ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

হাসপাতালে ভর্তি ‘প্রেমালু’ অভিনেত্রী


হাসপাতালে ভর্তি ‘প্রেমালু’ অভিনেত্রী

দক্ষিণী অভিনেত্রী মমিতা বাইজু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি তীব্র জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, অভিনেত্রীকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে। এর ফলে, তার অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনাও বাতিল করতে হয়েছে এই সপ্তাহে।

মমিতা, যিনি ‘প্রেমালু’ ও ‘জানা নায়গন’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন, অস্ট্রেলিয়ায় একটি ওনাম উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানটি আগামী ৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যার নাম ‘লেনড্যাক্সিস ক্লাইড ওনাম ২০২৬’।

আরও পড়ুন: আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামের পুলিশ সুপারের ফোন জব্দ

 

তবে, মমিতার শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে, ক্লাইড মালয়ালি অ্যাসোসিয়েশন অনুষ্ঠানটি স্থগিত করেছে। অভিনেত্রীর টিম এবং অনুষ্ঠানস্থলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণের কাজ চলছে।

এদিকে, আয়োজকদের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে অস্ট্রেলিয়ায় তাঁর জন্য অপেক্ষায় থাকা দর্শকদের উদ্দেশে কথা বলেছেন মমিতা।

 

আরও পড়ুন: কক্সবাজারে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

ভিডিওতে তিনি জানান, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মমিতা বাইজু বলেন, “দুর্ভাগ্যবশত, নির্ধারিত তারিখে আমি সেখানে উপস্থিত থাকতে পারছি না। আমি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি। যদি কোনোভাবে সম্ভব হতো, আমি অবশ্যই আসতাম, কিন্তু ডাক্তাররা আমাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন।”

অনুষ্ঠানে উপস্থিত হতে না পারার জন্য হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী।

 

আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী শহিদুল ইসলাম

তবে, শারীরিক পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া সফর বাতিল করা ছাড়া তাঁর সামনে আর কোনো উপায় ছিল না বলেও জানান তিনি।

এর আগে, ক্লাইড মালয়ালি অ্যাসোসিয়েশন মমিতাকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ঘোষণা করেছিল। তাঁকে ঘিরে ওনাম উদ্‌যাপনের প্রস্তুতিও চলছিল জোরেশোরে। শেষ মুহূর্তে তাঁর সফর বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজন না করে সেটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

মমিতা আয়োজক ও তাঁর সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকা সবাইকে দুঃখ প্রকাশ করে বলেন, “আমি ক্লাইড পরিবারের সাথে দেখা করতে আসতে চাই। আমি সবার কাছে ক্ষমা চাইছি। এই পরিস্থিতির কারণেই আমাকে অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে। আশা করি, এটি অন্য কোনো সময়ে সম্ভব হবে।”

আয়োজকরা জানিয়েছেন, মমিতার টিমের সঙ্গে আলোচনা এবং অনুষ্ঠানস্থলের প্রাপ্যতা নিশ্চিত হওয়ার পরই নতুন তারিখ ঘোষণা করা হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনের দুয়ার খুলে দেওয়ায় জেলে-বাওয়ালী ও পর্যটকরা উচ্ছসিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


সুন্দরবনের দুয়ার খুলে দেওয়ায় জেলে-বাওয়ালী ও পর্যটকরা উচ্ছসিত

সাতক্ষীরা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : মাছের প্রজনন ও সংরক্ষণ মৌসুমের জন্য দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে গতকাল বনজীবী ও পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি (পাস পারমিট) পাওয়ার পর জেলে-বাওয়ালিরা উচ্ছসিত হলেও ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে তাদের বনের ভিতর প্রবেশে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে। তবে আজ বুধবার দুপুর ২টা পর্যন্ত গত দুই দিনে ৫০৪টি পাস পারমিটের বিপরীতে ১ হাজার ৪৬৫ জন জেলে-বাওয়ালী মাছ ও কাঁকড়া আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করেছেন।

সুন্দরবনের ভিতরে বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বনবিভাগ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সূত্রে জানা গেছে, এ মৌসুমে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন থেকে প্রায় তিন হাজার বিএলসি (বোট লাইসেন্স সার্টিফিকেট) নবায়ন করা হয়েছে।

এদিকে, একই সময়ে ৫টি পাস পারমিটের বিপরীতে ৪৮ জন পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য বনের ভিতরে প্রবেশ করেছেন। ইতিমধ্যে পর্যটকদের ভ্রমণের জন্য কলাগাছি ও দোবেকি ইকোট্যুরিজম কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে।

শ্যামনগরের জেলে শহিদুল ইসলাম বাসসকে জানিয়েছেন, পাস বন্ধ থাকায় তাদের কষ্টে দিন কাটাতে হয়েছে। তিনি বলেন, "পাস পেয়েছি এবার বনে মাছ ধরে সংসার চালাতে হবে।" তবে, বনের ভিতরে কিছুটা বনদস্যু আতঙ্ক কাজ করছে বলেও জানান তিনি।

