ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

কপ সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি নিশ্চিত করতে কঠোর দর-কষাকষির গুরুত্ব


কপ সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি নিশ্চিত করতে কঠোর দর-কষাকষির গুরুত্ব

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরের মাধ্যমে ঢাকা-আঙ্কারা সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তারা মনে করেন, কপ-৩১ সম্মেলন থেকে ঋণ বা অনুদান পাওয়ার বিষয়টি নির্ভর করছে দর-কষাকষির ওপর। সম্মেলনের সাইডলাইনে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা ইতিবাচক ছিল।

বৈশ্বিক উষ্ণায়নে দায় কম, তবে ক্ষতি বেশি। এই ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সংকটের সমাধান খুঁজতে প্রতিবছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন ঘোষণা আসে এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষার অঙ্গীকার নেয়া হয়।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এই কারণে সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা অনেক। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ ২১ সদস্যের একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন: ঢাকা থেকে গ্রেপ্তার কালিহাতী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার

সম্মেলনে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন, যা ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মেলন থেকে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ৩ কোটি ডলার সহায়তার ঘোষণা এসেছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অবস্থান এবং দাবি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে এসব প্রস্তাব গুরুত্বপূর্ণ।

তবে বিশ্লেষকদের মতে, সম্মেলন শেষ হতে এখনও প্রায় এক সপ্তাহ বাকি আছে। এই সময়ে বিভিন্ন বিষয়ে দর-কষাকষি এবং আলোচনা চলবে। ফলে সম্মেলন থেকে বাংলাদেশের প্রকৃত অর্জন কী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে চূড়ান্ত আলোচনা পর্যন্ত।

পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ‘কপ সম্মেলনে কোর থিম আটটি। সেখান থেকে পাঁচটি থিমের ওপর প্রধানমন্ত্রী তারেক রহমান আলোকপাত করেছেন। বাংলাদেশের যে অর্জন, সেটা কিন্তু তিনি তুলে ধরেছেন। এই কপ-৩১ এর পাওয়ার বিষয়টি সম্মেলনের পরবর্তীতে জানা যাবে।’

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক উষ্ণায়ন কমাতে সাম্প্রতিক কয়েকটি কপ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তবে এবারের সম্মেলনের আয়োজক তুরস্ক হলেও আলোচনার দর-কষাকষিতে নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। দেশটি কয়লা রফতানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ফলে জলবায়ু সংকট মোকাবিলার আলোচনায় বিভিন্ন দেশের স্বার্থ কীভাবে সমন্বিত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিট দাবি নিয়ে বিতর্কিত প্রশ্ন উঠেছে

সাবেক রাষ্ট্রদূত কামরুল আহসান বলেন, ‘কপ সম্মেলনে প্রধানমন্ত্রী তার বক্তব্যে পাঁচটি লক্ষ্যের কথা বলেছেন, এটা হলো রাষ্ট্রীয় অবস্থান। কিন্তু আলোচনার টেবিলে সবার প্রস্তাবই যাবে। সেখানে বাংলাদেশ থেকে যারা টেকনিক্যাল কমিটিতে প্রতিনিধিত্ব করছেন, তারা বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য প্রকল্প নিয়ে যদি এগোন, অবশ্যই অনুদান আসবে। আমার মনে হয় না এটা নিয়ে কোনো সংশয় রয়েছে।’

এই কূটনীতিক মনে করেন, জলবায়ু সম্মেলনকে ঘিরে বাংলাদেশ শুধু জলবায়ু ইস্যুতেই নয়, দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতির সুযোগ তৈরি করেছে। তুরস্ক, উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে সমরাস্ত্র কারখানা স্থাপন, বিনিয়োগ সম্প্রসারণসহ ভূরাজনৈতিক নানা বিষয় গুরুত্ব পেয়েছে।

কামরুল আহসান আরও বলেন, ‘সাইডলাইনের বৈঠকগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। আগে একটা আলোচনা হলো, সেটাকে পুনরাবৃত্তি করা দরকার। আমার মনে হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের বৈঠকটি আগের আলোচনাগুলোর একধরনের পুনরাবৃত্তি হয়েছে। এর মানে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক একটা নতুন কৌশলগত পর্যায়ে। আমার মনে হয় এটা উত্তীর্ণ হওয়ার পথে।’

