ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ঘাস ধুতে গিয়ে পানিতে পড়ে কৃষকের মৃত্যু


ঘাস ধুতে গিয়ে পানিতে পড়ে কৃষকের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে গরুর জন্য ঘাস ধুতে গিয়ে পানিতে পড়ে ওয়াদুত মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের শমসেরপাড়া এলাকার বালিয়াঘাটা বিলে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াদুত মিয়া উপজেলার চতরা ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি গরু পালন করতেন।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস ধুতে বালিয়াঘাটা বিলে যান ওয়াদুত মিয়া। ঘাস ধোয়ার এক পর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসেকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারাও উদ্ধার অভিযানে অংশ নেয়। এ সময় পানির নিচ থেকে ওয়াদুত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে পানির নিচ থেকে কৃষক ওয়াদুত মিয়ার মরদেহ উদ্ধার করে।

চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানে হঠাৎ অসুস্থ যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


বিমানে হঠাৎ অসুস্থ যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

এক নারী যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে। এই ঘটনার কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।

বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করার পর ছানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

পরে ওই যাত্রীকে বিমানবন্দরের চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বিজি-১৩৬ ফ্লাইটটি মাসকট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আবারও যাত্রা করে।

তবে ওই নারী যাত্রী অসুস্থ হওয়ার কারণ বা তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেই ‌‘শত্রু’ ইলন মাস্ককেই ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


সেই ‌‘শত্রু’ ইলন মাস্ককেই ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি

গত কয়েক বছর ধরে চলা তীব্র সমালোচনা, রাজনৈতিক বিতর্ক এবং রণকৌশলগত দ্বন্দ্ব সত্ত্বেও, মার্কিন ধনকুবের ইলন মাস্ককে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব ফ্রিডম’-এ ভূষিত করেছেন। রাশিয়া কর্তৃক স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির অবৈধ ব্যবহার বন্ধে কিয়েভের সাথে স্পেসএক্সের কার্যকর পদক্ষেপ এবং ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে মাস্ককে এই বিরল সম্মান দেওয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত ডিক্রি অনুযায়ী, মানবজীবন রক্ষা, স্বাধীনতার সুরক্ষা এবং ইউক্রেন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে অসামান্য ব্যক্তিগত অবদানের জন্য প্রযুক্তি ক্ষেত্রের এই প্রভাবশালী ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে।

রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে, ইলন মাস্কের স্টারলিংক নেটওয়ার্ক ইউক্রেনের সাধারণ মানুষ, সরকারি প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর জন্য একটি অপরিহার্য মাধ্যম হিসেবে কাজ করে আসছে। বিশেষ করে ড্রোন পরিচালনায় স্টারলিংক প্রযুক্তি কিয়েভের বাহিনীর প্রাণশক্তিতে পরিণত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ার সামরিক বাহিনী অবৈধ উপায়ে এই টার্মিনালগুলো সংগ্রহ করে তাদের আক্রমণাত্মক ড্রোনে ব্যবহার শুরু করলে সংঘাত নতুন রূপ নেয়। রাশিয়ার এই পদক্ষেপ প্রতিরোধে কিয়েভ সরাসরি স্পেসএক্সের সাথে যোগাযোগ করে এবং উভয় পক্ষের প্রকৌশলীদের সমন্বিত প্রচেষ্টায় অবৈধ অ্যাক্সেস বন্ধ করা সম্ভব হয়।

প্রাথমিক দিনগুলোতে ইউক্রেনকে স্টারলিংক দিয়ে সহায়তা করার পর, মাস্কের সাথে কিয়েভের সামরিক অভিযানের পরিধি নিয়ে তীব্র মতপার্থক্য তৈরি হয়। মাস্ক প্রকাশ্যে যুক্তি দিয়ে আসছিলেন যে স্টারলিংক কেবল সাধারণ যোগাযোগের জন্য তৈরি, এটি বড় ধরনের সামরিক হামলা এবং যুদ্ধ বৃদ্ধির কাজে ব্যবহার করা উচিত নয়। এর ফলে যুদ্ধক্ষেত্রে সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছিল। পূর্বে অভিযোগ ওঠে, ২০২২ সালের ইউক্রেনীয় পাল্টা আক্রমণের সময় এবং ক্রিমিয়ার কাছে কৃষ্ণসাগরীয় বহরে আক্রমণের সময় মাস্ক ইচ্ছে করেই স্টারলিংক সেবা বন্ধ রেখেছিলেন, যা কিয়েভকে চরম বিপাকে ফেলেছিল।

এই বিরোধ কেবল সামরিক কৌশলে সীমাবদ্ধ থাকেনি, রাজনৈতিক ময়দানেও গড়ায়। ইলন মাস্ক ইউক্রেনকে দেওয়া পশ্চিমা সামরিক সহায়তার কার্যকারিতা নিয়ে বারবার প্রশ্ন তোলেন এবং দ্রুত আলোচনার মাধ্যমে যুদ্ধ সমাধানের পরামর্শ দেন। এমনকি তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির কঠোর সমালোচনা করেন এবং ইউক্রেনে সামরিক আইন জারি থাকা সত্ত্বেও জাতীয় নির্বাচনের দাবি জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় এসে যুদ্ধ বন্ধের উদ্যোগ ও নির্বাচনের জন্য কিয়েভের ওপর চাপ তৈরি করলে মাস্কের এই সুর আরও জোরালো হয়ে ওঠে।