পর্যটক নৌকার মাঝি আমিনুর রহমান জানিয়েছেন, তিন মাস পর পাস পেয়েছেন তারা। এতে তারা খুবই খুশি। ইতিমধ্যে সুন্দরবনের উদ্দেশ্যে তারা রওয়ানা হয়েছেন।

পর্যটক ইমরান হোসেন জানান, সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে তারা এসেছেন। পাস নিয়ে ইতিমধ্যে সুন্দরবনের ভিতরে যাত্রাও শুরু করেছেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মশিউর রহমান বাসস’কে বলেন, "দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন থেকে মাছ ধরা ও ইকোট্যুরিজমের জন্য পাস উন্মুক্ত করা হয়েছে।" তিনি জানান, গতকাল এবং আজ দুপুর ২টা পর্যন্ত ৫০৪টি পাস পারমিটের বিপরীতে ১ হাজার ৪৬৫ জন জেলে-বাওয়ালী মাছ ও কাঁকড়া আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করেছেন। একই সময়ে ৫টি পাসের বিপরীতে ৪৮ জন পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য বনে প্রবেশ করেছেন।

তিনি আরো জানান, পর্যটকদের জন্য কলাগাছি ও দোবেকি ইকোট্যুরিজম কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে।

সুন্দরবনে জেলেদের নিরাপত্তার বিষয়ে এই কর্মকর্তা আরো জানান, বনবিভাগ ও কোস্ট গার্ডের যৌথ টহল কার্যক্রম চলমান রয়েছে। দস্যুদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোস্টগার্ডের সঙ্গে বন বিভাগের নিয়মিত যোগাযোগ রয়েছে।

উল্লেখ্য, মাছের প্রজনন মৌসুম ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রতিবছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস সুন্দরবনে পর্যটক ও জেলে-বাওয়ালিদের প্রবেশ বন্ধ থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ফার্মেসিকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় দুই ফার্মেসিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি ভেটেরিনারি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে ৪০ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে পৃথক অভিযানের মাধ্যমে জেলা শহরের বডিং মাঠ ও কাউতুলি এলাকায় এই জরিমানা কার্যকর করে। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন ভেটেরিনারি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। এই বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের বডিং মাঠ ও কাউতুলি এলাকায় দুটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, লাইসেন্স নবায়ন করা হয়নি এবং ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করা হয়েছে। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, দুটি ফার্মেসীকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় সদর উপজেলা ভেটেরিনারি সার্জন শাকিল আহমেদ এবং সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বাগেরহাট, ২ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার মোরেলগঞ্জ উপজেলায় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

এরা হলেন, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির অদূরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তারা মারা যান। 

নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে তার দুই কাকা মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিলো। বেলা সাড়ে ১১ টার দিকে বজ্রপাতে দুই কাকা ঘটনাস্থলে একত্রে মারা যান।

নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। মানিক বাছাড়েরও স্ত্রী ও ২ সন্তান রয়েছে বলে রাজিব বাছাড় জানিয়েছেন।

মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ এ খবরের সত্যতা নিশ্চত করে বাসসকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছেন, যার উদ্দেশ্য হলো জন্মাধিকার সূত্রে নাগরিকত্ব সীমিত করা। এর আওতায়, শিশুদের পাসপোর্টের জন্য আবেদনের সময় মা-বাবাকে তাদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ প্রদানের নিয়ম প্রস্তাব করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। জন্মাধিকার নাগরিকত্ব সীমিত করার উদ্দেশ্যে এই নতুন নিয়মের খসড়া তৈরি করেছে দেশটির পররাষ্ট্র দফতর।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, নতুন নিয়ম কার্যকর হলে সন্তানদের পাসপোর্টের জন্য আবেদন করার সময় বাবা-মাকে তাদের বৈধ পাসপোর্ট, জন্ম সনদ বা গ্রিন কার্ডের মতো নথি জমা দিতে হবে। বর্তমানে, শিশুর জন্ম সনদ এবং বাবা-মায়ের ছবিসহ পরিচয়পত্র দেখালেই আবেদন করা সম্ভব।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান লক্ষ্য হলো ‘বার্থ ট্যুরিজম’ বন্ধ করা, যা এমন একটি প্রক্রিয়া যেখানে বিদেশি নারীরা গর্ভবতী অবস্থায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান প্রসব করেন, যাতে শিশুটি আমেরিকার নাগরিকত্ব পায়। নতুন আদেশের মাধ্যমে এই সুযোগ বন্ধ করার পাশাপাশি বিদেশি সরকারের কর্মচারী ও অনিয়মকারীদের সন্তানদের মার্কিন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের পরিকল্পনা করা হয়েছে।

পররাষ্ট্র দফতর জানিয়েছে, আমেরিকান নাগরিকত্বের মর্যাদা ও মান বজায় রাখার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে ট্রাম্পের এই নতুন নির্দেশনার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আইনজীবীরা বিচারকদের কাছে আবেদন করেছেন যাতে এই নিয়ম কার্যকর হতে না পারে। আদালত এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।

সূত্র: রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%