তুরস্কের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ককে স্থায়ী কাঠামো দিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন দুই বিশ্লেষক। এ ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে বলেও মত দিয়েছেন দুই বিশ্লেষক।

আরও পড়ুন: বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ এম


ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ দক্ষিণ বাজারে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ব্যবসায়ীদের মতে, এই ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোরের দিকে, আনুমানিক ৪টা ১০ মিনিটের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, স্টুডিওসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানগুলোর মালামালসহ সবকিছু পুড়ে যায়।

খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে।

বুড়িচং ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল দাবিদাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ এম


ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল দাবিদাওয়া

ইসরাইলের আরব জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন দেশটির পার্লামেন্ট নেসেটে ইহুদি বিরোধী দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জোটটি জানায়, বিরোধীদের বিভিন্ন প্রস্তাবে তাদের আইনপ্রণেতাদের ভোটের বিষয়ে আলোচনা চলমান রয়েছে।

আলোচনার মধ্যে রয়েছে নেসেটের স্পিকার নির্বাচন, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত আইন বাতিল এবং নতুন সংসদীয় কমিটি গঠনের বিষয়।

জয়েন্ট লিস্টের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বাড়িঘর উচ্ছেদ সহজ করার কামিনিতজ আইন বাতিল, আরব অধ্যুষিত এলাকায় সহিংসতা ও অপরাধ দমনে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং আরব শহরগুলোর উন্নয়নে পাঁচ বছরের জন্য একটি অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন।

এছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্পাঞ্চল গড়ে তোলা, তরুণ দম্পতিদের জন্য আবাসন প্রকল্প গ্রহণ এবং আরব সমাজের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একটি পৃথক সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে দলটি। প্রস্তাবিত কমিটির নেতৃত্ব জয়েন্ট লিস্টের হাতে রাখার দাবিও রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নেসেট ও সংসদীয় কমিটিগুলোর নিয়ন্ত্রণ নিতে বিরোধী জোটের জয়েন্ট লিস্টের সমর্থন প্রয়োজন। ১২০ আসনের নেসেটে বিরোধী ‘চেঞ্জ ব্লক’-এর আসন সংখ্যা ৪৮টি। জয়েন্ট লিস্টের আসন সংখ্যা ১১টি এবং মানসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্টের আসন সংখ্যা আটটি।

এদিকে, গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে দেন। গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার গঠনের জন্য আইজেনকটকে ৬ ডিসেম্বর পর্যন্ত ২৮ দিনের সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এই সময় ১৪ দিন বাড়ানো যাবে।

সূত্র: আনাদোলু

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জাহাঙ্গীর মোল্লা

আন্তর্জাতিক ডেস্ক

প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জাহাঙ্গীর মোল্লা

দুমকি উপজেলার ১ নম্বর পাঙ্গাশিয়া ইউনিয়নের একজন পরিচিত রাজনৈতিক মুখ জনাব জাহাঙ্গীর মোল্লা। তিনি পাঙ্গাশিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির সদস্য।

দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম এম এ রব মিয়ার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গেও তাঁর সুপরিচিতি রয়েছে।

এবার তিনি পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

এ উপলক্ষে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে পারবেন, ইনশাআল্লাহ।

মোহাম্মদ মিজানুর রহমান , পটুয়াখালী জেলা প্রতিনিধি,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় মামলাটি দায়ের করেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মীর হোসেনের নাতি ইয়াসিন বাড়ির পাশে কয়েকজন শিশুকে নিয়ে ফুটবল খেলছিল। এ সময় ফয়সালের মা রওশন আরা মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সময় তার গায়ে বল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুদের বল নিয়ে বাড়িতে চলে যান। পরে হাবীব বল আনতে গেলে তিনি বল ফেরত দেননি। একপর্যায়ে হাবীব বলের পরিবর্তে তাদের একটি পানির বালতি নিয়ে চলে যায়। এ নিয়ে হাবীবের মা ছেলেকে বকাঝকা করে বালতি ফেরত দিয়ে বল আনতে গেলে রওশন আরার সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে ফয়সালের স্ত্রী মুঠোফোনে তার স্বামীকে বিষয়টি জানান। একপর্যায়ে ফয়সাল ৭-৮জনকে সঙ্গে নিয়ে হাবীবদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় নাতি ও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে ফয়সাল মীর হোসেনকে মারধর করে মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলের দায়ের করা হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%