রাজনৈতিক ও কূটনৈতিক টানাফোড়েন সত্ত্বেও, ইউক্রেনের সামরিক বাস্তবতায় স্টারলিংকের বিকল্প এখনো অনুপস্থিত। বর্তমানে ইউক্রেনীয় বাহিনী তাদের ড্রোন নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে এবং রাশিয়ার ভূখণ্ডের গভীরে গিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র লঞ্চারে আঘাত হানতে মাস্কের অনুমোদন চাইছে। তবে ইলন মাস্ক এখন পর্যন্ত এই অনুরোধে সাড়া দেননি।

সূত্র:  ইউরো নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাহকের সোনা-টাকা নিয়ে সপরিবারে উধাও পিন্টু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


গ্রাহকের সোনা-টাকা নিয়ে সপরিবারে উধাও পিন্টু

গ্রাহকদের কোটি কোটি টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে সপরিবারে উধাও হয়ে গেছেন চাঁদপুর শহরের ‘এস কে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী পিন্টু দাস। তার সঙ্গে স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রূপম দাসও আত্মগোপনে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর শহরে বহু বছর ধরে সোনার ব্যবসা করে আসা পিন্টু দাস শহরের জোড় পুকুর পাড়ের ‘প্রীতি কুঞ্জ’ ভবনের নিচতলায় প্রথম দোকান চালু করেন। সেখান থেকে ব্যবসা স্থানান্তর করেন কালীবাড়ি মন্দিরের পাশে এবং সর্বশেষ প্রায় ৫-৬ মাস আগে কুমিল্লা রোডের মদিনা মার্কেটের নিচতলায় ‘এস কে শিল্পালয়’ নামে নতুন দোকান নেন। দীর্ঘদিন ব্যবসা করার সুবাদে গড়ে ওঠা গ্রাহকদের বিশ্বস্ততাকে কাজে লাগিয়ে তিনি এক অভিনব প্রতারণার ফাঁদ পাতেন। গ্রাহকদের সোনা বন্ধক রেখে টাকা নেওয়ার পরামর্শ দিতেন তিনি। তবে যে পরিমাণ সোনা জমা রাখা হতো, গ্রাহককে দিত তার চার ভাগের একভাগ টাকা। পরে পাওনা টাকা পরিশোধ করে সোনা ফেরত চাইতে গেলে তিনি নানা তালবাহানা করতেন। এছাড়া বিভিন্ন সমিতি থেকেও ব্যবসার কথা বলে মোটা অঙ্কের ঋণ নেন এই ব্যবসায়ী।

সম্প্রতি হঠাৎ করেই দোকান ও বাসা বন্ধ করে রাতের আঁধারে মালামাল নিয়ে সপরিবারে চম্পট দেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী মহল ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ মদিনা মার্কেটের দোকানটির সামনে এসে ভিড় জমাচ্ছেন।

এ বিষয়ে গত ২৫ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রঘুনাথপুর এলাকার বাসিন্দা ভুক্তভোগী রাসেল খান। তিনি জানান, সুসম্পর্কের সুবাদে কয়েক মাস আগে পিন্টু দাসের কাছে ৫০ হাজার টাকায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার বন্ধক রাখেন। গত ১৯ আগস্ট টাকা পরিশোধ করে স্বর্ণ ফেরত চাইলে পিন্টু দাস তাকে পরের দিন (২০ আগস্ট) আসার পরামর্শ দেন। পরের দিন দোকানে গিয়ে রাসেল দেখতে পান দোকানটি বন্ধ। এরপর পিন্টুর ব্যবহৃত মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময়ে তার বাসায় গিয়েও দেখা যায় সেটি তালাবদ্ধ। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

দক্ষিণ গুণরাজদী এলাকার আরেক ভুক্তভোগী জাহিদুল ইসলাম ১২ আনা এবং শুভঙ্কর মজুমদার নামে এক ব্যবসায়ী ১০ আনা সোনা বন্ধক রেখে এখন তা ফেরত পাচ্ছেন না বলে জানিয়েছেন।

তবে পিন্টু দাসের স্থায়ী ঠিকানা কোথায়, তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। ভুক্তভোগী রাসেল খান বলেন, পিন্টু দাসের জাতীয় পরিচয়পত্র বা গ্রামের বাড়ির ঠিকানা জানার জন্য তিনি দোকান মালিক ও বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। মদিনা মার্কেটের অন্য ব্যবসায়ীরা জানান, নতুন দোকান নেওয়ার পর পিন্টু দাস আশেপাশের দোকানদারদের সঙ্গে খুব একটা কথা বলতেন না। ফলে তার স্থায়ী ঠিকানা সম্পর্কে কেউ নিশ্চিত ছিলেন না।

প্রতারণার শিকার ভুক্তভোগীরা দ্রুত পিন্টু দাসকে গ্রেপ্তার এবং তাদের গচ্ছিত সোনা ও নগদ অর্থ উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্য ভুক্তভোগীরাও থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পিন্টু দাসসহ তার পরিবারের চার সদস্য বর্তমানে পলাতক রয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২

আন্তর্জাতিক ডেস্ক

আবুল কাশেম রুমন,সিলেট প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২

সিলেট প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন। এনিয়ে চলতি বছর সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন।
মঙ্গলবার (২৫ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে নর্থ ইস্ট মেডিকেল হাসপাতাল সিলেটে একজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় জন, সদর হাসপাতাল হবিগঞ্জে দু’জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৭২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও  মৌলভীবাজার জেলার বাসিন্দাদের পাশাপাশি অন্যান্য জেলা থেকে আসা কয়েক জন রোগীও রয়েছেন।
চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%