যটন কেন্দ্রটি পরিবেশবান্ধব ও আকর্ষণীয় করার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রটি গড়ে উঠলে তিন নদীর মোহনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের আগমন বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় পর্যটন বিকাশের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

এদিকে, একই দিন বিকেলে নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (BDIRWSP) আওতায় ফুলতলা আরএইচডি-মানপাশা জিসি-তালতলা-ভবানীপুর ভায়া নাচনমহল ইউপি সড়কের দুই পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো সড়কের সৌন্দর্য বৃদ্ধি, সবুজায়ন সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা।

এছাড়া, তিনি নলছিটি উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন।

অনুষ্ঠান ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, এলজিইডির ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিমন আকনসহ স্থানীয় দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%